ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদির নিরাপত্তা হুমকিতে পড়লে পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হবে: পাক কর্মকর্তা


সৌদির নিরাপত্তা হুমকিতে পড়লে পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হবে: পাক কর্মকর্তা

চলতি সপ্তাহে সৌদি আরবের উপর ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামাবাদ উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তান ইতোমধ্যে ইরানকে জানিয়ে দিয়েছে, সৌদি আরবে হুতিদের হামলাকে পাকিস্তানের উপর হামলা হিসেবে গণ্য করা হবে।

একজন পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘আমাদের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতারা সর্বোচ্চ পর্যায়ে ইরানকে জানিয়ে দিয়েছেন, সৌদি আরবের ওপর হামলা মানেই পাকিস্তানের ওপর হামলা। এটাই আমাদের রেড লাইন।’

পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান, যারা গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে মধ্যস্থতা করতে সাহায্য করেছিল, তারা গত বছর সৌদি আরবের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এই চুক্তির শর্ত অনুযায়ী, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনকে নিজেদের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করবে।

সোমবার, হুতিরা তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বিমানবন্দরে বোমা হামলার অভিযোগ এনে সৌদি আরবের বিরুদ্ধে। এই অভিযোগে হুতিরা দেশটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই আন্তঃসীমান্ত গোলাগুলি চার বছরের যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, তবে এখন পর্যন্ত তা একটিমাত্র ঘটনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

এই প্রতিবেদনের জন্য সাক্ষাৎকার দেয়া সূত্র ও অন্যান্য পাকিস্তানি কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, কারণ তাদের প্রকাশ্যে কথা বলার অনুমতি ছিল না।

‘পাকিস্তান আশা করেনি যে উত্তেজনা এত আকস্মিকভাবে বেড়ে যাবে,’ একজন নিরাপত্তা বিশ্লেষক মন্তব্য করেছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

দুইজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের ইয়েমেন সীমান্তের কাছে পাকিস্তানি সেনা মোতায়েন করা হয়েছে, যা তাদের সরাসরি ঝুঁকি বাড়িয়েছে।

ইসলামাবাদে এই উদ্বেগও রয়েছে যে, হুতিদের নেতৃত্বে উত্তেজনা বৃদ্ধি পেলে লোহিত সাগরে নৌচলাচল ব্যাহত হতে পারে, যা পাকিস্তান ও অন্যান্য অনেক দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ।

আরেকজন বিশ্লেষক বলেছেন, আপাতত পাকিস্তানের শীর্ষ নেতারা সকল পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছেন। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, যদি হুতিরা সৌদি আরবে তাদের আক্রমণের সীমা বাড়ায় তবে এই পরিস্থিতি পাল্টে যেতে পারে।

গত সেপ্টেম্বরে যখন সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়, তখন এটিকে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চয়তাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি সন্দেহ প্রকাশের ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল এবং পাকিস্তান ও অন্যান্য দেশের দিকে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখার অনুমান করা হয়েছিল।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

একটি প্রতিবেদন অনুযায়ী, বিশ্লেষক ও কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার উদ্দেশ্য কূটনৈতিক প্রভাব খাটানো এবং সরবরাহ পথগুলো পুনরায় চালু করা।

‘যুদ্ধ শেষ হওয়া সকলের জন্য মঙ্গলজনক, কিন্তু সৌদি যদি আমাদের ডাকে, আমরা তাদের পাশেই থাকব এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’ মধ্যস্থতা সম্পর্কে অবগত পাকিস্তানের একটি সূত্র এমনটাই জানিয়েছে।

সূত্র: জিও নিউজ

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলা, কুয়েতের তেল স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


ইরানের হামলা, কুয়েতের তেল স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর

ইরানের হামলার কারণে কুয়েতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল স্থাপনার ক্ষতি হয়েছে। এই হামলার ফলে কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে এবং উল্লেখযোগ্য পরিমাণের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে যা কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়ে দিয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে এ হামলার ঘটনা প্রকাশ পায়।

কেপিসি তাদের প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এ স্থাপনাটি খালি করা হয়েছে। হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চলছে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় তাদের একটি বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার কারণে একটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি পানি শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির ভূখণ্ডে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা ইরানের ‘ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের’ অংশ। কুয়েত সরকার জানিয়েছে, নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হতে যাচ্ছে কাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হতে যাচ্ছে কাল

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ আনুষ্ঠানিকভাবে আগামীকাল ১৯ জুলাই শুরু হতে যাচ্ছে। এই মহড়ায় উভয় দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করবেন। যা দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত।

শনিবার (১৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এবারের ‘টাইগার লাইটনিং ২৬’ মহড়ায় মূলত জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর মাধ্যমে উভয় দেশের সামরিক বাহিনীর সদস্যরা বাস্তব পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একে অপরের দক্ষতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই দ্বিপক্ষীয় মহড়াটি ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মূল লক্ষ্য হলো— পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা ও প্রস্তুতি উন্নত করা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও জোরদার করা।

উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে এই দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া প্রথম ২০১৭ সালে শুরু হয়। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও, পরবর্তী পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এটি অনুষ্ঠিত হয়ে আসছে।

এবারের মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক ও মাঠপর্যায়ের বিভিন্ন পরিবেশে পরিচালিত হবে। সবশেষে সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ‘ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ’-এর মাধ্যমে এই মহড়ার সমাপ্তি ঘটবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব মন্ত্রণালয়েই ৫ মাসে স-ফলতা এসেছে: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


সব মন্ত্রণালয়েই ৫ মাসে স-ফলতা এসেছে: মাহদী আমিন

বিএনপি সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন।

তিনি শুক্রবার (১৮ জুলাই) বর্তমান সরকারের ৫ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ কথা বলেন।

মাহদী আমিন আরও বলেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনে বর্তমান সরকার জনগণের কাছে নিরপেক্ষ এবং আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানান, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে। পাশাপাশি যেভাবে জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, সেটাও কার্যকর করছে বর্তমান সরকার। নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে।

তারপর তিনি বললেন, বিগত সরকারের সময় উন্নয়নের গালগল্প অনেক শুনেছি, কিন্তু বাস্তবে সে উন্নয়ন কোথায়? অনেক জায়গায় ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়ন অবনতি হয়েছে। এর মধ্যে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। যতক্ষণ মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন না হবে, ততক্ষণ কোনো ক্ষেত্রেও উন্নয়ন সম্ভব নয়।

প্রেস সচিব আরও বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে প্রধানমন্ত্রী নিজেও কাজ করছেন। যে দলেরই হোক, যে মতের হোক, মতাদর্শ যাই থাকুক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন। মতের পার্থক্য ব্যালটে থাকতে পারে, কিন্তু দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে হতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিকার নেকলেসের ‘গোপন’ সংখ্যায় চমক, আলোচনায় ইয়ামাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


প্রেমিকার নেকলেসের ‘গোপন’ সংখ্যায় চমক, আলোচনায় ইয়ামাল

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল মাঠের পারফরম্যান্সের সাথে সাথে তার ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত আলোচনা হচ্ছে। এবার তার প্রেমিকা ইনেস গার্সিয়ার গলায় একটি বিশেষ কাস্টম ডায়মন্ড নেকলেস দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে ইনেস গার্সিয়াকে স্টেডিয়ামে এই নেকলেসটি পরে দেখা যায়। এরপর নেকলেসটির নকশা এবং এতে থাকা বিভিন্ন প্রতীক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল দেখা দেয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভ্যানগার্ডিয়া জানাচ্ছে, এটি লামিন ইয়ামালের পক্ষ থেকে ইনেস গার্সিয়ার জন্য বিশেষভাবে তৈরি একটি উপহার। নেকলেসটির ডিজাইন করেছেন স্প্যানিশ জুয়েলার ইনিয়াকি তোরেস, যিনি আইটি জুয়েলার্সের প্রতিষ্ঠাতা।

এক সাক্ষাৎকারে ইনিয়াকি তোরেস জানিয়েছেন, গোলাপি সোনা এবং উচ্চমানের হিরা দিয়ে হাতে তৈরি এই অলংকারটি সম্পূর্ণ কাস্টম ডিজাইনের। নেকলেসটিতে দুটি প্রধান অংশ রয়েছে।

এক অংশে রয়েছে ‘LY’, যা লামিন ইয়ামালের নামের আদ্যক্ষর। অন্য অংশে ১০, ১৯, ২৭ এবং ৪১ এই চারটি সংখ্যা রয়েছে। এগুলো ইয়ামালের ফুটবল ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্যবহৃত জার্সি নম্বরের প্রতীক বলে উল্লেখ করা হয়েছে।

এর পাশাপাশি নেকলেসটিতে যোগ করা হয়েছে ‘৩০৪’ প্রতীক, যা বার্সেলোনার রোকাফোন্দা এলাকার পোস্টাল কোড ০৮৩০৪-এর শেষ তিন অঙ্ক। এটি ইয়ামালের শৈশব, বেড়ে ওঠা এবং নিজের শিকড়ে ভালোবাসার প্রতীক হিসেবে ধারণা করা হয়। নকশায় একটি মুকুট এবং ফুটবল বুটের প্রতিরূপও রয়েছে, যা তার সাফল্য ও ফুটবল ক্যারিয়ারের প্রতীক হিসাবে সুপ্রতিষ্ঠিত।

দামের দিক থেকেও নেকলেসটি বেশ ব্যয়বহুল। লা ভ্যানগার্ডিয়া এবং ওলা-এর তথ্য অনুযায়ী, এর মূল্য ২৫ হাজার থেকে ৩০ হাজার ইউরের মধ্যে অবস্থান করছে। সর্বোচ্চ মূল্য ৩০ হাজার ইউরো ধরলে, বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য প্রায় ৪৩ লাখ টাকা।

জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, এটি একটি ‘ওয়ান-অফ-ওয়ান’ বা একক ডিজাইন। অর্থাৎ, একই নকশার আর কোনো বাণিজ্যিক সংস্করণ বাজারে নেই। প্রতিটি প্রতীক এবং নকশা ইয়ামালের ব্যক্তিগত জীবন, শৈশব এবং ফুটবল ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরার উদ্দেশ্যে নির্দিষ্টভাবে তৈরি করা হয়েছে।

বিশ্বকাপ চলাকালে ইনেস গার্সিয়া প্রথমবার প্রকাশ্যে এই নেকলেস পরার পর থেকেই এটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ভক্তের মনে হয়, এটি কেবল একটি দামি উপহার নয় বরং লামিন ইয়ামালের জীবনসংগ্রাম, শিকড়ের প্রতি টান এবং সাফল্যের প্রতীক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%