০৬:০৩ পি.এম
ছুটির দিনেও রাজধানীতে গ্যাসের দুরাবস্থা লক্ষ্যণীয়। পাম্পগুলোর মধ্যে পর্যাপ্ত সিএনজি পাওয়া যাচ্ছে না, ফলে যানবাহন সংশ্লিষ্টরা বিপাকের মধ্যে রয়েছেন। গ্যাস সরবরাহ না থাকার কারণে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে পড়েছেন। বাসা-বাড়িতেও চুলা জ্বলছে না।
প্রাকৃতিক গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে রাজধানীজুড়ে তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ হয়ে রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ছুটির দিন সকাল থেকেই রাজধানীতে খোলা থাকা পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। গ্যাস সংগ্রহ করতে গিয়ে অনেকেই মধ্যরাত থেকে অপেক্ষা করছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সেবা দিতে না পারার কারণে পাম্প সংশ্লিষ্টরাও বিপাকে রয়েছেন।
গৃহস্থালির কাজের ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকেরা গ্যাস না পাওয়ার ভোগান্তিতে আছেন।
তবে, জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে আসন্ন সংকট মোকাবিলার আশ্বাস দিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন