ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে নারীদের জন্য বিশেষ পিংক বাস সার্ভিস, চালক-কন্ডাক্টরও নারী


রাজধানীতে নারীদের জন্য বিশেষ পিংক বাস সার্ভিস, চালক-কন্ডাক্টরও নারী

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ পিংক বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে এই বাস সার্ভিসে যাত্রীদের পাশাপাশি নারীরা চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন।

১৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মহিলা বাস সার্ভিস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হবে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ এই বাসগুলো পিংক রঙের হবে এবং এসব বাসে নারীরা দায়িত্বরত থাকবেন চালক ও কন্ডাক্টর হিসেবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত হবে এবং বাস চালনা ও পরিচালনার মতো পেশায় নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের জোটকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


সৌদি, তুরস্ক ও পাকিস্তানের জোটকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এই তিন দেশের সমঝোতা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সোমবার (১৭ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে, এই প্রতিরক্ষা চুক্তি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে একত্রিত হচ্ছে। এর মাধ্যমে দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা বহুগুণ বাড়াতে পারবে।

চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির শর্তানুসারে, জোটভুক্ত কোনো একটি দেশের ওপর যদি বহিঃশত্রুর আক্রমণ ঘটে, তবে তা তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে এবং যৌথভাবে সামরিক প্রতিক্রিয়া জানানো হবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটির মাধ্যমে ন্যাটোর প্রভাবশালী সদস্য দেশ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমকক্ষ একটি নতুন সামরিক বলয়ে যুক্ত হলো।

এর পূর্বে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে মিসরসহ আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশ এই যৌথ নিরাপত্তা জোটে অংশ নিতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘাসের জমিতে বিষ প্রয়োগ, প্রাণ গেল শতাধিক দেশীয় পাখির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


ঘাসের জমিতে বিষ প্রয়োগ, প্রাণ গেল শতাধিক দেশীয় পাখির

চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা এলাকায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতীর বিভিন্ন পাখি মেরে ফেলার অভিযোগে জমির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) বিকেলে জেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা গ্রামের দক্ষিনপাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে বিষ প্রয়োগ করেন। এদিন বিকেল থেকে পরের দিন বিকেল পর্যন্ত ওই জমিতে পোকা-মাকড় খেয়ে বিভিন্ন প্রজাতীর প্রায় শতাধিক পাখি মারা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান। জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতে দায় স্বীকার করা অভিযুক্তকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫’শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কৃষকদের পাশাপাশি জমির মালিকদেরও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয়ে সচেতন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত। তিনি মনে করেন, শীর্ষ পর্যায়ের বৈঠক ও নিবিড় যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব এবং বিষয়টি নিয়ে তিনি আশাবাদী। খবরটি বার্তা সংস্থা ইউএনবি থেকে প্রকাশিত হয়েছে।

বারিধারায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান এবং কেট জারো খানের আয়োজনে অনুষ্ঠিত এক নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় হাইকমিশনার এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও ভারত কেবল সীমান্তই ভাগাভাগি করে না, বরং বাস্তবে অভিন্ন স্বপ্নও ভাগাভাগি করে।

দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বৈঠকের মাধ্যমেই কেবল সমস্যাগুলো সমাধান করা সম্ভব এবং আমি অত্যন্ত আশাবাদী।’ তিনি আরও যোগ করেন, দুই দেশের মানুষের হৃদয় খুব কাছাকাছি, এবং তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি ‘সোনালি অধ্যায়’ দেখতে চান।

ভারতীয় দূত বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ। আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো চ্যালেঞ্জ না থাকে, তাহলে সেটি গণতন্ত্র নয়। গণতন্ত্র যতই বিশৃঙ্খল হোক না কেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের নিজেদের জায়গা প্রয়োজন। আমাদের মধ্যে মতপার্থক্য ও বিতর্ক আছে। সেটি ঠিক আছে। কিন্তু যতক্ষণ আমাদের লক্ষ্য একই থাকে, অর্থাৎ আমরা চাই কেবল এই দুই দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ মর্যাদা, সম্মান এবং একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকুক। আর আমরা সেটিই অর্জনের চেষ্টা করছি। আমি আন্তরিকভাবে চাই…… আমার মূল লক্ষ্য হলো ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সোনালি সময় প্রতিষ্ঠা করা।’

হাইকমিশনার তার প্রচেষ্টা সম্পর্কে বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’ তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সত্যিকার অর্থেই ‘জনগণের নেতা’ বলে গণ্য করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একইভাবে জনগণের নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘দুজনই জনগণের নেতা এবং তাদের উদ্দেশ্যও একই। আর এ কারণেই আমি বহু বার গণমাধ্যমে, যেখানে আমাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে, বলেছি যে এমন দুই নেতা যখন একসঙ্গে বসেন এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ করেন, তখন এমন কোনো সমস্যা বা ইস্যু নেই, যা আলোচনা করা যায় না এবং যার সমাধান করা যায় না।’

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সাবেক কূটনীতিক, ব্যবসায়ী, নগরীর বিশিষ্ট ব্যক্তিরা এবং সাবেক বেসামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর পূর্বে, শনিবার (১৫ আগস্ট) ঢাকায় ভারতীয় হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি দুই দেশের গুরুত্বপূর্ণ খাতে অংশীদারত্ব এগিয়ে নেওয়া এবং বাংলাদেশ-ভারতের ব্যতিক্রমী বন্ধুত্বের বন্ধনকে আরও লালন করার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘আমরা স্বীকার করি, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ওপর প্রতিষ্ঠিত জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত স্পন্দিত হৃদয়।’

ত্রিবেদী দুই দেশকে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বাণিজ্য ও যোগাযোগ থেকে শুরু করে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা পর্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত তাদের অংশীদারত্ব এগিয়ে নিচ্ছে। তিনি সমাপ্তি বক্তব্যে বলেন, ‘আসুন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের এই অসাধারণ বন্ধনকেও আমরা অব্যাহতভাবে লালন করি এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে হাত মিলিয়ে কাজ করি।’

তিনি হাইকমিশনার হিসাবে সম্পর্কের ভিত্তি তুলে ধরে বলেন, দুই দেশ স্বাধীনতা সংগ্রামের অভিন্ন ইতিহাসের বন্ধনে আবদ্ধ এবং পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তির উপর তাদের সম্পর্ক গড়ে উঠেছে। ত্রিবেদী বলেন, ‘স্বাধীণতা সংগ্রামের ইতিহাসের কারণে আমাদের বন্ধন গভীর ভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের এই দৃঢ় ভিত্তির ওপর আমাদের সম্পর্ক ক্রমাগত বিকশিত হচ্ছে।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সামনে এগিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। আমাদের আমন্ত্রণ রয়েছে। আমরা ইতিবাচকভাবে বিশ্বাস করি, যদি দুই নেতা একসঙ্গে বৈঠক করেন, তাহলে আলোচনা হবে। গণতন্ত্রে সমস্যা থাকবেই। সমস্যা না থাকলে সেটি গণতন্ত্র নয়। তবে জনগণের একমাত্র ইস্যু হলো ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক থাকলে সেটি সবার জন্যই উইন-উইন পরিস্থিতি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেন্দেস নেইমারের সঙ্গে হাত মেলালেন না, ফের উত্তপ্ত পুরোনো দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


মেন্দেস নেইমারের সঙ্গে হাত মেলালেন না, ফের উত্তপ্ত পুরোনো দ্বন্দ্ব

ম্যাচ শুরুর আগে সৌজন্যতা বিনিময়ের সময় নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়ে ভাস্কো দা গামার মিডফিল্ডার থিয়াগো মেন্দেস পুরোনো দ্বন্দ্বকে নতুন করে সামনে নিয়ে এসেছেন। রোববার (১৬ আগস্ট) সাও জানুয়ারিওতে সান্তোস ও ভাস্কোর মধ্যে ম্যাচের আগে ঘটে যাওয়া এই ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে।

ম্যাচ শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড়েরা যখন প্রথাগত শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন নেইমার হাত বাড়িয়ে দিলেও মেন্দেস ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যান। ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। নেইমারের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও দেওয়া হয় দুঃখের ইমোজি।

এদিকে গ্যালারির পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে। স্বাগতিক সমর্থকদের কেউ কেউ নেইমারের কান্নার মাস্ক বিতরণ করতে শুরু করেন। নেইমারের ঘনিষ্ঠ বন্ধু জোতা আমানসিও মেন্দেসকে সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন, যেখানে রোনালদিনহোর একটি বিখ্যাত মন্তব্য তুলে ধরে মেন্দেসকে পরোক্ষভাবে কটাক্ষ করা হয়েছে।

নেইমার ও মেন্দেসের দ্বন্দ্বের শুরু ছিল ২০২০ সালে। সেই সময় নেইমার পিএসজিতে এবং মেন্দেস লিওঁর হয়ে খেলছিলেন। তখন দুই দলের এক ম্যাচে নেইমারের গোড়ালিতে গুরুতর চোট লাগার কারণে মেন্দেস লাল কার্ড দেখেছিলেন। পরে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেও সেই ঘটনার রেশ পুরোপুরি কাটেনি।

চলতি বছরের শুরুতে দুজনই ব্রাজিলিয়ান ফুটবলে ফিরে আসার পর পুরোনো বিরোধ আবারও সামনে আসে। সাম্প্রতিক এক ম্যাচে মেন্দেসের ফাউলকে কেন্দ্র করে নেইমারের সঙ্গে তার বাদানুবাদ হয়। একপর্যায়ে মেন্দেস নেইমারের মুখে হাত দিলে তিনি পড়ে যান। দুইজনকেই রেফারি হলুদ কার্ড দেখান। বিরতির সময় টানেলেও তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে।

পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নেইমার মেন্দেসকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পোর্টটিভিকে বলেন, "সে সবসময় ঝামেলা শুরু করতে চায়, নিজেকে কঠিন লোক হিসেবে দেখাতে চায়। ব্যাপারটা সবসময় এমনই। সবিনয়ে বলছি, সে একটা আস্ত বেয়াদব।"

ম্যাচের আগে হাত মেলানো নিয়ে নতুন এই ঘটনাকে তাই দুভাগের দীর্ঘদিনের বৈরিতার আরেকটি অধ্যায় হিসেবেই দেখছেন ব্রাজিলিয়ান ফুটবলের অনুসারীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%