প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ আনুষ্ঠানিকভাবে আগামীকাল ১৯ জুলাই শুরু হতে যাচ্ছে। এই মহড়ায় উভয় দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করবেন। যা দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত।
শনিবার (১৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এবারের ‘টাইগার লাইটনিং ২৬’ মহড়ায় মূলত জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর মাধ্যমে উভয় দেশের সামরিক বাহিনীর সদস্যরা বাস্তব পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একে অপরের দক্ষতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই দ্বিপক্ষীয় মহড়াটি ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মূল লক্ষ্য হলো— পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা ও প্রস্তুতি উন্নত করা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও জোরদার করা।
উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে এই দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া প্রথম ২০১৭ সালে শুরু হয়। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও, পরবর্তী পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এটি অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারের মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক ও মাঠপর্যায়ের বিভিন্ন পরিবেশে পরিচালিত হবে। সবশেষে সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ‘ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ’-এর মাধ্যমে এই মহড়ার সমাপ্তি ঘটবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন