ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সরকার জনগনের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছে


সরকার জনগনের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছে

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি এই বলেন যে, সরকার সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে সারাদেশে উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। সরকারের উদ্দেশ্য হল দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন করা এবং জনগনের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছানোর জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাবে। গত ২২ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোকডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে আলোকডিহি ইউনিয়ন পরিষদের হতে পীরেরহাট পর্যন্ত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে যে সব অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, জেলা বিএনপি নেতা রবিউল আলম তুহিন, খানসামা বিএনপি নেতা সাঈদ আহমেদ সেলিম বুলবুল, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর উপজেলা বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, বিএনপি নেতা আব্দুল মতিন সরকার এবং সহকারি অধ্যাপক মেজবাহুল ইসলাম। সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার প্রধান অতিথি বেলা ১১ টা হতে পর্যায়ক্রমে চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, তেঁতুলিয়া ইউনিয়নের চৌরঙ্গি বাজার হতে ভূষিরবন্দর পর্যন্ত পাঁকাসড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ফতেজংপুর ইউনিয়ন পরিষদ হতে পীরেরহাট জিসি রাস্তা পর্যন্ত পাঁকাসড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয় ও ডাঙ্গারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবা সহ রাজিবপুরে মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


ইয়াবা সহ রাজিবপুরে  মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

কুড়িগ্রামে রাজিবপুর উপজেলা মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের মরিচা কান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাজিবপুর থানার এসআই গোলক চন্দ্র বর্মন ও এস আই আব্দুর রশিদ সরকারের নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে শাহ আলম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছে থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৯শত ভারতীয় ইয়াবা ট্যাবলেট। আটককৃত শাহ আলম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা ইউনিয়নের মোহাম্মদ রফিক মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছেন। রাজিবপুর থানা সূত্রে জানান, দীর্ঘদিন ধরে শাহ আলম সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক কারবার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তার গতিবিধির উপর নজরদারি চালিয়ে বুধবার মরিচা কান্দি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে রাজিবপুর থানা কর্তৃপক্ষ জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে বিস্তারিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন মাদক কারবারি যেন ছাড় না পায়। রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহীন আলম জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু সচেতনতা ও খাদ্য অধিকার বিষয়ে পবায় শিক্ষার্থীদের নিয়ে আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:০২ পি.এম


জলবায়ু সচেতনতা ও খাদ্য অধিকার বিষয়ে পবায় শিক্ষার্থীদের নিয়ে আয়োজন

রাজশাহী জেলার পবা উপজেলার দর্শনপাড়াতে কৃষি প্রতিবেশবিদ্য, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক একটি স্কুল ক্যাম্পেইনে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করা হয় বুধবার (২২ জুলাই) দুপুরে, দর্শনপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক কর্তৃক। অনুষ্ঠানের শেষে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনজুর রহমান। তিনি বলেন, নিজেদের নিরাপদ রাখতে এবং বিষমুক্ত খাবার উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের পরিমাণ কমাতে হবে। অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করার ফলে পশুপাখি, মাছ, উদ্ভিদ এবং কীটপতঙ্গের মৃত্যু হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়তে এখনই সচেতন হওয়া প্রয়োজন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং পশুপাখির খাবারের ফলমূলের গাছসহ প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের পাশাপাশি এই ধরনের বাস্তবধর্মী ও সচেতনতা নিয়ে কর্মসূচিগুলি শিক্ষার্থীদের চিন্তা-চেতনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবে, তাই তাদের মধ্যে কৃষি এবং পরিবেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা জরুরি। তিনি বারসিকের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের প্রোগ্রাম অফিসার মো: তৌহিদুল ইসলাম বলেন, পরিবেশ ও প্রতিবেশের মধ্যে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীকে টিকিয়ে রাখতে কৃষিপ্রতিবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ বাড়ছে। অতীতে কীটনাশক ছাড়া আবাদ করা হত, এবং সেখানেও ফলন পাওয়া যেত। কিন্তু বর্তমানে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কৃষির মানকে ক্ষুণ্ণ করছে। মানুষ ভাবে, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে আবাদ ভাল হয়, কিন্তু এটি স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করছে, ফলে জলবায়ু ও পরিবেশের ভারসাম্যও বিপর্যস্ত হচ্ছে। তাই রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও স্থানীয় কৃষি পদ্ধতির ওপর গুরুত্ব দিতে হবে, যা মাটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষা করে।

তিনি বলেন, আমাদের দেশি জাতের বীজ সংরক্ষণ জরুরি। বিলনেপালপাড়া এলাকায় দেশে জাতের 'কমিউনিটি বীজ ব্যাংক' বিদ্যমান, যেখানে ১৯০ প্রকারের দেশীয় বীজ সংগ্রহ রয়েছে। কৃষকদের সহায়তার জন্য দেশীয় বীজ সংরক্ষণে বীজ লাইব্রেরি তৈরি করা হচ্ছে। আমরা একটি উদ্দেশ্য নিয়ে কাজ করতে চাই, যেখানে নিরাপদ খাদ্য, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতা একসাথে নিশ্চিত হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের এলাকায় পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো: আক্কাস আলী, মোসা: নাজমা বেগম, মো: লুৎফুর রহমান, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা মোসা: সুলতানা খাতুন, তুষার আহমেদ, দেলোয়ার হোসেন, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনপুরে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কাজ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


মোহনপুরে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কাজ চলছে

রাজশাহীর মোহনপুর উপজেলায় বর্তমানে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে। এই কার্যক্রমের অংশ হিসাবে মোহনপুরে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। বুধবার (২২ জুলাই) আমরাইল ব্লকের কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ডিজিটাল এন্টি করা হচ্ছে। মোহনপুর উপজেলার আমরাইল ব্লকে কৃষক স্মার্ট কার্ড তৈরির জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো: আজিজুর রহমান, রাজশাহী জেলার উপ-পরিচালক মো: নাসির উদ্দিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন ও শুভ ভৌমিক, কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক তথ্য অফিসার ফরিদা ইয়াসমিন। আমরাইল ব্লকে এ পর্যন্ত ১৪০৭ জন কৃষক পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৭৪.২৫% । উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, তথ্যে কৃষক/কৃষানী তাদের স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের মূলকপি ও নিবন্ধিত মোবাইল নম্বর এবং জমির মালিকানা কাগজপত্র যাচাই করে তথ্য এন্টি করা হচ্ছে। কার্ডধারীরা সরাসরি আর্থিক প্রণোদনা, ন্যায্যমূল্যে সার ও বীজ, সহজ শর্তে কৃষি ঋণ এবং ডিজিটাল কৃষি পরামর্শ সুবিধা পাবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলাচলে নতুন স্বপ্ন, চাটমোহরে দুই প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


চলাচলে নতুন স্বপ্ন, চাটমোহরে দুই প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার

পাবনার চাটমোহরের স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও) দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেছে। গতকাল বুধবার সকালে সিডিওর কার্যালয়ে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি রবিউল করিম রবি। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা।

বক্তব্য রাখেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, সংস্থার কোষাধ্যক্ষ মোঃ ইউনুস আলী এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার।

অনুষ্ঠানে উপজেলার ধুলাউড়ি দিয়ারপাড়া গ্রামের প্রতিবন্ধী আতাউর রহমান (৪৫) এবং বাঙ্গালা দক্সিণপাড়া গ্রামের প্রতিবন্ধী কিশোর ইয়াকুব আলীকে হুইল চেয়ার প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%