ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অপশক্তির অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু


অপশক্তির অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি মন্তব্য করেছেন, "আমি জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমি কাজ করে যাব।" তিনি আরও বলেছেন, "যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তির অপচেষ্টা জনগণই ঐক্যবদ্ধভাবে রুখে দিবে।" শুক্রবার (২০ নভেম্বর) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে টাঙ্গাইল-চারাবাড়ী-তোরাবগঞ্জ সড়কের বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু উল্লেখ করেছেন, "গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের রায়কে সবাইকে শ্রদ্ধা জানাতে হবে।" তিনি বলেন, "পাঁচ বছর পরপর জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়। জনগণ চায়, নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হবে এবং তারা নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনগণ মনে করে সেই ষড়যন্ত্র মূলত জনগণের বিরুদ্ধেই। কাজেই জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেবে।"

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, "দীর্ঘদিন ধরে টাঙ্গাইল-চারাবাড়ী-তোরাবগঞ্জ সড়কটি বেহাল অবস্থায় ছিল। এটি পাকাকরণের দাবি ছিল চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। অবশেষে আজ রাস্তাটির কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"

অনুষ্ঠানে টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন বাগবাড়ি বাজার থেকে ইশাপাশা পর্যন্ত ২.০৯ কিলোমিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে খেজুরতলা বাজার থেকে তোরাবগঞ্জ বাজার পর্যন্ত ২.২৯ কিলোমিটার নবনির্মিত সড়কের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুদের জন্য উপহার দিলেন তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩০ এম


প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুদের জন্য উপহার দিলেন তারেক রহমান

শিশুরা প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানায়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের জন্য খেলার সামগ্রী উপহার প্রদান করেন। এ সময় তিনি শিশুদের পছন্দের খেলার বিষয়ে জানতে চান।

আজ শুক্রবার, রাজধানীর বনানীতে অবস্থিত নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে, তিনি একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপচারিতা করেন।

আলাপচারিতায়, তিনি শিশুদের কাছে জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে, তাদের জন্য ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। এ সময়, শিশুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে ইয়াবাসহ রতন আটক, চার মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩০ এম


কালীগঞ্জে ইয়াবাসহ রতন আটক, চার মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জামসহ মো. রতন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল আলীর ছেলে রতন মিয়ার নিজ বাড়িতে তল্লাশি করে চারটি ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে ফয়েল পেপার এবং মাদক সেবনে ব্যবহৃত বোতল অন্তর্ভুক্ত ছিল।

পরে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মামলা (নম্বর ২১/২০২৬) বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।

এ-সংক্রান্ত ডি.সি.আর নম্বর ৮৬৩২৫২। আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম জানান, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। তিনি মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ এম


কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, "পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেত্রী পালিয়ে গিয়ে নিরাপদে বসে এদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও পোড়াও করে অশান্তি সৃষ্টি করছে। তাদের সেই আশা গুড়েবালি।" বক্তারা আরও উল্লেখ করেন যে, এদেশের গণতন্ত্রকামী হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে।

বক্তারা বলেন, "শেষপর্যন্ত তাঁর পরিবারের সকল সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়ে তাঁবেদারি রাস্ট্রের সহযোগিতায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে।" বক্তারা বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। বিগত ফ্যাসিবাদী সরকারের ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের উপর চালানো মামলা-হামলা ও জুলুমের কথা তারা সহজে ভুলে যাবে না। বক্তারা ডিসেম্বরে ফ্যাসিবাদীদের আগমনের ধোয়া উঠিয়ে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সমাজের শান্তির বিঘ্নিত না করার আহ্বান জানান। উপজেলা ব্যাপী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়, যাতে পাড়া মহল্লায় ঘাপটি মেরে থাকা কোন ফ্যাসিবাদী বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের লক্ষ্যে

টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ এম


টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ

টাঙ্গাইলের নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্ভাবনা উন্নয়নের উদ্দেশ্যে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ শীর্ষক একটি বিশেষ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই সেমিনারটি শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো। সভাপতির দায়িত্ব পালন করেন বিসিকের ঢাকার আঞ্চলিক পরিচালক মানছুরুল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসিব টাঙ্গাইলের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি জাকেরুল মওলা, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক মেরাজ উদ্দিন, এবং টাঙ্গাইল জেলা রেস্তোরাঁ ও মিষ্টান্ন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ।

বেনজীর আহমেদ টিটো বলেন, "দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের ব্যবসায়িক অগ্রযাত্রার বাধা দূর করতে বিসিকের পক্ষ থেকে সকল ধরনের নীতিগত এবং কারিগরি সহায়তা প্রদান করা হয়।"

সেমিনারে নারী উদ্যোক্তাদের বর্তমান চ্যালেঞ্জ, পণ্যের মানোন্নয়ন, বিপণন ব্যবস্থা, এবং সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভার পর প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয় টাঙ্গাইলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, এবং জেলার বিভিন্ন স্থান থেকে আগত নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%