ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাবির শিক্ষার্থীদের মানববন্ধন দুই দাবিতে


রাবির শিক্ষার্থীদের মানববন্ধন দুই দাবিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয়ের বাম-সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

এইচএসসি পরীক্ষা স্থগিত করার এবং বন্যাদুর্গতদের সঠিকভাবে ত্রাণ বিতরণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিসরোডে এ মানববন্ধন থেকে বক্তারা দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত করার দাবি জানান এবং বন্যায় আক্রান্তদের সঠিকভাবে ত্রাণসামগ্রী বিতরণের জন্য আহ্বান জানান।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মানববন্ধনে বক্তারা সরকারের কাছে দাবি করেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে চলমান এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হোক এবং বান্দরবান, চট্টগ্রামসহ দেশের সব বন্যাকবলিত এলাকায় রাষ্ট্রীয় উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ ও জরুরি সহায়তা নিশ্চিত করা হোক।

এসময় ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ বলেন, বন্যার কারণে অনেক পরীক্ষার্থী প্রবেশপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দুর্ভোগে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অসংখ্য শিক্ষার্থীর চিত্র দেখা গেলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

তিনি মন্তব্য করেন, বন্যাকবলিত এলাকায় গিয়ে শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে এখনও পর্যন্ত পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকারের বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তুলবেন তারা।

বামসংগঠনগুলোর জোট গনতান্ত্রিক ছাত্রজোটের মুখপাত্র এবং শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, রাষ্ট্রক্ষমতায় এক বছর পূর্ণ হলেও জনগণ এখনও অধিকারবঞ্চিত। বন্যাকবলিত মানুষ ত্রাণ ও নিরাপত্তা পাওয়ার পরিবর্তে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তিনি বলেন, জনগণের বন্ধু হওয়ার বদলে ক্ষমতাসীনরা জনগণের দুর্ভোগের প্রতি উদাসীন আচরণ করছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তিনি আরও উল্লেখ করেন, গত এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতি বছর ভারী বৃষ্টিতে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়াকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। নদী যথাযথভাবে ড্রেজিং না করা এবং শহরাঞ্চলে ত্রুটিপূর্ণ পয়নিষ্কাশন ব্যবস্থার কারণেই এ দুর্ভোগ আরও তীব্র হয়েছে।

এছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরার সঞ্চালনায় ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, চারুকলা অনুষদের শিক্ষার্থী আল আশরাফ রাফি, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহিন শিকদার এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাদেক রহমান বক্তব্য দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরকলে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


বরকলে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বিজিবি

বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে ৪৫ বিজিবি বরকল জোন।

আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার নিকসান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি, আশ্রয় কেন্দ্রে আসা পাহাড়ি বাঙালি শিশু, বৃদ্ধ ও নারীদের বিভিন্ন পরীক্ষা করাসহ ঔষধ প্রদান করেন।

তিনি জানান, আশ্রয় কেন্দ্রে থাকা বেশির ভাগ শিশুর সর্দি, নারী ও বৃদ্ধ পুরুষের ঠান্ডাজনিত কাশি, হাঁপানি, ও শারীরিক দুর্বলতা রয়েছে। এ কারণে বিজিবির পক্ষ থেকে এসব রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিজিবির ফ্রি চিকিৎসা নিতে আসা আসমা বেগম বলেন, 'বাচ্চা অসুস্থ, তাই সেবা নিতে আসছি। এখানে এসে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও পেয়েছি।'

৩ নং আইমাছড়া ইউপির সাবেক মেম্বার তমির আলী জানান, এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বরকল জোন আশ্রয় কেন্দ্রে আসা প্রায় ৩০০ নারী, শিশু ও বয়স্কদের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। এ জন্য তিনি বর্ডার গার্ড বাংলাদেশ ৪৫ জোনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বরকল জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি বলেন, 'আজ প্রায় ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।' তিনি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে কথা বলেন এবং বিজিবি ভবিষ্যতেও এ ধরনের দুর্যোগে বন্যার্তদের পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে প্রবীণ নাগরিকদের সেবা ও কর্মপন্থা নির্ধারণে আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


পিরোজপুরে প্রবীণ নাগরিকদের সেবা ও কর্মপন্থা নির্ধারণে আলোচনা সভা

আজ জেলায় প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে একটি দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দ্বারা আয়োজিত এবং আইএসআইজিওপি (ওঝওএঙচ) প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভাটি সভাপতিত্ব করেন রিকের জাতীয় সমন্বয়কারি ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জুর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম পান্না এবং ব্র্যাকের প্রতিনিধি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন ও কো-অর্ডিনেটর মইনুল আহসান মুন্ন।

বক্তারা সভার প্রেক্ষাপটে বলেন, প্রবীণ নাগরিকরা সমাজের মূল্যবান সম্পদ। তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আইনি সহায়তা এবং মর্যাদার সাথে জীবন যাপনের নিশ্চয়তার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সেবা প্রাপ্তির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রবীণবান্ধব সেবা সম্প্রসারণ, সচেতনতা বৃদ্ধি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

 জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণের একটি আয়োজন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে গাইবান্ধা শহরের ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচিটি পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব এবং স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মঈনুল হাসান সাদিক বলেন, যুবসমাজকে মাদকমুক্ত ও শিক্ষায় মনোযোগী রাখতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় ছাত্রদলকে ধন্যবাদ জানান।

পরিবেশ রক্ষায় তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পরিবেশ সংরক্ষণ এবং দূষণ প্রতিরোধে এ কার্যক্রম চলমান রাখার জন্য ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, জেলার ৮১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারা এই বৃক্ষরোপণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রাখবেন।

আলোচনা সভা শেষে ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


রংপুরে বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার, আটক ১

রংপুর মেট্রোপলিটন পুলিশ বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার করেছে, যা বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তারের সাথে জড়িত। গতকাল সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।

উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ সংবাদ সম্মেলনে বলেছেন, রংপুর নগরীতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারি হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসির তারসহ বিভিন্ন বৈদ্যুতিক তার চুরি হচ্ছিল। এ অবস্থা মোকাবেলার জন্য গোয়েন্দা বিভাগ তৎপরতা শুরু করেছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং নগরীর পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার পুত্র উকিল মিয়াকে আটক করা হয়।

এই অভিযানের সময় একটি ট্রাকে ভাংরী মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে মামলার প্রস্তুতি নিতে পাশাপাশি তামার তার চুরি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সনাতন চক্রবর্তী আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, উকিল মিয়া তামার তার ও পাইপগুলো ভাংরী ব্যবসায়ীদের কাছ থেকে কিনে নিয়ে সাতমাথায় তার নিজস্ব জায়গায় সংরক্ষণ করতেন। পরবর্তীতে তিনি ঢাকার বাবু বাজারে ওই মালগুলো পাঠিয়ে দিতেন। গতকাল ট্রাকে করে মালামাল পাঠানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

তিনি আবারও বলেন, আমরা ট্রাকসহ চোরাই তামার তার উদ্ধার করতে সক্ষম হয়েছি। তামার তার চুরি চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%