ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জোয়ার-ভাটার স্রোতে ভাঙছে সড়ক, বিদ্যালয় ঝুঁকিতে


জোয়ার-ভাটার স্রোতে ভাঙছে সড়ক, বিদ্যালয় ঝুঁকিতে

খুলনার পাইকগাছার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা থেকে বয়ারঝাপা অভিমুখে নির্মিত ইটের সলিং সড়কের একটি অংশ জোয়ার-ভাটার তীব্র স্রোতে ধসে পড়ছে। আমুরকাটা স্লুইস গেটসংলগ্ন খালের পাড়ে ভাঙন চলতে থাকায় সড়কটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর ফলে ভ্যানসহ অন্যান্য হালকা যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। পাশাপাশি সড়কের পাশে অবস্থিত আমুরকাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভবনও ঝুঁকির মুখে পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন।

রোববার (১৯ জুলাই) সরেজমিন গিয়ে দেখা গেছে, খালের পাশঘেঁষা সড়কের একটি দীর্ঘ অংশের ইটের সলিং ভেঙে পড়ে গেছে। কয়েকটি স্থানে সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিটি জোয়ারের পর ভাঙনের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন।

স্থানীয়দের মন্তব্য, দীর্ঘদিন ধরে খালের পাড়ে ভাঙনের এই সমস্যা চললেও স্থায়ীভাবে তা রোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে জোয়ার-ভাটার স্রোত বেড়ে গেলে খালের পানি সড়কের নিচের মাটি ধুয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে ধীরে ধীরে সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এই সড়ক দিয়ে আমুরকাটা, বয়ারঝাপাসহ আশপাশের অন্তত পাঁচ থেকে ছয়টি গ্রামের মানুষের চলাচল হয়। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সড়কটির ক্ষতিগ্রস্ত হওয়া কৃষিপণ্য পরিবহন, রোগী হাসপাতালে নিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা সমিরণ কুমার মণ্ডল বলেন, "কেবলমাত্র সড়ক সংস্কার করলেই হবে না। খালের পাশে শক্তিশালী পাইলিং বা তীর সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে অল্প দিনের মধ্যে সড়কের অবশিষ্ট অংশও খালের গর্ভে চলে যাবে।"

আমুরকাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র নাথ রায় বলেন, "বিদ্যালয়ের দুই পাশের সড়কের অবস্থা খুবই খারাপ। স্লুইস গেটসংলগ্ন খালে অতিরিক্ত জোয়ার-ভাটার কারণে রাস্তা প্রায় বিলীন হয়ে গেছে। দ্রুত পাইলিং করা না হলে যেকোনো সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষও ঝুঁকিতে পড়বে।"

সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীযুষ কান্তি মণ্ডল বলেন, "সড়কটির অবস্থা খুবই খারাপ। ভাঙন রোধ ও সংস্কারের জন্য দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীর কাছে আবেদন করা হবে।"

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

পাইকগাছা উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, "সাড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে আমার জানা ছিল না। ইউনিয়ন পরিষদ বা স্থানীয়দের পক্ষ থেকে আবেদন পেলে আমি বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"

স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়ক সংস্কারের পাশাপাশি খালের পাড়ে স্থায়ী তীর সংরক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে সড়কের পাশাপাশি বিদ্যালয় ভবনও ঝুঁকির মুখে পড়বে এবং কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দশক পর গ্রেপ্তার, মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


এক দশক পর গ্রেপ্তার, মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

রংপুরের পীরগঞ্জ উপজেলার বহুল আলোচিত শিশু তাজমিনা আক্তার (৬) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, শিশুটির বাবা আবু তাহেরকে পুলিশ প্রায় এক দশক পর গ্রেপ্তার করেছে। শনিবার (১৮ জুলাই) রাতে ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কাফ্রিখাল গ্রামের আশকর আলীর ছেলে আবু তাহের ২০০৭ সালের ১৩ ডিসেম্বর পারিবারিক কলহের জের ধরে নিজ মেয়ে তাজমিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে শ্যামপুর গ্রামের একটি আখক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায়, নিহতের মা সালেহা বেগম ২০০৭ সালের ১৪ ডিসেম্বর পীরগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২০)। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যাটি শ্বাসরোধক বলেও নিশ্চিত হয়। মামলার বিচার শেষে, ২০১৬ সালের অক্টোবরে আসামির অনুপস্থিতিতে আদালত আবু তাহেরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করেন। এরপর দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হকের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে আবু তাহের সেখানে ছদ্মবেশে রিকশা ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআইইউ ছাত্রদলের নতুন ৭৭ সদস্যের কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


ডিআইইউ ছাত্রদলের নতুন ৭৭ সদস্যের কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আওতাধীন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখার নতুন ৭৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী দিনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাকিবুল হাসান (চাঁদ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইব্রাহিম খলিল (হৃদয়)।

উক্ত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যারা, তাদের মধ্যে রয়েছেন রাকিবুল হাসান ইমন, নূর মাহমুদ, মো. সজীব হোসাইন, আব্দুল মোতালেব ফয়সাল, শফিকুল ইসলাম শাওন, নোমান সিদ্দিকী, মো. আলম, আব্দুল আল নোমান, সাজিদুল রহমান পিয়াল, রানী মণ্ডল, আরিফিন আহমেদ জনি, সাইফুল ইসলাম এবং মাজেদুল হক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শ্রী বিপুল চন্দ্র দাস।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাহরিয়ার সাগর, রায়হান মিয়া, নূরনবী সরকার, শাকিল আহমেদ শাফি, ফারহাদ বাবু অর্নিব, আশরাফুল আলম নাহিদ, মো. সাগর মণ্ডল, সামসুল ইফতি, স্বপন আহমেদ, ইয়াসিন আরাফাত আকাশ, নুর সাদ্দাম তুর্য, হাসান কবির, মাহফুজুর রহমান, ওমর ফারুক নাহিদ, মাহমুদুল হাসান শুভ, তাওহীদ আহমেদ, মো. সাজ্জাদ, সৈকত সরকার, আল নাহিয়ান, সাদিক সুমন, আল আরাফাত এবং আল শাদিদ ইসলাম সিয়াম।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মঈন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আদম শাহরিয়ার, জিহান ইসলাম, তাহসান রিপন, খলিলুর রহমান, তাওহীদুল ইসলাম নবীন, সোহান, ইয়াসিন আরাফাত, নাহিদ হাসান এবং মো. জোবোয়ের আহমেদ।

এছাড়া, দপ্তর সম্পাদক হয়েছেন মো. জোবায়ের আহমেদ। সহ-দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন বীর নাফিজ ইকবাল নিশাদ। প্রচার সম্পাদক হয়েছেন তুষার খান এবং সহ-প্রচার সম্পাদক পদে রয়েছেন পরাগ। শিক্ষা এবং গবেষণা সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল বাধন, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক আদিব, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন নাজমুস ইসলাম, সহ-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হন মাহফুজ আলম প্রিন্স, তথ্য এবং প্রযুক্তিবিষয়ক সম্পাদক হন ওয়াসি, পাঠাগারবিষয়ক সম্পাদক হয়ে গেছেন তানীম আল আশরিফ প্রিয়ন্ত, সমাজসেবা সম্পাদক হয়েছেন নাইমুল ইসলাম নাইম, ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন খায়রুল আলম ফরাজী, সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন লিখন শেখ, আইনবিষয়ক সম্পাদক করেছেন রাব্বীউল বারী, অর্থ সম্পাদক হয়েছেন মো. জুহানি জমাদার এবং ছাত্র বিষয়ক সম্পাদক হয়েছেন সৈয়দা ইসরাত জাহান।

নবগঠিত এ কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রিফাত মিয়া, মাসুদ রানা তুহিন, মো. রাসেল বসুনিয়া, মো. সাকিব আল হাসান, মো. সজীব, তানিম, তৌফিক আহমেদ তুষার, মো. কাউসার আহমেদ, মো. মাহফুজুর রহমান, আবু সাঈদ, সাদমান জাওয়াদ এবং কে এম আশফাক শাহরিয়ার অনুজ।

নবগঠিত এ কমিটির নেতারা সংগঠনটির আদর্শ ধারণ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করে তোলার সহযোগী এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার পা-ওয়ালা একটি মুরগির ছানা, এলাকাজুড়ে চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


চার পা-ওয়ালা একটি মুরগির ছানা, এলাকাজুড়ে চাঞ্চল্য

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মধুপুর ভট্ট গ্রামে জন্ম নেওয়া একটি চার পা-ওয়ালা মুরগির ছানার কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে ঘটনাটি সবার নজরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে একটি দেশি মুরগির নিচে বাচ্চা ফোটানোর জন্য ডিম দেওয়া হয়েছিল। রোববার সকালে যখন বাড়ির সদস্য আবির মুরগিকে খাবার দিতে যান, তখন তিনি দেখতে পান সদ্য ফটানো একটি ছানার স্বাভাবিক দুই-পায়ের পাশাপাশি আরো দুটি অতিরিক্ত পা রয়েছে।

আবির বলেন, "আমার নানি আত্মীয়ের বাড়িতে থাকায় আমি মুরগিকে খাবার দিতে গিয়ে দেখি একটি ছানার একাধিক পা। প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে বাড়ির সবাইকে ডাকি। আমার নানি এসে দেখে বিষয়টি নিশ্চিত করেন। এরপর আশপাশের মানুষও এসে দেখে। আমরা আগে দুই পা-ওয়ালা মুরগিই দেখেছি, কিন্তু চার পা-ওয়ালা মুরগির ছানা এই প্রথম দেখলাম। বিষয়টি আমাদের কাছে খুবই বিস্ময়কর।"

ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ছানাটি এক নজর দেখতে ভিড় করছেন। স্থানীয়দের অনেকেই জানান, তারা আগে কখনো চার পা-ওয়ালা মুরগির ছানা দেখেননি। এটি একটি বিরল ঘটনা এবং এলাকায় ব্যাপক আলোচনা শুরু করেছে।

প্রাণিবিজ্ঞানীরা বলেছেন, এ ধরনের ঘটনা সাধারণত ভ্রূণের বিকাশজনিত জন্মগত ত্রুটির (congenital anomaly) কারণে ঘটে। যদিও এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, বেকারি মালিককে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, বেকারি মালিককে জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় খাদ্য প্রস্তুতির অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৯ জুলাই) দুপুর দুইটে থেকে বিকাল চারটা পর্যন্ত চলা মনিটরিং অভিযানের মধ্যে ‘বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি’-এ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এই অভিযানে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট, পাউরুটি এবং কেকসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া, খোলা অবস্থায় ডাস্টবিন রাখা, কর্মীদের জন্য হাত ধোয়ার সাবানের ব্যবস্থা না থাকা এবং কেকের নিচে সাদা কাগজের পরিবর্তে পুরাতন খবরের কাগজ ব্যবহার করার মতো গুরুতর স্বাস্থ্যবিধির লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে।

এসব অনিয়মের জন্য বেকারিটির মালিক আসলাম খানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, প্রতিষ্ঠানটিকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুতের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এই সময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই-আলম সোহাগ এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%