প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে রবিবার (১৬ আগস্ট) রাতভর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন মারা যান এবং চারজন আহত হয়েছেন।
সোমবার, অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ টেলিগ্রামে একটি পোস্টে জানান যে, আহতদের মধ্যে ১৪ বছরের একটি শিশু রয়েছেন।
তিনি আরও জানান, সর্বশেষ হামলায় ইউক্রেন সীমান্তের কাছের ভালুইস্কি জেলার কোলস্কোভো গ্রামের একটি ভবনে আগুন ধরে যায় এবং একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
রুশ কর্মকর্তাদের দাবি, চলতি বছর ইউক্রেনের চালানো ‘সবচেয়ে বড়’ হামলার পরের রাতেই সর্বশেষ হামলাগুলো সংঘটিত হয়েছে। ওই হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছিলেন।
এর আগে শনিবার রাতে ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৭ জনের মৃত্যু এবং ৩৯ জনের বেশি আহত হওয়ার খবর আসে।
এদিকে, রুশ হামলা প্রতিহত করার জন্য পশ্চিমাদের কাছে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর অনাগ্রহের কারণে এই সহায়তা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে, ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবও মস্কো প্রত্যাখ্যান করে।
যুদ্ধের পাশাপাশি, ইউক্রেনের অভ্যন্তরে রাজনৈতিক চাপও বৃদ্ধি পেয়েছে। বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভে শত শত মানুষ অংশগ্রহণ করেছেন। প্রতিরক্ষা সংস্কার অব্যাহত রাখার দাবিতে তারা একটি পিটিশনও প্রেসিডেন্টের অফিসে জমা দিয়েছেন। আইনপ্রণেতাদের সংসদে ফিরে এসে ফেদোরভকে পুনর্বহালের পক্ষেও ভোট দেয়ার আহ্বান জানান তারা।
তথ্যসূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন