ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরে বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার, আটক ১


রংপুরে বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার, আটক ১

রংপুর মেট্রোপলিটন পুলিশ বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার করেছে, যা বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তারের সাথে জড়িত। গতকাল সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।

উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ সংবাদ সম্মেলনে বলেছেন, রংপুর নগরীতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারি হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসির তারসহ বিভিন্ন বৈদ্যুতিক তার চুরি হচ্ছিল। এ অবস্থা মোকাবেলার জন্য গোয়েন্দা বিভাগ তৎপরতা শুরু করেছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং নগরীর পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার পুত্র উকিল মিয়াকে আটক করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এই অভিযানের সময় একটি ট্রাকে ভাংরী মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে মামলার প্রস্তুতি নিতে পাশাপাশি তামার তার চুরি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সনাতন চক্রবর্তী আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, উকিল মিয়া তামার তার ও পাইপগুলো ভাংরী ব্যবসায়ীদের কাছ থেকে কিনে নিয়ে সাতমাথায় তার নিজস্ব জায়গায় সংরক্ষণ করতেন। পরবর্তীতে তিনি ঢাকার বাবু বাজারে ওই মালগুলো পাঠিয়ে দিতেন। গতকাল ট্রাকে করে মালামাল পাঠানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

তিনি আবারও বলেন, আমরা ট্রাকসহ চোরাই তামার তার উদ্ধার করতে সক্ষম হয়েছি। তামার তার চুরি চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর মডেল থানার অভিযানে গ্রেফতার ৩৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


মিরপুর মডেল থানার অভিযানে গ্রেফতার ৩৩ জন

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, এবং এ অভিযানের ফলে ৩৩ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন (৪৩), মো. জুবায়ের (২২), মো. হাসান মোল্লা (৩৪), মো. আরিফুল ইসলাম সানি (১৯), মো. সুরজ মোল্লা (৫২), মো. জাহাঙ্গীর (৩৫), মো. মেহেদী হাসান (২১), মো. নাইম হোসেন (২৭), মো. ওমর ফারুক (২৫), মো. তৈয়বুর রহমান সবুজ (৩০), মো. শুভ সিকদার (২২), মো. জাফর (১৯), মো. মামুন (২৮), মো. রাসেল (৩০), মেহেদী হাসান (২৭), মো. আদর হোসেন (২২), রুনা বেগম (৩০), মো. জীবন (২৩), মো. আব্দুর রাজ্জাক (২৫), মো. মিন্টু (১৯), মো. পুলক খন্দকার (২৮), মো. রাহিমুল ইসলাম (২১), মো. শহিদুল ইসলাম (৪২), মো. সুজন হোসেন (৩২), মো. রাহাত হোসেন সানি (৩৩), মো. রাসেল (৩০), মো. সাগর (২১), মিঠুন বিশ্বাস (৩৩), মিঠুন মন্ডল (২৭), মো. চাঁদ আলম হাওলাদার (২৬), মো. ফারুক মিয়া (৪৮), মো. সুজন ও মো. শাহিন (৩৮)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুসুম্বা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ১২ লাখ ৮৭ হাজার টাকা ও স্বর্ণের চামচ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


কুসুম্বা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ১২ লাখ ৮৭ হাজার টাকা ও স্বর্ণের চামচ

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে এইবার পাওয়া গেছে ১২ লাখ ৮৭ হাজার টাকা, স্বর্ণের চামচসহ বৈদেশিক মুদ্রা।

মঙ্গলবার বেলা ১১টার সময় স্থানীয় প্রশাসন এবং মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে এই দানবাক্স খোলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা প্রতিদিন ভিড় করেন। ৫ টাকার নোটে মুদ্রিত এই ঐতিহ্যবাহী মসজিদে এসে অনেকেই নিজেদের মনোবাসনা পূরণের উদ্দেশ্যে মানত ও দান করে থাকেন। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পর পর এই দানবাক্স খোলা হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দানবাক্স খোলার পর টাকা গণনার কাজ শুরু হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবারে দানবাক্স থেকে পাওয়া টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা। দানবাক্সে নগদ টাকার পাশাপাশি মানত করা বিভিন্ন স্বর্ণের গহনা, চামচ এবং ভারত ও মালয়েশিয়া দেশের মুদ্রাও পাওয়া গেছে।

মসজিদ কমিটির সভাপতি ও ইউএনও আখতার জাহান সাথী জানান, দানবাক্স থেকে প্রাপ্ত এই অর্থ ও স্বর্ণালংকার স্বচ্ছতার সঙ্গে হিসাব করে মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হবে। ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে অভিযান চালিয়ে লাখ ঘনফুট পাথর জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


সিলেটে অভিযান চালিয়ে লাখ ঘনফুট পাথর জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জালানি ও খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এর মোবাইল কোর্টের মাধ্যমে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। সোমবার, দিনব্যাপী এই অভিযানে উপজেলার বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁওয়ের বিভিন্ন স্থান থেকে পাথরগুলো জব্দ করা হয়।

জানা গেছে, প্রায় ৬ বছর আগে থেকে উৎমা এলাকায় এই পাথরগুলো স্তুপ করে বিভিন্ন বাড়ি ঘরের পাশে রাখা হয়েছিল। উৎমা নদী ও কোয়ারি থেকে উত্তোলীত পাথরগুলো দীর্ঘদিন ধরে সেখানে স্তুপ আকারে ছিল। এর আগে এই পাথরগুলো বিজিবি কর্তৃক জব্দ করা হয়েছিল। তবে সেগুলো তখন নিলামে বিক্রি করা হয়নি।

সোমবার (১৩ জুলাই) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁও গ্রামের বিভিন্ন স্থান থেকে ৯৪৩৯০ ঘনফুট পাথর জব্দ করেন জালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। পরে এই জব্দ করা পাথরগুলো স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, ‘উৎমা এলাকায় অবৈধভাবে উত্তোলিত এই পাথরগুলো জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। তিনি আরও জানান, পাথরগুলো নিলামের মাধ্যমে বিক্রয় করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


সংসদ ভবন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

সংসদ ভবন এলাকায় অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। মঙ্গলবার সন্ধ্যা বেলায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে, সড়কে অবস্থানরত শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়।

এর আগে বিকালে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মাঝেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে অবস্থান নেয়।

মঙ্গলবার দিনভর, রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। শেষে, বিকাল পৌনে ৬টার দিকে, শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে চলে আসেন।

এছাড়াও, এর আগে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন। এদিন সকাল সাড়ে ১১টার দিকে, শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%