০২:৩৪ পি.এম
ইরানে কয়েকদিন আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের হামলার ফলে দক্ষিণ ইরান অঞ্চলে ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এ সম্পর্কে বুধবার (১৫ জুলাই) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এমন তথ্য জানান।
তিনি এক্স-এ লিখেছেন, ‘শোকাহত পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা ও সহানুভূতি জানানো হচ্ছে, একইসঙ্গে আমরা নিহতদের স্মৃতিকে শ্রদ্ধা জানাই।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এছাড়া তিনি এই অঙ্গীকারও ব্যক্ত করেন যে, ‘সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবে।’
মোহাজেরানি উপসংহারে বলেন, ‘দক্ষিণ ইরান এই দেশের স্পন্দনশীল হৃদয়। দক্ষিণ ইরান হল ইরানের আত্মা।’
গত ২৮ ফেব্রুয়ারি, ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় শতাধিক মানুষ নিহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। ওই যুদ্ধবিরতি চুক্তিতে ৬০ দিনের মধ্যে সংঘাত থামানোর আলোচনা হয়েছে, তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সংঘাত শুরু হয়।
ওই সময় ইরানে মার্কিন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন