০১:৪০ পি.এম
রাজধানীর সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামে একটি লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় দুইজন নিখোঁজ হয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চটির সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষের পর ট্রলারটি ডুবে যায়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও জানান, ট্রলারটি একেবারে নতুন ছিল এবং ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান এখন শনাক্ত করা হয়েছে এবং নিখোঁজ দুইজনকে উদ্ধার করার জন্য সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন