প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, এ পর্যন্ত সাতটি জেলার ৫৯টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বন্যায় ১ লাখ ৫৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে জীবনযাপন করছে। তাছাড়া, এ পর্যন্ত ৫৪ জন বন্যায় মারা গেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য প্রকাশ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেক জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন।
দেশে ভারি বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উল্লেখ করেন, চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। তবে সরকারী জায়গায় দ্রুততার সাথে বীজতলা তৈরি করে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করা হবে।
এছাড়া, গরু এবং ছাগলের খাবার সংকটের কারণে খর ও ঘাসের যোগান দেয়ার ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি আরও বলেন, প্রাণীদের খুরা রোগ থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন