১১:৩৩ এম
লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব এল-মানদেব প্রণালিতে স্বাভাবিক বাণিজ্যিক নৌচলাচল থমকে গেছে। গত শুক্রবার যেখানে ২৮টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছিল, সেখানে গতকাল রবিবার সেই সংখ্যা কমে এসেছে মাত্র ১৮টিতে।
এই পরিস্থিতির মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত এবং লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি চিহ্নিত করা হচ্ছে। যার ফলে অনেক নাবিক নিরাপত্তার অভাবে এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করতে চাইছেন না।
কেপলারের ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে এই জলপথের নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যার প্রভাব জাহাজ চলাচলে প্রভূতভাবে পড়েছে। গত শনিবারও ২৭টি জাহাজ চলাচল করেছিল, কিন্তু রবিবারের হামলার পরে আতঙ্ক আরও বেড়ে গেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সপ্তাহের শুরুতে, চরম ঝুঁকি সত্ত্বেও দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কার সফলভাবে প্রণালিটি পার হয়েছিল। তবে বিশ্লেষকদের সতর্কতা, বর্তমান সংঘাত অব্যাহত থাকলে তেলবাহী ট্যাঙ্কারসহ অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচল আরও কমে যেতে পারে। এমনকি গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল সাময়িকভাবে স্থবির হয়ে পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাতের কারণে ইয়েমেনের হুথি বাহিনী ইসরায়েল ও সৌদি আরব-সম্পৃক্ত বা তাদের সমর্থিত জাহাজকে লক্ষ্যবস্তু করার ফলে পুরো এলাকায় চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন