ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মিজানের ভাতের হোটেল উচ্ছেদ


মিজানের ভাতের হোটেল উচ্ছেদ

রাজধানীর আগারগাঁওয়ের ‘মিজানের ভাতের হোটেল’, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছে, উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকার ফুটপাত ও সড়কের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগে একটি অভিযানের মাধ্যমে হোটেলটির অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় ‘মিজানের ভাতের হোটেল’ এর অস্থায়ী স্থাপনা ধ্বংস করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাফরুল থানার পুলিশ সহযোগিতা করে।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে, মিজানুর রহমান দীর্ঘকাল ধরে মূল সড়ক ও ফুটপাতের একটি অংশ দখল করে অস্থায়ী কাঠামোর মাধ্যমে ব্যবসা চালিয়ে আসছিলেন। এর ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং পাশাপাশি এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছিল।

এর আগে গত ১০ আগস্ট, একই এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

স্বল্পমূল্যে খাবার বিক্রি এবং খাবার পরিবেশনের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে ‘মিজানের ভাতের হোটেল’ দ্রুত পরিচিতি পেয়েছিল। কম দামের খাবারের কারণে হোটেলটি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠে। তবে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে এর অবৈধ স্থাপনা এবার উচ্ছেদ করা হলো।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারাল ৬

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারাল ৬

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে রবিবার (১৬ আগস্ট) রাতভর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন মারা যান এবং চারজন আহত হয়েছেন।

সোমবার, অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ টেলিগ্রামে একটি পোস্টে জানান যে, আহতদের মধ্যে ১৪ বছরের একটি শিশু রয়েছেন।

তিনি আরও জানান, সর্বশেষ হামলায় ইউক্রেন সীমান্তের কাছের ভালুইস্কি জেলার কোলস্কোভো গ্রামের একটি ভবনে আগুন ধরে যায় এবং একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

রুশ কর্মকর্তাদের দাবি, চলতি বছর ইউক্রেনের চালানো ‘সবচেয়ে বড়’ হামলার পরের রাতেই সর্বশেষ হামলাগুলো সংঘটিত হয়েছে। ওই হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছিলেন।

এর আগে শনিবার রাতে ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৭ জনের মৃত্যু এবং ৩৯ জনের বেশি আহত হওয়ার খবর আসে।

এদিকে, রুশ হামলা প্রতিহত করার জন্য পশ্চিমাদের কাছে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর অনাগ্রহের কারণে এই সহায়তা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে, ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবও মস্কো প্রত্যাখ্যান করে।

যুদ্ধের পাশাপাশি, ইউক্রেনের অভ্যন্তরে রাজনৈতিক চাপও বৃদ্ধি পেয়েছে। বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভে শত শত মানুষ অংশগ্রহণ করেছেন। প্রতিরক্ষা সংস্কার অব্যাহত রাখার দাবিতে তারা একটি পিটিশনও প্রেসিডেন্টের অফিসে জমা দিয়েছেন। আইনপ্রণেতাদের সংসদে ফিরে এসে ফেদোরভকে পুনর্বহালের পক্ষেও ভোট দেয়ার আহ্বান জানান তারা।

তথ্যসূত্র: বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে নারীদের জন্য বিশেষ পিংক বাস সার্ভিস, চালক-কন্ডাক্টরও নারী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


রাজধানীতে নারীদের জন্য বিশেষ পিংক বাস সার্ভিস, চালক-কন্ডাক্টরও নারী

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ পিংক বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে এই বাস সার্ভিসে যাত্রীদের পাশাপাশি নারীরা চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন।

১৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মহিলা বাস সার্ভিস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হবে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ এই বাসগুলো পিংক রঙের হবে এবং এসব বাসে নারীরা দায়িত্বরত থাকবেন চালক ও কন্ডাক্টর হিসেবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত হবে এবং বাস চালনা ও পরিচালনার মতো পেশায় নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের জোটকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


সৌদি, তুরস্ক ও পাকিস্তানের জোটকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এই তিন দেশের সমঝোতা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সোমবার (১৭ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে, এই প্রতিরক্ষা চুক্তি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে একত্রিত হচ্ছে। এর মাধ্যমে দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা বহুগুণ বাড়াতে পারবে।

চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির শর্তানুসারে, জোটভুক্ত কোনো একটি দেশের ওপর যদি বহিঃশত্রুর আক্রমণ ঘটে, তবে তা তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে এবং যৌথভাবে সামরিক প্রতিক্রিয়া জানানো হবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটির মাধ্যমে ন্যাটোর প্রভাবশালী সদস্য দেশ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমকক্ষ একটি নতুন সামরিক বলয়ে যুক্ত হলো।

এর পূর্বে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে মিসরসহ আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশ এই যৌথ নিরাপত্তা জোটে অংশ নিতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘাসের জমিতে বিষ প্রয়োগ, প্রাণ গেল শতাধিক দেশীয় পাখির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


ঘাসের জমিতে বিষ প্রয়োগ, প্রাণ গেল শতাধিক দেশীয় পাখির

চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা এলাকায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতীর বিভিন্ন পাখি মেরে ফেলার অভিযোগে জমির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) বিকেলে জেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা গ্রামের দক্ষিনপাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে বিষ প্রয়োগ করেন। এদিন বিকেল থেকে পরের দিন বিকেল পর্যন্ত ওই জমিতে পোকা-মাকড় খেয়ে বিভিন্ন প্রজাতীর প্রায় শতাধিক পাখি মারা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান। জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতে দায় স্বীকার করা অভিযুক্তকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫’শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কৃষকদের পাশাপাশি জমির মালিকদেরও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয়ে সচেতন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%