ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় পুলিশি বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ জন


ঢাকায় পুলিশি বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ জন

রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী ও তুরাগ থানার পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জুলাই) যাত্রাবাড়ী থানার পুলিশ অত্র থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকার মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০), মো. সাইফুল ইসলাম (৩৪), আশেক মাহমুদ (২৬), দ্বীপ ইসলাম (২৫), মো. রোকন ব্যাপারী (৩০), হাবিবুর রহমান (৪৫), মো. তানজিলম (২৮) ও রাহাত (২৭)।

অপরদিকে, তুরাগ থানা সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানার অন্তর্ভুক্ত বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন হৃদয় (২১), আদিল মাহমুদ শাকিল, মো. ইমরান (৩০), হযরত আলী (২৮), মো. রিফাত আলী (১৯), মো. মামুন (৪৫), মো. নাজমুল হক সাগর (২২), মো. হাবিবুর রহমান (২৫), মো. নিজামুল ইসলাম (২২) এবং মো. রাজন (২১)।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী এবং নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝ নদীতে আটকা ফেরি, যাত্রী সংখ্যা ২ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


মাঝ নদীতে আটকা ফেরি, যাত্রী সংখ্যা ২ শতাধিক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাটে চলাচলকারী ফেরি ‘মহানন্দা’ মেঘনা নদীর মাঝ চরে আটকা পড়েছে।

এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট যাওয়ার পথে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ৮টার দিকে ফেরিটি মেঘনা নদীর মাঝে ডুবে থাকা চরে আটকা পড়ে বলে জানিয়েছেন ফেরিটির মাস্টার মো. করিম।

তিনি জানান, এ সময় ফেরিটিতে দুই শতাধিক যাত্রী ও পণ্যবাহী ১৬টি যানবাহন রয়েছে। নদীতে নাব্যতা সংকট এবং ফেরি সময়মতো না ছাড়ার কারণে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। তারা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। বাধ্য হয়ে কেউ কেউ কাঠের নৌকায় করে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। তবে নারী, শিশু, বয়স্ক ও রোগীদের ভোগান্তির শেষ নেই।

যাত্রীরা জানান, দ্রুত নদী ড্রেজিং করে নাব্যতা সংকট দূর করা না হলে বর্ষার পর এ ধরনের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ফেরির মাস্টার মো. করিম জানান, ঘাটে নাব্যতা সংকটসহ নানা কারণে ফেরি ছাড়তে প্রায় ১০ মিনিট দেরি হয়েছে। সকালে ৭টা ৪০ মিনিটের দিকে ভাটার শেষ সময়ে ফেরি ছাড়ার পর এ সমস্যায় পড়তে হয়েছে। দুপুরে জোয়ার এলে ফেরিটি ভাসমান হলে ছেড়ে দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে এড়াতে মাথা ন্যাড়া করলেন তরুণী, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


বিয়ে এড়াতে মাথা ন্যাড়া করলেন তরুণী, ভিডিও ভাইরাল

বিয়ের চাপ নিয়ে চাপ প্রথা নতুন কিছু নয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সমাজে একটি বয়সের পর অনেক তরুণীকে বিয়ের জন্য পরিবারের পক্ষ থেকে চাপের মুখে পড়তে হয়। এমনই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক তরুণী মাথা ন্যাড়া করতে দেখা গেছে।

তবে ভিডিওটির সঠিকতা বা এর পেছনের কারণ সম্পর্কে এখনো কোন চূড়ান্ত তথ্য জানা যায়নি।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, লাল রঙের পোশাক পরিহিত এক তরুণী শান্তভাবে বসে আছেন। একজন নাপিত তার মাথার চুল ছাঁটছেন। পুরো সময় জুড়ে তরুণীর মুখে একটি সদালাপী হাসি ছিল। কোলের ওপর একটি সাদা কাপড়ের উপর কাটা চুলগুচ্ছ পড়তে দেখা গেছে। ভিডিওতে লেখা ছিল, "মা আমার বিয়ে ঠিক করেছিলেন"।

ভিডিওটি দেখে অনেকেই মনে করছেন, পরিবারের নির্ধারিত বিয়ে ঠেকাতেই তরুণী এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। তবে ভিডিওতে বা পোস্টে তিনি কোথাও স্পষ্ট করে উল্লেখ করেননি যে বিয়ে এড়ানোর উদ্দেশ্যে মাথা কামিয়েছেন।

তাছাড়া তরুণীর পরিচয়, তিনি কোন অঞ্চলের বাসিন্দা অথবা ঘটনার পর তার পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি 'কীর্তনা.মেনন' নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে এবং এটি ইতোমধ্যে প্রায় আড়াই কোটি বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় চার লাখ লাইক এবং ছয় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

মন্তব্যগুলোতে কেউ তরুণীর সাহসের প্রশংসা করেছেন এবং একে নারীর স্বাধীনতার প্রতীক হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, এটি আদৌ বিয়ে ঠেকানোর ঘটনা কি না। তাদের মতে, ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় মানত বা আচার পালনের অংশ হিসেবে মাথার চুল উৎসর্গ করার প্রচলন রয়েছে। ফলে ভিডিওর সঙ্গে বিয়ের বিষয়টি কতটা সম্পর্কিত, তা নিশ্চিত হওয়ার মতো পর্যাপ্ত তথ্য প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, ভাইরাল ভিডিওটির দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই বিয়ে ঠেকানোর উদ্দেশ্যেই তরুণী মাথা ন্যাড়া করেছেন, এমন দাবি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগের অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছে ৪৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


তেজগাঁও বিভাগের অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছে ৪৩ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিমের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, মো. হাসান (২৭), মো. সাইদুর রহমান সজিব (২১), মো. হাবিবুর রহমান লিয়ন (২১), মোছা. শাপলা আক্তার (৩০), মো. আরাফাত, মো. বেলাল হোসেন বেপারী (২৬), মো. জামিল শিকদার (৩০), ইয়াসিন আরাফাত (২৪), মো. রুবেল (৩৩), মো. লুৎফর রহমান (৩৬), সালমান (২৪), মো. রাশেদুল হাসান (৩৭), মো. রাসেল (২৫), মো. আসাদুল ইসলাম (২২), ইব্রাহিম ওরফে সৌরভ (২৫), মো. সাইদুল ইসলাম (২২), মো. সালমান (২১), মো. জনি ওরফে মুরগী জনি, মো. জাহিদ হাসান (২১), মো. মাহিম (২০), মো. মাহাবুব আলম (৪৫), মো. সেলিম মিয়া (৩০), মো. ইউসুফ (২২), মো. আমজাদ (৩০), মো. রুহুল আমিন (২১), সুমন (২৭), স্বাপন (২৫), মো. সুলেমান (৪৮), মো. ইমন (২০), মো. দেলোয়ার হোসেন হৃদয় (২২), মো. সিরাজুল ইসলাম (৪৮), তাফহীমুল তছলিম হিমেল (২৪), সাদিয়া আরফিন (২৪), মো. ইয়াছিন (৩০), মোসা. রোজিনা ওরফে রোজি ওরফে সালেহা (৪১), মো. সোহাগ আহম্মদ (২২), সেলিম মিয়া (২৮), আল আমিন (৩৪), মো. আরিফ (২৮), মো. শুভ (১৮), মো. রিপন (২৬), মো. হৃদয় হোসেন ওরফে ইয়াছিন (১৮) এবং মো. সাইফুল ইসলাম।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার (১২ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা থেকে ২ জন, শেরেবাংলা নগর থানার ১০ জন, মোহাম্মদপুর থানার ১৯ জন, আদাবর থানার ৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৩ জন এবং হাতিরঝিল থানার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় উদ্ধার হয়েছে চার মোটরসাইকেল, মালিকদের খুঁজছে র‌্যাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


ঢাকায় উদ্ধার হয়েছে চার মোটরসাইকেল, মালিকদের খুঁজছে র‌্যাব

রাজধানীতে উদ্ধার করেছে র‌্যাব চারটি চোরাই মোটরসাইকেল, যেগুলো ছিল পরিত্যক্ত অবস্থায়।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (১৪ জুলাই) এই তথ্য জানানো হয়।

এই বিষয়ে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার গণমাধ্যমকে বলেন, নিয়মিত টহল ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১০-এর সিপিসি-১ ক্যাম্পের একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় টিভিএস, সুজুকিসহ বিভিন্ন ব্র্যান্ডের চারটি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%