১১:১৮ পি.এম
ডিজিটাল প্ল্যাটফর্ম, সাইবার নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধের জন্য এফবিআইয়ের সহায়তা চাইলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (৩ আগস্ট) আইজিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুটি সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসে উপস্থিত হয়। এই সময় এফবিআই এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সাক্ষাতে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে আসেন রাইলে পামারট্রি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যমের তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
আইজিপি এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআইয়ের সহায়তা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
এই সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন