বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
১০:০৬ পি.এম
নোয়াখালীর সেনবাগে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের উদ্দেশ্যে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়, এম এ আলী ভোকেশনাল ইনস্টিটিউট এবং মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ, ঔষধী এবং অন্যান্য বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রবীণ পরিচালক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এবং এম এ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংস্থার স্থানীয় পরিচালক আব্দুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব বিএসসি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আতাউর রহমান কিরণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক মোঃ হারুন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তারা সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এই সময় উপস্থিত ছিলেন মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সংস্থার স্থানীয় পরিচালক আব্দুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, আলাউদ্দিন আলো, প্রবাসী হাবিবুল্লাহ, দক্ষিণ আফ্রিকা প্রবাসী আরমান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। পরে সেনবাগ থানার ওসি মোঃ আব্দুর রহিম সরকার বিদ্যালয় প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিম চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব বিএসসি এবং সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালকেরা বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে কর্মসূচির প্রথম ধাপে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে পৌর এলাকার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ করা হয়েছিল সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে। সংস্থার ধারাবাহিক এ সবুজায়ন কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর জিহাদ হত্যা মামলার অন্যতম আসামী বাবলু (৩২) এবং আওয়ামী লীগ নেতা মাদক ব্যবসায়ী মোমেন মিয়া (৪৬) সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল, বৃহস্পতিবার, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাচ্ছে, বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল পুলিশ বহুল আলোচিত কুট্রাপাড়া গ্রামের জিহাদ হত্যা মামলার সন্দেহভাজন আসামী বাবুল মিয়া প্রকাশ বাবলুকে গ্রেপ্তার করেন। বাবলু নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গুগদ) গ্রামের ধন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গত ১৩ জুলাই সরাইল থানায় দায়ের করা হত্যা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এক্ষেত্রে, একই দিন অভিযান চালিয়ে পাকশিমুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমেন মিয়াকে (৪৬) গ্রেপ্তার করে পুলিশ। তিনি বড়ুইছাড়া গ্রামের আকবর আলীর ছেলে এবং তিনি গত ১৮ মে ২০২৬ সালে সরাইল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার আসামী। এলাকার একাধিক ব্যক্তি জানান, মোমেন বড় মাপের মাদক ব্যবসায়ী। মাদক সেবন শেখানোর কারণে সে গ্রামের উঠতি বয়সের অনেক ছেলের জীবন ধ্বংস করছে। তার মাদক ব্যবসার প্রতিবাদ করলে স্থানীয়রা মারধর ও মামলার শিকার হয়ে থাকেন।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার আসামী নুর ইসলাম (৫৮), ডালিম (৩০), চুন্টার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩০) ও বড়াইল এলাকার সন্তোষ দেবগুপ্ত মিঠুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, সরাইল উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গত ১৮ মাসের দুর্নীতির ফাইল যদি খোলা হয়, তাহলে তরুণ উপদেষ্টাদের কোথায় যাবেন, তা কি আপনারা ভেবেছেন? এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেভাবে কাজ করবেন। তিনি ১ সেকেন্ডের জন্যও দেশের স্বার্থ বিরোধী কোন কাজ করবেন না। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌরসভার খাল খনন, উন্নয়ন এবং খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছর সঠিকভাবে ক্ষমতা পরিচালনা করতে সকলের সহযোগিতা চান এবং এই দেশ ২৫ বছর এগিয়ে যাবে, এ বিষয়ে তিনি আশাবাদী।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান এর সভাপ তিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ দাস, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, বিএনপি নেতা আহছান উল্লা, এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন দুলালসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলার সময় বুকের তীব্র ব্যথা নিয়ে রাব্বি হোসেন(১৬) নামে এক কিশোর মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আযান ফুটবল মাঠে খেলার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মো: মিরাজ আলীর ছেলে।
নিহত রাব্বি হোসেনের বন্ধু অনিম আহমেদ বলেন, আমরা গাংনীতে ফ্রেন্ডশীপ ফুটবল খেলতে এসেছিলাম। খেলার মধ্যে হঠাৎ রাব্বি বসে পড়ে। তারপর সে মাটিতে শুয়ে পড়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের সামনে আমাদের বন্ধু মারা গেল। এই ব্যথা কিভাবে সইবো। আর এই দৃশ্য কি করে ভুলবো। যতদিন বেঁচে থাকবো ততদিন এই ঘটনার কথা আমি কখনোই ভুলতে পারবো না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মফিজুল ইসলাম জানান, এ বিষয়ে কয়েক জায়গায় খোঁজ নিয়ে জানতে পারলাম রাব্বি হোসেনের হার্টের সমস্যা ছিল। সে খেলা খেলার সময় মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার নাহিদ হাসান বলেন, রাব্বি হোসেনকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান, ফুটবল খেলতে গিয়ে এক তরুণের মৃত্যু হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সার্বিক বিষয়ের খোঁজখবর নেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে দীর্ঘদিন ধরে অবহেলিত ইটের সোলিং রাস্তার সংস্কার কাজ শুরু করেছেন বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তিনি নিজস্ব অর্থায়নে শ্রমিক লাগিয়ে সংস্কার কাজ শুরু করেন।
বুধহাটা দক্ষিণপাড়া, পোদ্দার পাড়া ও নাথপাড়া রাস্তায় হুজাইফা ডেকোরেটরের বাড়ির সামনে থেকে কিনাবাড়ি পর্যন্ত সংস্কার কাজটি চলমান রয়েছে। দীর্ঘদিন সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। এই অবস্থার কারণে যানবাহন চলাচল ও পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে উঠছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সাধারণ জনগণ রাস্তায় চলাচল করতে দুর্বিসহ পরিস্থিতির শিকার হয়ে যায়।
এড. শহিদুল ইসলাম বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবই আমার প্রধান লক্ষ্য। নির্বাচনের আগেই যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার জরুরি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" এ সময় জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ