০৮:১৮ পি.এম
বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে ৪৫ বিজিবি বরকল জোন।
আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার নিকসান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি, আশ্রয় কেন্দ্রে আসা পাহাড়ি বাঙালি শিশু, বৃদ্ধ ও নারীদের বিভিন্ন পরীক্ষা করাসহ ঔষধ প্রদান করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি জানান, আশ্রয় কেন্দ্রে থাকা বেশির ভাগ শিশুর সর্দি, নারী ও বৃদ্ধ পুরুষের ঠান্ডাজনিত কাশি, হাঁপানি, ও শারীরিক দুর্বলতা রয়েছে। এ কারণে বিজিবির পক্ষ থেকে এসব রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিজিবির ফ্রি চিকিৎসা নিতে আসা আসমা বেগম বলেন, 'বাচ্চা অসুস্থ, তাই সেবা নিতে আসছি। এখানে এসে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও পেয়েছি।'
৩ নং আইমাছড়া ইউপির সাবেক মেম্বার তমির আলী জানান, এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বরকল জোন আশ্রয় কেন্দ্রে আসা প্রায় ৩০০ নারী, শিশু ও বয়স্কদের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। এ জন্য তিনি বর্ডার গার্ড বাংলাদেশ ৪৫ জোনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বরকল জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি বলেন, 'আজ প্রায় ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।' তিনি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে কথা বলেন এবং বিজিবি ভবিষ্যতেও এ ধরনের দুর্যোগে বন্যার্তদের পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন