০৬:৫৮ পি.এম
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মধুপুর ভট্ট গ্রামে জন্ম নেওয়া একটি চার পা-ওয়ালা মুরগির ছানার কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে ঘটনাটি সবার নজরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে একটি দেশি মুরগির নিচে বাচ্চা ফোটানোর জন্য ডিম দেওয়া হয়েছিল। রোববার সকালে যখন বাড়ির সদস্য আবির মুরগিকে খাবার দিতে যান, তখন তিনি দেখতে পান সদ্য ফটানো একটি ছানার স্বাভাবিক দুই-পায়ের পাশাপাশি আরো দুটি অতিরিক্ত পা রয়েছে।
আবির বলেন, "আমার নানি আত্মীয়ের বাড়িতে থাকায় আমি মুরগিকে খাবার দিতে গিয়ে দেখি একটি ছানার একাধিক পা। প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে বাড়ির সবাইকে ডাকি। আমার নানি এসে দেখে বিষয়টি নিশ্চিত করেন। এরপর আশপাশের মানুষও এসে দেখে। আমরা আগে দুই পা-ওয়ালা মুরগিই দেখেছি, কিন্তু চার পা-ওয়ালা মুরগির ছানা এই প্রথম দেখলাম। বিষয়টি আমাদের কাছে খুবই বিস্ময়কর।"
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ছানাটি এক নজর দেখতে ভিড় করছেন। স্থানীয়দের অনেকেই জানান, তারা আগে কখনো চার পা-ওয়ালা মুরগির ছানা দেখেননি। এটি একটি বিরল ঘটনা এবং এলাকায় ব্যাপক আলোচনা শুরু করেছে।
প্রাণিবিজ্ঞানীরা বলেছেন, এ ধরনের ঘটনা সাধারণত ভ্রূণের বিকাশজনিত জন্মগত ত্রুটির (congenital anomaly) কারণে ঘটে। যদিও এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন