প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে দীর্ঘদিন ধরে অবহেলিত ইটের সোলিং রাস্তার সংস্কার কাজ শুরু করেছেন বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তিনি নিজস্ব অর্থায়নে শ্রমিক লাগিয়ে সংস্কার কাজ শুরু করেন।
বুধহাটা দক্ষিণপাড়া, পোদ্দার পাড়া ও নাথপাড়া রাস্তায় হুজাইফা ডেকোরেটরের বাড়ির সামনে থেকে কিনাবাড়ি পর্যন্ত সংস্কার কাজটি চলমান রয়েছে। দীর্ঘদিন সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। এই অবস্থার কারণে যানবাহন চলাচল ও পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে উঠছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সাধারণ জনগণ রাস্তায় চলাচল করতে দুর্বিসহ পরিস্থিতির শিকার হয়ে যায়।
এড. শহিদুল ইসলাম বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবই আমার প্রধান লক্ষ্য। নির্বাচনের আগেই যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার জরুরি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" এ সময় জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন