ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এ পর্যন্ত বন্যায় ৫৪ জন মারা গেছেন: ত্রাণমন্ত্রী


এ পর্যন্ত বন্যায় ৫৪ জন মারা গেছেন: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, এ পর্যন্ত সাতটি জেলার ৫৯টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বন্যায় ১ লাখ ৫৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে জীবনযাপন করছে। তাছাড়া, এ পর্যন্ত ৫৪ জন বন্যায় মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য প্রকাশ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেক জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

দেশে ভারি বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উল্লেখ করেন, চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। তবে সরকারী জায়গায় দ্রুততার সাথে বীজতলা তৈরি করে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করা হবে।

এছাড়া, গরু এবং ছাগলের খাবার সংকটের কারণে খর ও ঘাসের যোগান দেয়ার ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি আরও বলেন, প্রাণীদের খুরা রোগ থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগসহ একাধিক দাবির পক্ষে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রাজধানীর সাথে সাথে দেশের বিভিন্ন জেলায়ও শিক্ষার্থীদের বিক্ষোভ সংগঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেই রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা জড়ো হন। বিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার পর শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে তারা শাহবাগের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশের বাধার সম্মুখীন হন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার ফলে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। তবে, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হয়নি।

অন্যদিকে, শিক্ষার্থীরা একদিনের আল্টিমেটাম দিয়ে দাবি জানিয়েছেন যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হোক।

রাজধানীর পাশাপাশি এই একই দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলক্রসিংয়ে চলাচলে বাঁশ ও দড়ি দিয়ে বাধা দেওয়া হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


রেলক্রসিংয়ে চলাচলে বাঁশ ও দড়ি দিয়ে বাধা দেওয়া হচ্ছে

দিনাজপুরের বিরামপুর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোড়াঘাট-বিরামপুর রেলগেটের স্বয়ংক্রিয় সিগন্যাল গেটবারটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। এর কারণেই বিকল্প হিসেবে সেখানে বাঁশ ও দড়ি ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল বেলায় বিরামপুর রেলক্রসিং এলাকায় গিয়ে দেখা যায় যে, লোহার সিগন্যাল গেটবারটি নষ্ট হয়ে গেছে। এর ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুপাশে দড়ি বেঁধে যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এ বিষয়ে দায়িত্বরত গেটম্যান সাইফুজ্জামান জানান, ‘গেটবারটি দীর্ঘ দুই মাস ধরে নষ্ট হয়ে আছে। এটি নষ্ট হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো মেরামতের কাজ সম্পন্ন হয়নি, ফলে জীবনের ঝুঁকি নেয়া সত্ত্বেও এই অস্থায়ী ব্যবস্থা পরিচালনা করতে হচ্ছে। এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।’

রেলগেটের এই দুরবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন চালক এবং পথচারীরা। তারা অভিযোগ করেছেন, ‘ডিজিটাল যুগে গেটবারে দড়ি ব্যবহার করা আমাদের জন্য লজ্জা ও দুঃখজনক বিষয়। বিভিন্ন জায়গায় ট্রেন আসার আগে সিগন্যালে লাইট জ্বলে এবং অ্যালার্ম বাজে। অথচ এই বিরামপুর রেলগেটে গত দুই মাস ধরে দড়ি ও বাঁশ ব্যবহার করা হচ্ছে। মনে হয় রেল কর্তৃপক্ষ অন্ধ হয়ে গেছে।’

স্থানীয় কয়েকজন অটোচালক এবং পথচারীদের সাথে কথা বললে জানা যায়, এই রেলগেট দিয়ে দিন রাত ২৪ ঘণ্টাই ভারী ও হালকা যানবাহন চলাচল করে। রাতের বেলায় দূর থেকে এই বাঁশ বা দড়ি সহজে নজরে আসে না। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে বিরামপুর রেল স্টেশন মাস্টার কাজী ফয়েজ আলাউদ্দিন বলেন, ‘সড়ক সম্প্রসারণের কারণে গেটবারটি ছোট হয়ে গেছে। আগে এটি ১৭ ফুট ছিল, এখন সেটাকে বৃদ্ধি করে ২৭ ফুট করার কাজ চলছে। এই কারণেই আপাতত দড়ি বা বাঁশ দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। খুব দ্রুত গেটবারটি ঠিক করা হবে।’

সংশ্লিষ্ট সূত্রেই জানা যায়, প্রতিদিন এই রেলগেট দিয়ে ১২ জোড়া আন্তঃনগর ও মেইল ট্রেন চলাচল করে। সুতরাং চালক ও স্থানীয়দের দাবি, যাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়, দ্রুত স্থায়ী ও নিরাপদ গেটবার স্থাপন করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রিয় অভিনেতা জশ স্বেচ্ছায় না ফেরার দেশে চলে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


জনপ্রিয় অভিনেতা জশ স্বেচ্ছায় না ফেরার দেশে চলে গেলেন

জনপ্রিয় সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’-এর খ্যাতি অর্জনকারী অভিনেতা জশ গ্রিসেটি এখন আমাদের মধ্যে নেই। মার্কিন গণমাধ্যম পিপল জানাচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

পরিবারের সূত্র অনুযায়ী, তিনি গত ১০ জুলাই ৪৪ বছর বয়সে আত্মহত্যা করেন।

সহ-অভিনেতা রব ম্যাকব্লুর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে জানান, “এই ক্ষতি মেনে নেওয়া খুবই কঠিন।” এছাড়া, জশের মৃত্যুতে শোক জানিয়েছে ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।

ব্রডওয়েতে ‘নাইজেল বটম’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

এছাড়া ‘দ্য মার্ভেলাস মিসেস মেজেল’, ‘নার্স জ্যাকি’ এবং ‘দ্য গুড ফাইট’-এর মতো জনপ্রিয় সিরিজগুলোতেও তার অভিনয় ছিল প্রশংসনীয়।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন অঙ্গনেই তিনি তাঁর অভিনয় দক্ষতার পরিচয় রেখে গেছেন।

তার অকাল প্রয়াণে বিনোদন জগতে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী সংসদে এইচএসসি পরীক্ষা পেছানোর ব্যাখ্যা দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


শিক্ষামন্ত্রী সংসদে এইচএসসি পরীক্ষা পেছানোর ব্যাখ্যা দিলেন

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষার পদ্ধতির সিস্টেম অনুযায়ী, স্থানীয় সরকার, ডিসি ও ইউএনওরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন, যে পরীক্ষা গ্রহণ করা সম্ভব কি না। তাঁরা যদি দুর্যোগ দেখেন তবে পরীক্ষা নেয়াও বন্ধ করতে পারেন। আমরা তাঁদের সঙ্গে বার বার যোগাযোগ করেছি, তাঁরা জানিয়েছেন যে, সঠিকভাবে পরীক্ষা নেয়া হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের জন্য আমাদেরও খুব মায়া রয়েছে, এজন্য আমরা প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এদিন ব্যারিস্টার রুমিন ফারহানা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেছেন, টানা বৃষ্টির কারণে ঢাকাসহ বড় বড় শহর পানিতে ডুবে গেছে। শিক্ষার্থীরা অনুরোধ করেছেন পরীক্ষা পেছাতে। কিন্তু পরীক্ষা পেছানো হয়নি, ফলে আজকে আন্দোলন হচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো, দুই একদিনের জন্য পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?

জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য সারাদেশে ৬৪ জেলায় ২৭০০ সেন্টার রয়েছে। সব সেন্টারেই একসঙ্গে পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে বন্যা শুরু হলে, আমরা প্রথমে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পরে পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করেছি। আমরা দেখছিলাম বৃষ্টি হচ্ছে এবং মনিটরিং করছি। আমরা সব জেলার এসপি, ৮টি বিভাগীয় কমিশনার, প্রতিটি বোর্ডের চেয়ারম্যান এবং ইউএনও, সবার সঙ্গে কথা বলেছিলাম। এমনকি আবহাওয়াবিদদের সঙ্গেও কথা বলা হয়েছে।

তিনি বলেন, আবহাওয়াবিদরা বলেছিলেন যে, বৃষ্টি হবে না। বিকেল পাঁচটা পর্যন্ত আমরা স্থির হয়ে সিদ্ধান্ত নিয়েছি, সকলেই বললো আবহাওয়া ভালো হবে। এজন্য আমরা পরীক্ষা রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখি কুমিল্লা সরকারি কলেজের মাঠ পানিতে ভরে গেছে। সঙ্গে সঙ্গে আমি পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের নির্দেশ দিই। এছাড়া সারাদেশের ইউএনও, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তাঁরা জানিয়েছেন কোথাও পরীক্ষা নিয়ে কোনো দুর্যোগ ঘটেনি। কুমিল্লা মহিলা কলেজেই ঘটনা ঘটেছে একবার। যে মেয়েটির কাপড় ভিজে গিয়েছিল, তাঁর জন্য শুকনো কাপড় এনে এক ঘণ্টা পর পরীক্ষায় বসানো হয়েছে। পরীক্ষার সময়সীমাও বাড়িয়ে দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ফিজিক্সের ৬ এবং ৭ নম্বর প্রশ্ন দুটি ভুল হয়েছে। আমরা দায়িত্ব পেয়েছি মাত্র চার মাস। এই প্রশ্নগুলো আগের মডারেটররা করেছেন। আমরা ক্ষমতায় এসে কোনো প্রশ্ন তৈরি করিনি। বিগত সরকারের মডারেটররাই প্রশ্ন করেছে। তবুও আমরা তাৎক্ষণিক ঘোষণা দিয়েছি যে, প্রশ্ন দুটির ফুল মার্ক দিয়ে দেবো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%