ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান


লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

কোনো ধরনের বাড়তি সুবিধা না নিয়ে, সাধারণ পরীক্ষার্থীদের মতো, লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় তিনি অংশগ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের মতোই বিআরটিএর নির্ধারিত সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

জানা গেছে, কেন্দ্রে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত সাধারণ পরীক্ষার্থী বা কর্মকর্তাদের মধ্যে অনেকেই এই বিষয়টি জানতেন না। কেন্দ্রে পৌঁছে তিনি অন্যান্য প্রার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে একে একে সব আনুষ্ঠানিকতা এবং প্রয়োজনীয় ধাপ সফলভাবে সম্পন্ন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজব ও প্রতারণা প্রতিরোধে এফবিআইয়ের সাহায্য চাইলেন আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


গুজব ও প্রতারণা প্রতিরোধে এফবিআইয়ের সাহায্য চাইলেন আইজিপি

ডিজিটাল প্ল্যাটফর্ম, সাইবার নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধের জন্য এফবিআইয়ের সহায়তা চাইলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (৩ আগস্ট) আইজিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুটি সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসে উপস্থিত হয়। এই সময় এফবিআই এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সাক্ষাতে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে আসেন রাইলে পামারট্রি।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যমের তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

আইজিপি এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআইয়ের সহায়তা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

এই সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে তিন মাদকসেবীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


ঝালকাঠিতে তিন মাদকসেবীর কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মাদকদ্রব্য সেবনের দায়ে তিন যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশটি দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নলছিটি উপজেলার ভেড়নবাড়িয়া এলাকার মো. ইমন জোমাদ্দার (২৫), মো. সুমন ফরাজী (৩০) এবং মো. সোহাগ হাওলাদার (১৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই তিন যুবক বিশখালী নদীর পাড় হয়ে নলছিটির ভেড়নবাড়িয়া অঞ্চল থেকে রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া এলাকায় ইয়াবা ও গাঁজা কিনতে যান। এসময় স্থানীয়রা তাদেরকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে তাদের হেফাজতে নেন।

তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি ইয়াবা ট্যাবলেট ও একটি পুরিয়া গাঁজা। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দোষী সাব্যস্ত করা হয় এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবনের দায়ে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলিরা দলে দলে পালাচ্ছে, গত তিন বছরে দেশ ছাড়ল ২ লাখ ৭০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


ইসরাইলিরা দলে দলে পালাচ্ছে, গত তিন বছরে দেশ ছাড়ল ২ লাখ ৭০ হাজার

গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার ইসরাইলি দেশ ছেড়েছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই দেশত্যাগের প্রবণতা গত বছর রেকর্ড পর্যায়ে পৌঁছায়। নতুন এক সীমাক্ষার বরাতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ।

প্রতিবেদন অনুযায়ী, তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ২০২৩ সালে অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য ৮৬ হাজার ৫০৯ জন, ২০২৪ সালে ৯১ হাজার ৪৯৯ জন এবং ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন ইসরাইল ছেড়েছেন।

গবেষণা অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট প্রায় ২ লাখ ৬৯ হাজার ইসরাইলি দীর্ঘ সময়ের জন্য দেশ ছেড়েছেন। অর্থাৎ বছরে গড়ে প্রায় ৯০ হাজার মানুষ দেশত্যাগ করেছেন। অথচ ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে এই গড় ছিল বছরে প্রায় ৬০ হাজার।

প্রতিবেদনে বলা হয়, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে দীর্ঘমেয়াদে দেশত্যাগকারীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৮৩ হাজার ২১৯ জন, যা সাম্প্রতিক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

গবেষণার তত্ত্বাবধায়ক তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কোলার স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ইতাই আটের বলেন, দীর্ঘ সময়ের জন্য দেশ ছেড়ে যাওয়া ইসরাইলিদের সংখ্যা ‘গভীর উদ্বেগের বিষয়’। তার ভাষায়, ‘সবচেয়ে বড় ঝুঁকি হলো ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া এবং দেশত্যাগের সংখ্যা বর্তমান পর্যায়ে স্থির না থেকে আরও বাড়তে থাকা।’

গবেষণায় আরও বলা হয়েছে, দীর্ঘদিনের তুলনামূলক স্থিতিশীল অভিবাসন পরিস্থিতির পর এখন ভারসাম্যে স্পষ্ট পরিবর্তন এসেছে এবং দেশ ছেড়ে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইয়েদিওথ আহরোনোথ তাদের আগের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানায়, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডি ডিগ্রিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও উচ্চ আয়ের পেশাজীবীদের দেশত্যাগও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

পত্রিকাটি বলেছে, ইসরাইলের অর্থনীতি প্রাকৃতিক সম্পদের ওপর নয়, বরং উচ্চ দক্ষতাসম্পন্ন মানবসম্পদ, বিশেষ করে হাই-টেক খাত এবং জ্ঞানভিত্তিক শিল্পের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে দক্ষ জনশক্তির দেশত্যাগ অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

এই গবেষণা এমন সময় প্রকাশিত হলো, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানেও ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে ইসরাইলের মোট জনসংখ্যা এক কোটির বেশি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলার কারাবন্দি সাবেক নেতা মাদুরো স্বাগত জানালেন সংলাপের যেকোনো উদ্যোগকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ভেনেজুয়েলার কারাবন্দি সাবেক নেতা মাদুরো স্বাগত জানালেন সংলাপের যেকোনো উদ্যোগকে

ভেনেজুয়েলার কারাবন্দি সাবেক নেতা নিকোলাস মাদুরো ‘সংলাপের যেকোনো পথকে’ স্বাগত জানিয়েছেন।

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের সমর্থনে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতিনিধির সঙ্গে বিরোধী নেতাদের মধ্যে বৈঠকের আগে তিনি এই মন্তব্যটি করেছেন।

বামপন্থী নেতা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কের একটি আটককেন্দ্রে মাদক ও অবৈধ অস্ত্র পাচার-সংক্রান্ত অভিযোগে বিচারের অপেক্ষায় রয়েছেন। যদিও তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

কারাকাস থেকে বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ‘আমরা এমন যেকোনো সংলাপের পথকে স্বাগত জানাই, যা ভেনেজুেলার জনগণের মধ্যে শান্তি, সহাবস্থান ও পুনর্মিলনকে সুসংহত করতে সহায়তা করবে।’

বার্তায় আরও বলা হয়েছে, ‘জাতীয় পুনর্জাগরণকে যদি আমাদের অভিন্ন লক্ষ্য হিসেবে দেখি, তাহলে সেটি বৈচিত্র্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং সবার অন্তর্ভুক্তির কথাই বলে।’

৬৩ বছর বয়সি মাদুরো কারাগার থেকে কীভাবে এই বার্তা প্রকাশ করেছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে বিচারের অপেক্ষায় থেকেও তিনি নিয়মিত তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তার ছেলে ও আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা সাবেক প্রেসিডেন্টের বার্তাটি পুনরায় পোস্ট করেছেন।

মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র তার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে অনুমোদন দেয়।

রড্রিগেজ বর্তমানে ওয়াশিংটনের তীব্র চাপের মধ্যে দেশ পরিচালনা করছেন। যুক্তরাষ্ট্র চায়, ভেনেজুয়েলা তাদের তেল, খনিজ ও অন্যান্য সম্পদে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর জন্য দেশটি উন্মুক্ত করুক।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ভবিষ্যৎ নির্বাচনের সময়সূচি নির্ধারণে সহায়ক হতে পারে-এমন একটি রাজনৈতিক সংলাপ এগিয়ে নিতে চাপ দিচ্ছে।

মাদুরোর এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ভেনেজুয়েলা সরকার ও বিরোধী পক্ষ শনিবার ঘোষণা দিয়েছে যে, রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর-সংক্রান্ত আলোচনা আগামী সপ্তাহে কারাকাসে সরাসরি শুরু হওয়ার কথা রয়েছে।

জাতীয় পরিষদের প্রধান, সরকারের প্রধান আলোচক এবং অন্তর্বর্তী প্রেসিডেন্টের ভাই হোর্হে রড্রিগেজ বলেন, বিরোধী নেতা দিনোরাহ ফিগুয়েরার সঙ্গে টেলিফোনে আলাপের পর বৈঠকের সময় চূড়ান্ত করা হয়েছে।

তবে এই আলোচনায় ভেনেজুয়েলার বিরোধী শিবিরের প্রধান নেতা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো অংশ নিচ্ছেন না। তিনি বলেছেন, এই প্রক্রিয়ায় তিনি কোনো বাধা সৃষ্টি করবেন না।

বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদের অধিকারী হলেও ভেঙে পড়া অর্থনীতির দেশ ভেনেজুয়েলা, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আরও অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

গত জুনের ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, দেশটির সংকট আরও গভীর করেছে।

হোর্হে রদ্রিগেজ জানান, আলোচনায় ভূমিকম্প-পরবর্তী সহায়তা, ‘গণতন্ত্রের শক্তিশালীকরণ’ এবং রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%