প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝালকাঠির রাজাপুরে মাদকদ্রব্য সেবনের দায়ে তিন যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশটি দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নলছিটি উপজেলার ভেড়নবাড়িয়া এলাকার মো. ইমন জোমাদ্দার (২৫), মো. সুমন ফরাজী (৩০) এবং মো. সোহাগ হাওলাদার (১৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই তিন যুবক বিশখালী নদীর পাড় হয়ে নলছিটির ভেড়নবাড়িয়া অঞ্চল থেকে রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া এলাকায় ইয়াবা ও গাঁজা কিনতে যান। এসময় স্থানীয়রা তাদেরকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে তাদের হেফাজতে নেন।
তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি ইয়াবা ট্যাবলেট ও একটি পুরিয়া গাঁজা। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দোষী সাব্যস্ত করা হয় এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবনের দায়ে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন