ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই শহীদদের স্মরণে মাভাপিব্রিতে মো ম বাতি প্রজ্বলন


জুলাই শহীদদের স্মরণে মাভাপিব্রিতে মো ম বাতি প্রজ্বলন

জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এক আবেগঘন মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্মকে এই আত্মত্যাগের ইতিহাস ধারণ করে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা, গবেষণা এবং দায়িত্বশীল নাগরিকত্বের চর্চাই হবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার। আমরা আশা করি, এ দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আইকিউএসির পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মত্যাগের স্মৃতি চিরস্মরণীয় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাব এল-মানদেবে নিরাপত্তা শঙ্কা, হঠাৎ কমেছে জাহাজ চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ এম


বাব এল-মানদেবে নিরাপত্তা শঙ্কা, হঠাৎ কমেছে জাহাজ চলাচল

লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব এল-মানদেব প্রণালিতে স্বাভাবিক বাণিজ্যিক নৌচলাচল থমকে গেছে। গত শুক্রবার যেখানে ২৮টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছিল, সেখানে গতকাল রবিবার সেই সংখ্যা কমে এসেছে মাত্র ১৮টিতে।

এই পরিস্থিতির মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত এবং লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি চিহ্নিত করা হচ্ছে। যার ফলে অনেক নাবিক নিরাপত্তার অভাবে এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করতে চাইছেন না।

কেপলারের ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে এই জলপথের নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যার প্রভাব জাহাজ চলাচলে প্রভূতভাবে পড়েছে। গত শনিবারও ২৭টি জাহাজ চলাচল করেছিল, কিন্তু রবিবারের হামলার পরে আতঙ্ক আরও বেড়ে গেছে।

সপ্তাহের শুরুতে, চরম ঝুঁকি সত্ত্বেও দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কার সফলভাবে প্রণালিটি পার হয়েছিল। তবে বিশ্লেষকদের সতর্কতা, বর্তমান সংঘাত অব্যাহত থাকলে তেলবাহী ট্যাঙ্কারসহ অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচল আরও কমে যেতে পারে। এমনকি গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল সাময়িকভাবে স্থবির হয়ে পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাতের কারণে ইয়েমেনের হুথি বাহিনী ইসরায়েল ও সৌদি আরব-সম্পৃক্ত বা তাদের সমর্থিত জাহাজকে লক্ষ্যবস্তু করার ফলে পুরো এলাকায় চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সই-সিল জাল করে তদবির বাণিজ্য, সংঘবদ্ধ চক্রের মূলহোতা আ ট ক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ এম


প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সই-সিল জাল করে তদবির বাণিজ্য, সংঘবদ্ধ চক্রের মূলহোতা আ ট ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সই ও সিল জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে।

এ অভিযোগে মোংলায় এক সংঘবদ্ধ চক্রের মূলহোতা টুকু শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) তাকে আটক করা হয়। চক্রের অন্য সদস্যদের ধরতে কাজ করছে পুলিশ।

আটক টুকু উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ তদবির বাণिज্য করে আসছিল।

এমন অভিযোগের ভিত্তিতে রবিবার দিনভর পুলিশ প্রযুক্তিগত কৌশলের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে। পরে বিশেষ অভিযান চালিয়ে এ চক্রের মুলহোতা টুকু শেখ (৩৫)কে আটক করে পুলিশ।

জানা গেছে, টুকু আওয়ামী লীগের রাজনীতি থেকে জামায়াত, এরপর এনসিপি’র দলীয় পরিচয় বহন করে আসছিল। সর্বশেষ টুকু শ্রমিক দলের পরিচয়ে দিয়ে আসছেন।

টুকুর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম-পদবি সম্বলিত সিল ও স্টাম্পেট জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে রোববার দিবাগত রাতে জাল জলিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

মামলার অপর আসামীদের আটকে পুলিশের বিশেষ অভিযান চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখন নিজ এলাকায় এনআইডি সংশোধন করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪২ এম


এখন নিজ এলাকায় এনআইডি সংশোধন করা যাবে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষমতা নির্বাচন কমিশন (ইসি) মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায়েই বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তি করা যাবে।

এই তথ্যটি গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি এ বিষয়ে আরও জানান, এনআইডি-সংক্রান্ত সেবাকে আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করার উদ্দেশ্যে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ভোটার এলাকা পরিবর্তন (মাইগ্রেশন) সম্পূর্ণ অনলাইনে করার প্রস্তাবও রয়েছে। এই সেবা গ্রহণ করতে নির্ধারিত ফি প্রদান করতে হবে, যা নতুন বিধিমালায় ঢুকিয়ে দেওয়া হবে।

সিনিয়র সচিব বলেন, আইন অনুযায়ী প্রতি ১৫ বছর পর এনআইডি নবায়নের বিধান রয়েছে। এ জন্য নির্ধারিত ফরমে আবেদনকারীকে পারিবারিক তথ্য (ফ্যামিলি ট্রি) জমা দিতে হবে, যাতে তথ্য যাচাই করা আরও সহজ হয়। এনআইডি নবায়নের ক্ষেত্রেও নির্ধারিত ফি রাখা হবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে এনআইডির জন্মতারিখ সংশোধনের আবেদন কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেএসসি, এসএসসি, এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখের ভিত্তিতে মাঠপর্যায়ের কর্মকর্তারা এসব আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

এদিকে, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াও আরও সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নতুন ব্যবস্থায় আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সরাসরি অনলাইনে আপলোড করতে হবে। যদি তদন্তে তথ্য সঠিক পাওয়া যায় তবে কেন্দ্র থেকেই অনুমোদন দেওয়া হবে। এর ফলে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে এবং সেবা গ্রহণ আরও দ্রুত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু-সহিষ্ণু নারীকেন্দ্রিক উদ্যোগ শক্তিশালী করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫০ এম


জলবায়ু-সহিষ্ণু নারীকেন্দ্রিক উদ্যোগ শক্তিশালী করছে সরকার

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার জন্য নারীদের কেন্দ্রবিন্দুতে রেখে অভিযোজন কৌশল বাস্তবায়ন করছে বাংলাদেশ। সরকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার জন্য জলবায়ু-সংবেদনশীল কর্মসূচি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের নারীরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তাদের সহনশীলতা বৃদ্ধি এবং জীবিকা সুরক্ষা, নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে লক্ষ্যভিত্তিক নানা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব সব মানুষের ওপর সমানভাবে পড়ে না। এ কারণে টেকসই অভিযোজন নিশ্চিতকরণের জন্য নারীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

তাদের ভাষ্যমতে, বিদ্যমান সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা ও শ্রমের লিঙ্গভিত্তিক বিভাজনের কারণে দুর্যোগের সময় ও পরবর্তী সময়ে নারীদের ওপর দায়িত্ব ও চাপ তুলনামূলকভাবে বেশি পড়ে।

সরকারের সর্বশেষ জলবায়ু বাজেটে এ অঙ্গীকারের প্রতিফলন দেখা যাচ্ছে। এতে নারীর ক্ষমতায়ন, জলবায়ু অভিযোজন এবং সহনশীল অবকাঠামো উন্নয়নের জন্য পৃথক বরাদ্দ রাখা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে ‘জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে নারীর সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক কর্মসূচির জন্য ৬ হাজার ৮৮৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের প্রয়োজনীয় দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপকূলীয় অঞ্চলের নারীদের সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযোজন প্রকল্প বাস্তবায়ন করছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়া এসব অঞ্চলে নারীদের পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে, জীবিকা রক্ষা করতে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে।

পটুয়াখালীর দুমকি উপজেলার মতো লবণাক্ততাপ্রবণ এলাকায় সরকার জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করছে। এর অংশ হিসেবে ব্রি ধান-৬৭ চাষে উৎসাহিত করা হচ্ছে, যাতে লবণাক্ত পানির কারণে ক্ষতিগ্রস্ত একফসলি কৃষির পরিবর্তে গ্রামীণ নারীরা খাদ্য উৎপাদন ও পারিবারিক আয় পুনরুদ্ধার করতে সক্ষম হন।

সরকারের অভিযোজন কৌশল শুধুমাত্র জীবিকা উন্নয়নেই সীমাবদ্ধ নয়; নারীদের বিশেষ প্রয়োজন বিবেচনায় করে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জলবায়ু অভিযোজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল খাত হিসেবে অবকাঠামো উন্নয়নের দিকে লক্ষ্য রেখে ‘প্রত্যন্ত এলাকায় নারীদের জন্য অবকাঠামো নির্মাণ’ খাতে ২০২৬-২৭ অর্থবছরে ২২ হাজার ১৬৪ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় নবনির্মিত ও সংস্কার করা ঘূর্ণিঝড় ও দুর্যোগ আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য পৃথক স্যানিটেশন ব্যবস্থা, ওয়াশ ব্লক এবং নির্ধারিত নিরাপদ স্থান রাখা হচ্ছে, যাতে জরুরি পরিস্থিতিতে তাদের নিরাপত্তা, গোপনীয়তা ও মর্যাদা নিশ্চিত করা যায়।

স্থানীয় সরকার বিভাগ দুর্যোগপ্রবণ এলাকায় নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা এবং পৃথক শৌচাগার নির্মাণও সম্প্রসারণ করছে। এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখা ও স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

জলবায়ুজনিত প্রতিবন্ধকতার মধ্যেও নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানোর জন্য সরকার গ্রামীণ হাট-বাজারে নারীদের জন্য পৃথক বিপণন এলাকা গড়ে তুলছে। এর ফলে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা পরিচালনা ও পারিবারিক আয় ধরে রাখার সুযোগ পাচ্ছেন।

এসব উদ্যোগ জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে একীভূত করার বৃহত্তর জাতীয় কৌশলের অংশ।

জলবায়ু বাজেট প্রতিবেদন ২০২৬-২৭-এর ভূমিকায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশ এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে জলবায়ু ঝুঁকি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যের সঙ্গে মিলিত হয়েছে। তাই জলবায়ু-সহনশীল ও জলবায়ু-সংবেদনশীল উন্নয়ন নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।'

জাতীয় বাজেট বক্তৃতায় সরকারের দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ''বারের বাজেটট দশটি কৌশলগত অগ্রাধিকারকে কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে সুরক্ষিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই, সবুজ, জলবায়ু-সহনশীল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা অন্যতম।'

তিনি আরও জানান, 'আমরা এমন একটি বাংলাদেশ গড়ার রূপান্তরমূলক যাত্রা শুরু করেছি, যা হবে প্রতিযোগিতামূলক, উৎপাদনশীল, ন্যায়সম্মত, অন্তর্ভুক্তিমূলক এবং মর্যাদাপূর্ণ।'

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ক্রমাগত পরিবর্তিত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ সহনশীল অবকাঠামো, জীবিকা সহায়তা এবং নারীর ক্ষমতায়নকে সমন্বিত করে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ বাড়াচ্ছে। এর মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তোলার সরকারের অঙ্গীকার আরও সুদৃঢ় হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%