প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীর মোহনপুর উপজেলায় বর্তমানে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে। এই কার্যক্রমের অংশ হিসাবে মোহনপুরে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। বুধবার (২২ জুলাই) আমরাইল ব্লকের কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ডিজিটাল এন্টি করা হচ্ছে। মোহনপুর উপজেলার আমরাইল ব্লকে কৃষক স্মার্ট কার্ড তৈরির জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো: আজিজুর রহমান, রাজশাহী জেলার উপ-পরিচালক মো: নাসির উদ্দিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন ও শুভ ভৌমিক, কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক তথ্য অফিসার ফরিদা ইয়াসমিন। আমরাইল ব্লকে এ পর্যন্ত ১৪০৭ জন কৃষক পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৭৪.২৫% । উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, তথ্যে কৃষক/কৃষানী তাদের স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের মূলকপি ও নিবন্ধিত মোবাইল নম্বর এবং জমির মালিকানা কাগজপত্র যাচাই করে তথ্য এন্টি করা হচ্ছে। কার্ডধারীরা সরাসরি আর্থিক প্রণোদনা, ন্যায্যমূল্যে সার ও বীজ, সহজ শর্তে কৃষি ঋণ এবং ডিজিটাল কৃষি পরামর্শ সুবিধা পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন