ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এবার পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ রিজওয়ান-মাসুদ-সাইম


এবার পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ রিজওয়ান-মাসুদ-সাইম

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৬-২৭ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে—মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ এবং সাইম আয়ুবের মতো পরিচিত ক্রিকেটাররা বাদ পড়েছেন। তবে বোর্ড চুক্তিভুক্ত খেলোয়াড়ের সংখ্যা ৩০ থেকে ৩৮-এ বৃদ্ধি করেছে। নতুন কাঠামোর সর্বোচ্চ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন কেবল বাবর আজম ও সালমান আগা।

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত তালিকায় আরও চুক্তির বাইরে রয়েছেন হাসান আলী, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, খুররম শাহজাদ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

পিসিবি এবারের চুক্তিতে বড় পরিবর্তন এনেছে। আগের কাঠামোর পরিবর্তে পাঁচটি ফরম্যাটভিত্তিক ক্যাটাগরি চালু করা হয়েছে। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারদের জন্য ‘এবি’, শুধুমাত্র টেস্ট খেলোয়াড়দের জন্য ‘এ’, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলোয়াড়দের জন্য ‘বিসি’, শুধুমাত্র টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য ‘সি’ এবং বিকাশের পর্যায়ে থাকা তরুণ ক্রিকেটারদের জন্য ‘ডি’ ক্যাটাগরি রাখা হয়েছে।

আরও পড়ুন: কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

নতুন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত থাকবে। এর আগে গত জুনে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্রিকেটাররা নতুন চুক্তির অপেক্ষায় ছিলেন।

পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা

ক্যাটাগরি

ক্রিকেটার

আরও পড়ুন: স্যান্ডপেপার কাণ্ডে কামিন্সের পদত্যাগে হ্যাজেলউডও সরে দাঁড়ানোর ইঙ্গিত

এবি

সালমান আগা, বাবর আজম

এ

আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান, সৌদ শাকিল

আরও পড়ুন: স্যান্ডপেপার কেলেঙ্কারির কারণে খাজা-ওয়ার্নারকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ

বিসি

আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি

সি

হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান, উসমান তারিক

আরও পড়ুন: টেস্ট অধিনায়ক হিসেবে কামিন্সের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বসম্মত সমর্থন

ডি

আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তাইয়াব আরিফ, গাজি ঘোরি, ইমরান রন্ধাওয়া, রজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম, উবাইদ শাহ

নতুন কাঠামোর মাধ্যমে খেলোয়াড়দের আন্তর্জাতিক ফরম্যাটে অংশগ্রহণের ভিত্তিতে চুক্তি দেওয়ার দিকে এগিয়েছে পিসিবি। তালিকায় তরুণদের জন্য আলাদা ক্যাটাগরি রাখার ফলে ভবিষ্যৎ জাতীয় দলের ক্রিকেটারদের উন্নয়নেও গুরুত্ব দেওয়ার ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন: পেনাল্টি মিসে আল নাসরের হার, রোনালদো ১ হাজার গোলের কাছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বছরখানেক আগের অধিনায়ক রিজওয়ান ও মাসুদ এবার কেন্দ্রীয় চুক্তিতে নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


বছরখানেক আগের অধিনায়ক রিজওয়ান ও মাসুদ এবার কেন্দ্রীয় চুক্তিতে নেই

শান মাসুদ কিছু মাস আগে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক ছিলেন। মোহাম্মদ রিজওয়ান গত বছরের আগস্ট পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়কত্ব পালন করেছেন। তাদের বাদ দিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে।

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত চুক্তিতে সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, নোমান আলী, খুররম শাহজাদ, মোহাম্মদ হারিস, হুসাইন তালাত, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রদের মতো ক্রিকেটারদের স্থান হয়নি। ৩৮ সদস্যের চুক্তিতে পূর্বের তুলনায় এবার ৮ জন ক্রিকেটার বেশি অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় চুক্তি এবার ভিন্ন ভিন্ন ফরম্যাটের ভিত্তিতে প্রথমবারের মতো করা হয়েছে।

চুক্তিগুলোকে পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। এই ক্যাটাগরিগুলো হলো- এবি, এ, বিসি, সি ও ডি। এবি ক্যাটাগরি শুধুমাত্র টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারদের জন্য নির্ধারিত। এ ক্যাটাগরিতে শুধুমাত্র টেস্ট খেলোয়াড়রা অন্তর্ভুক্ত রয়েছেন, বিসি ক্যাটাগরিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটাররা, সি ক্যাটাগরিতে টি-টোয়েন্টি ক্রিকেটার এবং ডি ক্যাটাগরিতে উন্নতির পর্যায়ে থাকা তরুণ ক্রিকেটাররা রয়েছে।

কেন্দ্রীয় চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত।

কোন ক্যাটাগরিতে কে

এবি: সালমান আগা ও বাবর আজম।

এ: আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।

বিসি: আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

সি: হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

ডি: আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ ডানিয়েল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তাঈব আরিফ, গাজী ঘোরি, ইমরান রানধাওয়ালা, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যান্ডপেপার-কাণ্ডে কামিন্সকে পূর্ণ সমর্থন দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


স্যান্ডপেপার-কাণ্ডে কামিন্সকে পূর্ণ সমর্থন দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন বিতর্কের প্রেক্ষাপটে প্যাট কামিন্সের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বোর্ড। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে, কামিন্স ওই ঘটনার নতুন পর্যালোচনার জন্য গঠিত স্বাধীন ফোরামে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এবং অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুনের সঙ্গে বৈঠকে মিলিত হন কামিন্স। একই দিনে বোর্ডও একটি বৈঠক করে। দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নতুন প্রশ্নের মধ্যে অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কামিন্সের অধিনায়কত্ব নিয়ে চলমান আলোচনা এবং জল্পনার প্রেক্ষিতে বোর্ড সর্বসম্মতিক্রমে তাঁর প্রতি সমর্থন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।

কামিন্সের সততা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ডেভিড বুন। তিনি বলেন, "কঠিন এই সময় ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পার করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।" ২০১৮ সালের সফরের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও স্টাফদের নিজেদের অভিজ্ঞতা স্বাধীন ফোরামে তুলে ধরতে উৎসাহিত করেছে বোর্ড।

কামিন্স নিজেও ওই ফোরামে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন। তাঁর ভাষায়, “আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। আমি সেখানে থাকব। যেসব খেলোয়াড় ও স্টাফের সঙ্গে কথা বলেছি, তারাও নিজেদের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে, কিন্তু সেটাই প্রয়োজন।”

কামিন্স আরও বলেন, অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব তাঁর কাছে অনেক বড় দায়িত্ব। তিনি কখনোই এই দায়িত্বকে হালকাভাবে নেননি। তবে আপাতত তাঁর মনোযোগ থাকবে আগামী ৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রস্তুতিতে।

কামিন্সের প্রতি বোর্ডের সমর্থন এমন এক সময়ে এসেছে, যখন সতীর্থ জশ হ্যাজলউড তাঁকে ‘দুর্দান্ত নেতা’ হিসেবে অভিহিত করেছেন। হ্যাজলউড এমনকি কামিন্স অধিনায়কত্ব হারালে নিজের দলে থাকার বিষয়টি নতুন করে ভাববেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট ২০১৮ সালের বল টেম্পারিং ঘটনা নিয়ে প্রায় চার হাজার শব্দের একটি বিবরণ প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, দক্ষিণ আফ্রিকা সফরে দলের অন্যান্য সদস্যদেরও বলের অবস্থা পরিবর্তনের বিষয়টি জানা ছিল। তাঁর বক্তব্যে কামিন্সসহ দলের অন্যদের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উঠে। তবে ব্যানক্রফট এটিও বলেছেন, বল রিভার্স সুইং করছিল—এটি জানা, বল বিকৃত করা হয়েছে বলে সন্দেহ করা এবং স্যান্ডপেপার ব্যবহার সম্পর্কে নিশ্চিতভাবে জানা—এই তিনটি বিষয় এক নয়।

এর আগে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, দলের সবাই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানত—এমন দাবি ‘১০০ শতাংশ ভুল’। তাঁর বক্তব্যের পরেই নিজেকে অভিজ্ঞতা প্রকাশে উৎসাহিত হয়েছিলেন বলে জানান ব্যানক্রফট। তিনি বলেন, কামিন্সের বক্তব্যে নিজেকে ক্ষুব্ধ, প্রতারিত ও একা মনে হয়েছিল।

বিতর্কটি নতুন করে সামনে আসে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর। এরপর ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার এবং চ্যাড সায়ার্সসহ কয়েকজন ২০১৮ সালের ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছেন অথবা পুরো দলের জানার বিষয়ে করা দাবিকে সমর্থন করেছেন।

এদিকে স্বাধীন ফোরাম কবে থেকে কাজ শুরু করবে, তা এখনো স্পষ্ট নয়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই এটি গঠিত হওয়ার সম্ভাবনা কম। ফোরামের কার্যপরিধি বা ‘টার্মস অব রেফারেন্স’ পরবর্তী সময়ে প্রকাশ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৮ রানে এগিয়ে ভারত, রাহুল-গিলের দারুণ ইনিংস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৮ রানে এগিয়ে ভারত, রাহুল-গিলের দারুণ ইনিংস

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : লোকেশ রাহুলের ১৩৬ রান ও শুভমান গিলের ৯৮ রানের ইনিংসে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৮৬ রান সংগ্রহ করেছে। সফরকারীরা ১১৮ রানে এগিয়ে রয়েছে।

দিনের খেলা শেষ হওয়ার মাত্র তিন বল আগে ১৪৬ বলে ৯৮ রান করে জ্যাকব ডাফির বলে বোল্ড হন গিল। চতুর্থ দিনের খেলা শুরু করবেন অপরাজিত ঋষভ পান্ত (৫৫) ও আনশুল কাম্বোজ (০)।

এর আগে ওপেনার যশস্বী জয়সওয়ালের ৮৫ ও তিন নম্বরে নামা দেবদত্ত পাডিক্কালের ৮০ রানের ইনিংসে ভারতের শীর্ষ পাঁচ ব্যাটারের সবাই ৫০’র উপর রান করেন।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে কাইল জেমিসন সবচেয়ে সফল। তিনি ৫৭ রানে একটি উইকেট নিয়েছেন। অন্যদিকে, ২৯ ওভারে ১৮০ রান দিয়ে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড গড়েছেন ডাফি। তাঁর শিকারও একটি।

মধ্যাহ্নবিরতির কিছুক্ষণ পর ২০৭ বলে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। পূর্ণ গ্যালারির বেসিন রিজার্ভের দর্শকদের উষ্ণ করতালির মধ্যে তিনি মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদযাপন করেন।

এরপর দেবদত্ত পাডিক্কালের সঙ্গে ৫৫ ওভারে ১৬৫ রানের জুটি গড়েন রাহুল। নতুন বল নেওয়ার পর জেমিসনের বলে বোল্ড হয়ে ৮০ রানে ফেরেন পাডিক্কাল।

রাহুলের এই সেঞ্চুরির মাধ্যমে উপমহাদেশের বাইরে টেস্ট ক্রিকেটের সব বড় দেশে শতরানের একটি কাঙ্খিত কীর্তি পূর্ণ হলো।

রাহুল বলেন, ‘এমন কিছু অর্জন করতে পারাটা সত্যিই দারুণ অনুভূতির।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে নিউজিল্যান্ডে হওয়া টেস্ট ক্রিকেট আমি দেখেছি। ইংল্যান্ড এখানে খেলেছে, অস্ট্রেলিয়া খেলেছে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজও এসেছে।’

‘গত ছয়-সাত মাস ধরে নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেট নিয়ে ভাবছিলাম। প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি, এখানে যারা রান করেছে তাদের খেলা দেখেছি এবং কীভাবে তারা সফল হয়েছে, তা বোঝার চেষ্টা করেছি।’

ইনিংসের পাঁচ রানের মাথায় এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যান রাহুল। আম্পায়ার কুমার ধর্মসেনা তাঁকে নটআউট দেন। নিউজিল্যান্ড রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে রিপ্লেতে দেখা যায়, রাহুল আউট হয়েছিল। ঐ সময়ের কথা উল্লেখ করে রাহুল বলেন, ‘ওই ১৫ সেকেন্ড সম্ভবত আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ১৫ সেকেন্ড ছিল।’

চা-বিরতিতে ৩৬ রানে অপরাজিত ছিলেন গিল। নিউজিল্যান্ডের হয়ে একমাত্র উইকেটশিকারি হিসেবে কাইল জেমিসন (১/৪৪) ও ম্যাট হেনরি (১/৭০) উইকেট নেন।

শেষ সেশনে গিল ও পান্ত শতরানের জুটি গড়েন। এ সময় বিশেষ করে ডাফির বলে ডিপ স্কয়ার অঞ্চলের ওপর দিয়ে একের পর এক ছক্কা হাঁকিয়ে ঝড় তোলেন পান্ত।

দিনের প্রথম দুই সেশনেই সাবলীল ব্যাটিং করে ধীরে ধীরে নিউজিল্যান্ডের লিড কমিয়ে আনে ভারত।

মধ্যাহ্নবিরতিতে রাহুল ৯৩ রানে অপরাজিত ছিলেন। পাডিক্কালের সঙ্গে জুটিতে তখন পর্যন্ত দলের সংগ্রহে আরও ৮০ রান যোগ করেন তিনি।

১ উইকেটে ১৫৯ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ভারত। তখনও ২০৯ রানে পিছিয়ে ছিল দলটি। রাহুল ৫২ ও পাডিক্কাল ১৬ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে দ্রুতগতিতে ৮৫ রান করে ভারতকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান জয়সওয়াল।

সকালের সেশনে শুরুতে ধৈর্য ধরে রক্ষণাত্মক ব্যাটিং করেন রাহুল। দ্বিতীয় দিনের শেষ ভাগের তুলনায় আজ শুরুটা ভালো করেছিল নিউজিল্যান্ড। ম্যাট হেনরি ও নাথান স্মিথ মাঝেমধ্যে ব্যাটের কাছ দিয়ে বল বের করে নেন। উইকেটরক্ষক টম ব্লান্ডেলও স্টাম্পের কাছে দাঁড়িয়ে কিপিং করেন।

তবে শুষ্ক ও প্রাণহীন উইকেটে বোলারদের জন্য তেমন কিছুই ছিল না। নিচু ও ধীরগতির বাউন্সে ভরসা রেখে সহজেই ব্যাটিং করেন রাহুল ও পাডিক্কাল। বলও খুব একটা সুইং করেনি।

দুই ঘণ্টার সেশনে নিউজিল্যান্ড কোনো সুযোগই তৈরি করতে পারেনি। বরং অফ স্পিনার গ্লেন ফিলিপসকে আক্রমণে আনার পর শেষ দিকে রানের গতি বাড়ান রাহুল।

দুই দিনের খেলা পেরিয়ে গেলেও উইকেটে উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি। ফলে ফিলিপসও তেমন টার্ন আদায় করতে পারেননি। এ সুযোগে সোজা ব্যাটে শক্তিশালী ছক্কা ও চমৎকার রিভার্স সুইপে নব্বইয়ের ঘরে পৌঁছান রাহুল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার প্রত্যাবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার প্রত্যাবর্তন

দুই বছর বিরতির পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবারও বাংলাদেশের সিনেমা স্থান করে নিয়েছে। নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবের ৩২তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। যদিও সিনেমাটি নির্বাচিত হয়েছে, তবে উৎসবের তালিকায় বাংলাদেশের পরিবর্তে এটি ফ্রান্সের সিনেমা হিসেবে উল্লেখ করা হয়েছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে। আট দিনব্যাপী এ আয়োজন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ১৫টি সিনেমার সঙ্গে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রতিদ্বন্দ্বিতা করবে। এটি এই বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা ভাষার সিনেমা।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার অংশগ্রহণ বন্ধ হয়ে যায়। টানা দুই বছর ধরে উৎসবের তালিকায় বাংলাদেশের কোনো চলচ্চিত্র স্থান পায়নি। এমনকি উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালায়ও বাংলাদেশের অতিথিদের দেখা যায়নি। ওই সময় রাজনৈতিক পরিস্থিতি ও ভিসা জটিলতার কথা উল্লেখ করেছিলেন উৎসবের তৎকালীন চেয়ারম্যান গৌতম ঘোষ।

এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিতভাবে বাংলাদেশের সিনেমা অংশগ্রহণ করেছে। ২০২১ সালে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘নোনা জলের কাব্য’ এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল। ২০২২ সালে মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়। ২০২৩ সালে বাংলাদেশ থেকে তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছিল উৎসবে।

এবার রুবাইয়াত হোসেনের সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র আবার কলকাতার দর্শকদের সামনে আসছে। তবে সিনেমাটি ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকদের সঙ্গে যৌথভাবে নির্মিত হওয়ায় উৎসবের তালিকায় এটি ফ্রান্সের সিনেমা হিসেবে পরিচিতি লাভ করেছে।

কলকাতা উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় নির্মাতা রুবাইয়াত হোসেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "কলকাতা তার হৃদয়ের খুব কাছের শহর। ১৯৪৭ সালের দেশভাগে সেখানে তাদের দাদার বাড়ি হারিয়ে যায়। এ ছাড়া তাদের সুফি তরিকার সাধকদের সঙ্গেও শহরটির সম্পর্ক রয়েছে। ছোটবেলা থেকেই কলকাতাকে তিনি পবিত্র শহর হিসেবে দেখেছেন।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%