প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর জিহাদ হত্যা মামলার অন্যতম আসামী বাবলু (৩২) এবং আওয়ামী লীগ নেতা মাদক ব্যবসায়ী মোমেন মিয়া (৪৬) সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল, বৃহস্পতিবার, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাচ্ছে, বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল পুলিশ বহুল আলোচিত কুট্রাপাড়া গ্রামের জিহাদ হত্যা মামলার সন্দেহভাজন আসামী বাবুল মিয়া প্রকাশ বাবলুকে গ্রেপ্তার করেন। বাবলু নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গুগদ) গ্রামের ধন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গত ১৩ জুলাই সরাইল থানায় দায়ের করা হত্যা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এক্ষেত্রে, একই দিন অভিযান চালিয়ে পাকশিমুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমেন মিয়াকে (৪৬) গ্রেপ্তার করে পুলিশ। তিনি বড়ুইছাড়া গ্রামের আকবর আলীর ছেলে এবং তিনি গত ১৮ মে ২০২৬ সালে সরাইল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার আসামী। এলাকার একাধিক ব্যক্তি জানান, মোমেন বড় মাপের মাদক ব্যবসায়ী। মাদক সেবন শেখানোর কারণে সে গ্রামের উঠতি বয়সের অনেক ছেলের জীবন ধ্বংস করছে। তার মাদক ব্যবসার প্রতিবাদ করলে স্থানীয়রা মারধর ও মামলার শিকার হয়ে থাকেন।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার আসামী নুর ইসলাম (৫৮), ডালিম (৩০), চুন্টার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩০) ও বড়াইল এলাকার সন্তোষ দেবগুপ্ত মিঠুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, সরাইল উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন