১১:৪৬ পি.এম
চট্টগ্রামে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৯ জুলাই) সকালে নগরীর বন্দর থানার আউটার রিং রোড সংলগ্ন গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে একজন হলেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন মগধরা ২ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে মো. সজীব আলী (১৯)। আরেকজন হলেন বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের মোক্তার আহমেদের ছেলে মো. তানভীর (২১)।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা এ দিন সকালে আনন্দবাজার সাগরপাড়ের সামনে আউটার রিং রোড এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি যখন গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদ এলাকায় পৌঁছায়, তখন পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও সজীব এবং তানভীর পুলিশের হাতে ধরা পড়েন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করছেন" এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর কথাও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন