প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা এলাকায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতীর বিভিন্ন পাখি মেরে ফেলার অভিযোগে জমির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) বিকেলে জেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা গ্রামের দক্ষিনপাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে বিষ প্রয়োগ করেন। এদিন বিকেল থেকে পরের দিন বিকেল পর্যন্ত ওই জমিতে পোকা-মাকড় খেয়ে বিভিন্ন প্রজাতীর প্রায় শতাধিক পাখি মারা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান। জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতে দায় স্বীকার করা অভিযুক্তকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫’শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কৃষকদের পাশাপাশি জমির মালিকদেরও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয়ে সচেতন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন