প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের হামলার কারণে কুয়েতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল স্থাপনার ক্ষতি হয়েছে। এই হামলার ফলে কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে এবং উল্লেখযোগ্য পরিমাণের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে যা কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়ে দিয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে এ হামলার ঘটনা প্রকাশ পায়।
কেপিসি তাদের প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এ স্থাপনাটি খালি করা হয়েছে। হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চলছে বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় তাদের একটি বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার কারণে একটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি পানি শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির ভূখণ্ডে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা ইরানের ‘ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের’ অংশ। কুয়েত সরকার জানিয়েছে, নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে।
তথ্যসূত্র: গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন