ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

স্পিকারের কাছে জমা দেওয়া রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ


স্পিকারের কাছে জমা দেওয়া রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ

শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই অবস্থায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এ ছাড়া স্পিকারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আমি হাতে পেয়েছি। স্পিকার হিসেবে আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি। ফলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমানে আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এদিকে স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন লিখেছেন, ‘আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগ সমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন

শারীরিক গুরুতর অসুস্থতা ও অসামর্থ্যের কারণ উল্লেখ করে পদত্যাগপত্র তিনি পাঠিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২৪ জুলাই) স্পিকারের উদ্দেশ্যে লেখা ও স্বাক্ষরিত এই পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে জানা গেছে।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তার দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং নতুন করে শনাক্ত হওয়া কঠিন ব্যাধির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছেন।

স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরিত পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, "আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন।"

তিনি আরও লিখেন, "এমতাবস্থায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ছুটির দিনেও গ্যাসের দুরাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


রাজধানীতে ছুটির দিনেও গ্যাসের দুরাবস্থা

ছুটির দিনেও রাজধানীতে গ্যাসের দুরাবস্থা লক্ষ্যণীয়। পাম্পগুলোর মধ্যে পর্যাপ্ত সিএনজি পাওয়া যাচ্ছে না, ফলে যানবাহন সংশ্লিষ্টরা বিপাকের মধ্যে রয়েছেন। গ্যাস সরবরাহ না থাকার কারণে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে পড়েছেন। বাসা-বাড়িতেও চুলা জ্বলছে না।

প্রাকৃতিক গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে রাজধানীজুড়ে তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ হয়ে রয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ছুটির দিন সকাল থেকেই রাজধানীতে খোলা থাকা পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। গ্যাস সংগ্রহ করতে গিয়ে অনেকেই মধ্যরাত থেকে অপেক্ষা করছেন।

চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সেবা দিতে না পারার কারণে পাম্প সংশ্লিষ্টরাও বিপাকে রয়েছেন।

গৃহস্থালির কাজের ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকেরা গ্যাস না পাওয়ার ভোগান্তিতে আছেন।

তবে, জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে আসন্ন সংকট মোকাবিলার আশ্বাস দিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৯ জন

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : কক্সবাজারের টেকনাফে নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি এবং মাদক উদ্ধারসহ ৯ জনকে আটক করা হয়েছে।

বিজিবি ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে গতকাল এই অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করে তাদের আটক করা হয়।

বিজিবির সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে সাতজন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া মন্তব্য করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে সরকারের সঙ্গে আলোচনা করতে বসছে সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


দিল্লিতে সরকারের সঙ্গে আলোচনা করতে বসছে সিজেপি

অনশন ও রাজপথের উত্তাল প্রতিবাদের মুখে, ভারতের কেন্দ্রীয় সরকার অবশেষে আন্দোলনকারী তরুণদের দাবিগুলো মেনে নিয়ে একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) অনুরোধের পর, শুক্রবার (২৪ জুলাই) কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াতে উভয় পক্ষ বৈঠকে মিলিত হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে আন্দোলনকারীদের মূল দাবিগুলো পূরণে সরকারের আশ্বাসের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর ২৬ দিনের অনশন ভঙ্গ করেন।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে নিরপেক্ষ পরিবেশে বৈঠকটি শুরু হয়। সরকারের নমনীয় মনোভাব এবং নিরপেক্ষ স্থানে আলোচনার প্রস্তাব গ্রহণের সিদ্ধান্তকে সিজেপি স্বাগত জানিয়েছে।

সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস সাংবাদিকদের জানান, ‘একটি আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে, একটি নিরপেক্ষ স্থানে বৈঠক করার অনুরোধে সরকার শেষ পর্যন্ত রাজি হয়েছে এবং আলোচনার জন্য কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াকে বেছে নেওয়া হয়েছে। আশা করি সরকার খোলা মনে আলোচনায় আসবে এবং আন্দোলনরত তরুণদের কথা শুনবে।’

এর আগে, সিজেপি সরকারের মন্ত্রী ভবন বা তাদের অফিসে বৈঠকের সকল আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছিল। সরকারের সঙ্গে পরবর্তী আলোচনার জন্য নিরপেক্ষ স্থান নির্ধারণের বিষয়ে তারা অনড় ছিল।

এর আগে ২০ জুলাই দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন সিজেপির দুই শীর্ষ প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে সাক্ষাৎ করতে যান। পরে অভিযোগ ওঠে, বৈঠক চলাকালীন মন্ত্রী ভবন চত্বরে তাদের প্রায় বন্দি করে রাখা হয়েছিল। ওই অভিজ্ঞতার পর আন্দোলনকারীরা সরকারের যেকোনো দাপ্তরিক ভবনের পরিবর্তে নিরপেক্ষ স্থানকে প্রধান শর্ত হিসেবে সামনে আনেন।

এদিকে, সিজেপি আরও জানিয়েছে, দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত রাজধানী দিল্লির যন্তর মন্তরে তাদের গণপ্রতিবাদ কর্মসূচি থামবে না।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি তাদের অন্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের জবাবদিহিতা নিশ্চিত করা, গোটা শিক্ষা ব্যবস্থার সংস্কার, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনের কারণে শিক্ষার্থীদের বিরুদ্ধে দাবির সব মামলা প্রত্যাহার করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%