প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশকে নতুন করে গড়ে তুলতে পরিকল্পনার অন্য কোনো বিকল্প নেই, এই মন্তব্য করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানিয়েছেন যে, বুধবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন যে, কী ধরনের পরিবর্তন আনলে দেশ এগিয়ে যাবে। ইতোমধ্যে তিনি নিজের কাজ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। এ কারণে রাতারাতি সব সমস্যার সমাধান হবে, এমন ভাবনার সুযোগ নেই। দেশের তরুণেরা তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা দেখিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিয়ে যেসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন করতে পারি তবে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
মির্জা ফখরুল বলেছেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগের প্রয়োজন। প্রতিবন্ধকতার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ আছে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেছেন, দেশে শক্ত নেতৃত্ব প্রয়োজন। আমাদের বারবার হোঁচট খেয়েছি, এবং বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসে প্রথমেই একটি পরিকল্পনার কথা বলেছিলেন। দেশে নতুন করে গড়ে তুলতে পরিকল্পনার বিকল্প নেই এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর আশ্বাসে চ্যালেঞ্জ মোকাবেলার পথ দেখছেন বলেও জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, এই দেশে তরুণরা ফ্যাসিবাদকে তাড়িয়ে গণতন্ত্র কায়েম করেছে। তাই এই দেশকে নিয়ে তিনি স্বপ্ন দেখেন এবং তার এই স্বপ্নের জন্য ভরসা পাচ্ছেন তরুণদের। তরুণদের মধ্যে যে দেশপ্রেম রয়েছে, সেটাই আমাদের শক্তি এবং আমরা সব বাধা অতিক্রম করে রুখে দাঁড়াতে পারব বলেও তিনি বলেন।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ আসলে তোমাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি ও অদম্য আকাক্সক্ষা দেশকে সামনে এগিয়ে নেওয়ার আশা জাগায়।
মির্জা ফখরুল উল্লেখ করেন, বাংলাদেশ বহুবার ধাক্কা খেয়েছে, কিন্তু যেন দেশ প্রতিবারেই ঘুরে দাঁড়িয়েছে। এবারের ক্ষেত্রেও দেশ ঘুরে দাঁড়াবে এবং সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে বলেও তিনি বিশ্বাস করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন