ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পিরোজপুরে প্রবীণ নাগরিকদের সেবা ও কর্মপন্থা নির্ধারণে আলোচনা সভা


পিরোজপুরে প্রবীণ নাগরিকদের সেবা ও কর্মপন্থা নির্ধারণে আলোচনা সভা

আজ জেলায় প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে একটি দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দ্বারা আয়োজিত এবং আইএসআইজিওপি (ওঝওএঙচ) প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভাটি সভাপতিত্ব করেন রিকের জাতীয় সমন্বয়কারি ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জুর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই মল্লিক।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম পান্না এবং ব্র্যাকের প্রতিনিধি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন ও কো-অর্ডিনেটর মইনুল আহসান মুন্ন।

বক্তারা সভার প্রেক্ষাপটে বলেন, প্রবীণ নাগরিকরা সমাজের মূল্যবান সম্পদ। তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আইনি সহায়তা এবং মর্যাদার সাথে জীবন যাপনের নিশ্চয়তার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সেবা প্রাপ্তির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রবীণবান্ধব সেবা সম্প্রসারণ, সচেতনতা বৃদ্ধি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

 জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণের একটি আয়োজন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে গাইবান্ধা শহরের ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচিটি পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব এবং স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মঈনুল হাসান সাদিক বলেন, যুবসমাজকে মাদকমুক্ত ও শিক্ষায় মনোযোগী রাখতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় ছাত্রদলকে ধন্যবাদ জানান।

পরিবেশ রক্ষায় তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পরিবেশ সংরক্ষণ এবং দূষণ প্রতিরোধে এ কার্যক্রম চলমান রাখার জন্য ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, জেলার ৮১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারা এই বৃক্ষরোপণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রাখবেন।

আলোচনা সভা শেষে ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


রংপুরে বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার, আটক ১

রংপুর মেট্রোপলিটন পুলিশ বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার করেছে, যা বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তারের সাথে জড়িত। গতকাল সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।

উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ সংবাদ সম্মেলনে বলেছেন, রংপুর নগরীতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারি হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসির তারসহ বিভিন্ন বৈদ্যুতিক তার চুরি হচ্ছিল। এ অবস্থা মোকাবেলার জন্য গোয়েন্দা বিভাগ তৎপরতা শুরু করেছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং নগরীর পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার পুত্র উকিল মিয়াকে আটক করা হয়।

এই অভিযানের সময় একটি ট্রাকে ভাংরী মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে মামলার প্রস্তুতি নিতে পাশাপাশি তামার তার চুরি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সনাতন চক্রবর্তী আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, উকিল মিয়া তামার তার ও পাইপগুলো ভাংরী ব্যবসায়ীদের কাছ থেকে কিনে নিয়ে সাতমাথায় তার নিজস্ব জায়গায় সংরক্ষণ করতেন। পরবর্তীতে তিনি ঢাকার বাবু বাজারে ওই মালগুলো পাঠিয়ে দিতেন। গতকাল ট্রাকে করে মালামাল পাঠানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

তিনি আবারও বলেন, আমরা ট্রাকসহ চোরাই তামার তার উদ্ধার করতে সক্ষম হয়েছি। তামার তার চুরি চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর মডেল থানার অভিযানে গ্রেফতার ৩৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


মিরপুর মডেল থানার অভিযানে গ্রেফতার ৩৩ জন

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, এবং এ অভিযানের ফলে ৩৩ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন (৪৩), মো. জুবায়ের (২২), মো. হাসান মোল্লা (৩৪), মো. আরিফুল ইসলাম সানি (১৯), মো. সুরজ মোল্লা (৫২), মো. জাহাঙ্গীর (৩৫), মো. মেহেদী হাসান (২১), মো. নাইম হোসেন (২৭), মো. ওমর ফারুক (২৫), মো. তৈয়বুর রহমান সবুজ (৩০), মো. শুভ সিকদার (২২), মো. জাফর (১৯), মো. মামুন (২৮), মো. রাসেল (৩০), মেহেদী হাসান (২৭), মো. আদর হোসেন (২২), রুনা বেগম (৩০), মো. জীবন (২৩), মো. আব্দুর রাজ্জাক (২৫), মো. মিন্টু (১৯), মো. পুলক খন্দকার (২৮), মো. রাহিমুল ইসলাম (২১), মো. শহিদুল ইসলাম (৪২), মো. সুজন হোসেন (৩২), মো. রাহাত হোসেন সানি (৩৩), মো. রাসেল (৩০), মো. সাগর (২১), মিঠুন বিশ্বাস (৩৩), মিঠুন মন্ডল (২৭), মো. চাঁদ আলম হাওলাদার (২৬), মো. ফারুক মিয়া (৪৮), মো. সুজন ও মো. শাহিন (৩৮)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুসুম্বা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ১২ লাখ ৮৭ হাজার টাকা ও স্বর্ণের চামচ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


কুসুম্বা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ১২ লাখ ৮৭ হাজার টাকা ও স্বর্ণের চামচ

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে এইবার পাওয়া গেছে ১২ লাখ ৮৭ হাজার টাকা, স্বর্ণের চামচসহ বৈদেশিক মুদ্রা।

মঙ্গলবার বেলা ১১টার সময় স্থানীয় প্রশাসন এবং মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে এই দানবাক্স খোলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা প্রতিদিন ভিড় করেন। ৫ টাকার নোটে মুদ্রিত এই ঐতিহ্যবাহী মসজিদে এসে অনেকেই নিজেদের মনোবাসনা পূরণের উদ্দেশ্যে মানত ও দান করে থাকেন। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পর পর এই দানবাক্স খোলা হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দানবাক্স খোলার পর টাকা গণনার কাজ শুরু হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবারে দানবাক্স থেকে পাওয়া টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা। দানবাক্সে নগদ টাকার পাশাপাশি মানত করা বিভিন্ন স্বর্ণের গহনা, চামচ এবং ভারত ও মালয়েশিয়া দেশের মুদ্রাও পাওয়া গেছে।

মসজিদ কমিটির সভাপতি ও ইউএনও আখতার জাহান সাথী জানান, দানবাক্স থেকে প্রাপ্ত এই অর্থ ও স্বর্ণালংকার স্বচ্ছতার সঙ্গে হিসাব করে মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হবে। ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%