০৬:০৭ পি.এম
ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : কক্সবাজারের টেকনাফে নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি এবং মাদক উদ্ধারসহ ৯ জনকে আটক করা হয়েছে।
বিজিবি ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে গতকাল এই অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করে তাদের আটক করা হয়।
বিজিবির সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
আটককৃতদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে সাতজন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।
এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া মন্তব্য করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন