১১:৪০ এম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সই ও সিল জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে।
এ অভিযোগে মোংলায় এক সংঘবদ্ধ চক্রের মূলহোতা টুকু শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) তাকে আটক করা হয়। চক্রের অন্য সদস্যদের ধরতে কাজ করছে পুলিশ।
আটক টুকু উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ তদবির বাণिज্য করে আসছিল।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এমন অভিযোগের ভিত্তিতে রবিবার দিনভর পুলিশ প্রযুক্তিগত কৌশলের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে। পরে বিশেষ অভিযান চালিয়ে এ চক্রের মুলহোতা টুকু শেখ (৩৫)কে আটক করে পুলিশ।
জানা গেছে, টুকু আওয়ামী লীগের রাজনীতি থেকে জামায়াত, এরপর এনসিপি’র দলীয় পরিচয় বহন করে আসছিল। সর্বশেষ টুকু শ্রমিক দলের পরিচয়ে দিয়ে আসছেন।
টুকুর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম-পদবি সম্বলিত সিল ও স্টাম্পেট জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে রোববার দিবাগত রাতে জাল জলিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
মামলার অপর আসামীদের আটকে পুলিশের বিশেষ অভিযান চলছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন