০৫:৩৭ পি.এম
দিনাজপুর, ২৪ জুলাই, ২০২৬ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. আমানুল্লাহ আঞ্চলিক ক্যাম্পাস ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তিনি দিনাজপুর জেলার বিরামপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে সম্ভাব্য স্থান নির্ধারণে আসেন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনের সহযোগিতায় তিনি কয়েকটি স্থান ঘুরে দেখেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
ভিসিকে সহযোগিতা করার জন্য ৬ সদস্যের একটি টিম সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। এই টিমে ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, অতিরিক্ত রেজিস্ট্রার ও সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফ আলী, অতিরিক্ত রেজিস্ট্রার মহিবুল হাসান, অফিস স্টাফ মো. আব্দুস সালাম এবং ইমন আহমেদ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. আমানুল্লাহ, বিরামপুর সরকারি কলেজ পরিদর্শন শেষ করে সেখানে মতবিনিময় করেন।
এ সময় বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার সরকার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিক এবং শিক্ষকদের সাথে কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন