ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উদযাপন উপলক্ষে জুলাই ম্যারাথন আয়োজন


মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উদযাপন উপলক্ষে জুলাই ম্যারাথন আয়োজন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে এই ম্যারাথন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ম্যারাথনটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান গেইট সংলগ্ন ফিনিশিং লাইনে এসে শেষ হয়। ম্যারাথন শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার এবং দেশপ্রেমের এক অনন্য প্রতীক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, “ম্যারাথন শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি ঐক্য, অধ্যবসায় ও সম্মিলিত শক্তির প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে ধারণ করে তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”

এ সময় আরও বক্তব্য দেন জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসির, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, গণিত বিভাগের অধ্যাপক ড. মোকাদ্দেস আলী এবং স্বাগত বক্তব্য রাখেন ম্যারাথন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও শারীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোঃ মাহফুজ রেজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত কমিটির সদস্য-সচিব ও বিভাগের উপপরিচালক মোহাম্মদ নজমুল হক।

ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে প্রো-ভাইস-চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ ও লালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উৎসব

‘যে রঙে লেখা ইতিহাস, সে রঙেই আঁকা ক্যানভাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেজগাঁও কলেজে দুদিনব্যাপী ‘লাল জুলাই’ উৎসব আয়োজন করা হয়েছে। জুলাই বিপ্লবের স্মৃতি স্মরণ করতে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এই আয়োজন ২ আগস্ট থেকে শুরু হয়েছে এবং এর প্রথম দিনে ছিল ‘জুলাই গ্রাফিতি’ অঙ্কন, পাশাপাশি সন্ধ্যায় শহীদদের স্মরণে ‘মোমবাতি প্রজ্বলন’ কর্মসূচি পালন করা হয়। সোমবার (৩ জুলাই) আয়োজনটির সমাপ্তি দিন হিসেবে জুলাইয়ের ঐতিহাসিক স্মৃতি নিয়ে বিশেষ আলোচনা সভা এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যানারে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে তেজগাঁও কলেজের একমাত্র কারাবন্দী শিক্ষক ও গভর্নিং বডির সদস্য আ জ ম কামাল উদ্দিন, প্রফেশনাল সিএসসি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক মো. আমিনুল হক, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ আলী রহমান, প্রানীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আমীর হোসেন এবং বাংলা বিভাগের প্রভাষক মো. কামাল চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন উপস্থিত থাকার কথা ছিল। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (প্রশাসনিক) জনাব মো. নুর নবী আল মাহমুদ এবং ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (একাডেমিক) জনাব মোহাম্মদ রফিকুল আলম।

আয়োজক শিক্ষার্থীরা জানান, তেজগাঁও কলেজে জুলাই আন্দোলনের সময় ফ্যাসিবাদের প্রচুর প্রভাব ও নিপীড়ন ছিল। তবে আমরা সকল রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন ক্লাব একত্রিত হয়ে স্বৈরাচার হাসিনাকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলাম। জুলাইয়ের পরবর্তী সময়ের মধ্যে ক্যাম্পাসে এই ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি নিয়ে আমরা এই দুদিনব্যাপী ‘লাল জুলাই’ আয়োজন করেছি।

পুরো আয়োজনটি সাফল্যের সঙ্গে শেষ করতে শিক্ষার্থীদের মধ্যে থেকে মূল আয়োজকের দায়িত্ব পালন করেন সাখাওয়াত ফারহান, রাফসানুল হক কল্লন, মুহাম্মদ নিয়াজ মিয়া, মেসুত হিমেল, মুরসালিন খান, সোয়েব আহম্মেদ সিয়াম, ইনতেখান হোসেন রাফি, এস এ সাইম, ফারদিন এবং তাবাসসুম। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সকল প্রকার বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার শপথ নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

কোনো ধরনের বাড়তি সুবিধা না নিয়ে, সাধারণ পরীক্ষার্থীদের মতো, লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় তিনি অংশগ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের মতোই বিআরটিএর নির্ধারিত সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জানা গেছে, কেন্দ্রে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত সাধারণ পরীক্ষার্থী বা কর্মকর্তাদের মধ্যে অনেকেই এই বিষয়টি জানতেন না। কেন্দ্রে পৌঁছে তিনি অন্যান্য প্রার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে একে একে সব আনুষ্ঠানিকতা এবং প্রয়োজনীয় ধাপ সফলভাবে সম্পন্ন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজব ও প্রতারণা প্রতিরোধে এফবিআইয়ের সাহায্য চাইলেন আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


গুজব ও প্রতারণা প্রতিরোধে এফবিআইয়ের সাহায্য চাইলেন আইজিপি

ডিজিটাল প্ল্যাটফর্ম, সাইবার নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধের জন্য এফবিআইয়ের সহায়তা চাইলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (৩ আগস্ট) আইজিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুটি সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসে উপস্থিত হয়। এই সময় এফবিআই এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সাক্ষাতে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে আসেন রাইলে পামারট্রি।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যমের তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

আইজিপি এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআইয়ের সহায়তা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

এই সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে তিন মাদকসেবীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


ঝালকাঠিতে তিন মাদকসেবীর কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মাদকদ্রব্য সেবনের দায়ে তিন যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশটি দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নলছিটি উপজেলার ভেড়নবাড়িয়া এলাকার মো. ইমন জোমাদ্দার (২৫), মো. সুমন ফরাজী (৩০) এবং মো. সোহাগ হাওলাদার (১৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই তিন যুবক বিশখালী নদীর পাড় হয়ে নলছিটির ভেড়নবাড়িয়া অঞ্চল থেকে রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া এলাকায় ইয়াবা ও গাঁজা কিনতে যান। এসময় স্থানীয়রা তাদেরকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে তাদের হেফাজতে নেন।

তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি ইয়াবা ট্যাবলেট ও একটি পুরিয়া গাঁজা। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দোষী সাব্যস্ত করা হয় এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবনের দায়ে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%