ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রোহিঙ্গা ফেরাতে রাজি মিয়ানমার, কবে শুরু হবে প্রত্যাবাসন অনিশ্চিত


রোহিঙ্গা ফেরাতে রাজি মিয়ানমার, কবে শুরু হবে প্রত্যাবাসন অনিশ্চিত

মিয়ানমার বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে প্রত্যাবাসনে সম্মত হয়েছে। বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক অনুষ্ঠানে বক্তব্যর সময় এ তথ্য জানান। এর পাশাপাশি মালয়েশিয়া থেকেও ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার রাজি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবর অনুযায়ী, আনোয়ার ইব্রাহিম এই চুক্তিকে রোহিঙ্গা শরণার্থী সংকট দীর্ঘদিন পর সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং এটি মালয়েশিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার প্রয়াস বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘মানুষ বলে ওদের ফেরত পাঠাও, ফেরত পাঠাও। কিন্তু পাঠাব কোথায়? মিয়ানমার তো ওদের নিতে চায়নি। এ কারণেই মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। এখন তারা প্রথমে ৫ হাজার জনকে নিতে সম্মত হয়েছে।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আনোয়ার ইব্রাহিম আরও জানিয়েছেন, মিয়ানমার বর্তমানে বাংলাদেশে বসবাসকারী প্রায় ৩ লাখ রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তবে, তিনি এই প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা উল্লেখ করেননি।

সম্প্রতি পেনাং রাজ্যের একটি আবাসন ছেড়ে শতাধিক রোহিঙ্গা কুয়ালালামপুরের জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়ার কয়েক দিন পর প্রধানমন্ত্রী এই ঘোষণা দিলেন। পরবর্তীতে, মালয়েশীয় কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ওই দলটিকে কুয়ালালামপুর, সেলানগোর এবং পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করেছে।

আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, বাংলাদেশে শরণার্থী সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মালয়েশিয়া।

উল্লেখযোগ্য, মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গা সম্প্রদায় দীর্ঘদিন ধরে বৈষম্য, নির্যাতন এবং নাগরিকত্বহীনতার শিকার। তারা চরম দুর্দশা থেকে বাঁচতে প্রায়শই বিপজ্জনক সমুদ্রপথে অন্যান্য দেশে পালানোর চেষ্টা করে। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় পৌঁছেছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করল পুলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করল পুলি

চট্টগ্রামে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকালে নগরীর বন্দর থানার আউটার রিং রোড সংলগ্ন গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে একজন হলেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন মগধরা ২ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে মো. সজীব আলী (১৯)। আরেকজন হলেন বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের মোক্তার আহমেদের ছেলে মো. তানভীর (২১)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা এ দিন সকালে আনন্দবাজার সাগরপাড়ের সামনে আউটার রিং রোড এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি যখন গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদ এলাকায় পৌঁছায়, তখন পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও সজীব এবং তানভীর পুলিশের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করছেন" এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর কথাও জানান পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসসি সচিবালয়ের লিখিত পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


পিএসসি সচিবালয়ের লিখিত পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে না

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা, যা আগামী শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

পিএসসি সচিবালয়ের উপসচিব মো. ওয়াশীমুল বারীর সই করা এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৯ জুলাই) রাতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনিবার্য কারণবশত পিএসসি সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ১৬তম গ্রেডের যে সমস্ত পদ রয়েছে যেমন কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী এবং টেলিফোন অপারেটর- এই আট ক্যাটাগরির জন্য ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষার নতুন তারিখ এবং সময় পরে পিএসসির ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশকে নতুন করে গড়ে তুলতে পরিকল্পনার অন্য কোনো বিকল্প নেই: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


দেশকে নতুন করে গড়ে তুলতে পরিকল্পনার অন্য কোনো বিকল্প নেই: মির্জা ফখরুল

দেশকে নতুন করে গড়ে তুলতে পরিকল্পনার অন্য কোনো বিকল্প নেই, এই মন্তব্য করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানিয়েছেন যে, বুধবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন যে, কী ধরনের পরিবর্তন আনলে দেশ এগিয়ে যাবে। ইতোমধ্যে তিনি নিজের কাজ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। এ কারণে রাতারাতি সব সমস্যার সমাধান হবে, এমন ভাবনার সুযোগ নেই। দেশের তরুণেরা তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা দেখিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিয়ে যেসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন করতে পারি তবে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

মির্জা ফখরুল বলেছেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগের প্রয়োজন। প্রতিবন্ধকতার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ আছে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেছেন, দেশে শক্ত নেতৃত্ব প্রয়োজন। আমাদের বারবার হোঁচট খেয়েছি, এবং বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসে প্রথমেই একটি পরিকল্পনার কথা বলেছিলেন। দেশে নতুন করে গড়ে তুলতে পরিকল্পনার বিকল্প নেই এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর আশ্বাসে চ্যালেঞ্জ মোকাবেলার পথ দেখছেন বলেও জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, এই দেশে তরুণরা ফ্যাসিবাদকে তাড়িয়ে গণতন্ত্র কায়েম করেছে। তাই এই দেশকে নিয়ে তিনি স্বপ্ন দেখেন এবং তার এই স্বপ্নের জন্য ভরসা পাচ্ছেন তরুণদের। তরুণদের মধ্যে যে দেশপ্রেম রয়েছে, সেটাই আমাদের শক্তি এবং আমরা সব বাধা অতিক্রম করে রুখে দাঁড়াতে পারব বলেও তিনি বলেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ আসলে তোমাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি ও অদম্য আকাক্সক্ষা দেশকে সামনে এগিয়ে নেওয়ার আশা জাগায়।

মির্জা ফখরুল উল্লেখ করেন, বাংলাদেশ বহুবার ধাক্কা খেয়েছে, কিন্তু যেন দেশ প্রতিবারেই ঘুরে দাঁড়িয়েছে। এবারের ক্ষেত্রেও দেশ ঘুরে দাঁড়াবে এবং সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে বলেও তিনি বিশ্বাস করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের রমজান ও ঈদ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

১২:১৫ এম


২০২৭ সালের রমজান ও ঈদ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

চলতি ২০২৬ সাল অর্ধেক পার না হতেই ধর্মপ্রাণ মুসলমানদের চোখ এখন আগামী বছরের ক্যালেন্ডারে–কবে শুরু হচ্ছে পবিত্র রমজান, আর কবেই-বা উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর? কৌতূহল মেটাতে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগামী ২০২৭ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার।

 

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের বরাত দিয়ে এতে জানানো হয়, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার পর্যবেক্ষণ করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাসটি ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি (রোববার) শেষ হবে। ফলে পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকেই শুরু হবে সিয়াম সাধনা।

 

একই সঙ্গে সিয়াম সাধনার মাস শেষে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণও জানিয়েছে সংবাদমাধ্যমটি। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, ২০২৭ সালের রমজান মাসটি ২৯ দিনে শেষ হতে পারে। সে হিসাবে ৮ মার্চ (সোমবার) শেষ রোজা হলে ৯ মার্চ (মঙ্গলবার) উদ্‌যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

 

তবে হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাসই মূলত খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। বিজ্ঞানের অগ্রগতির কারণে জ্যোতির্বিজ্ঞানীরা আগাম গাণিতিক ধারণা দিলেও রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নেয়া হবে।

 

সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়ে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%