প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে ২১ ক্যাটাগরি, যা ক্রীড়া, সংস্কৃতি ও বিষয় ভিত্তিক, পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) এই পদক বিতরণ করা হয় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
সকাল বেলা গাছের চারা রোপনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে, অনুষ্ঠানস্থলের বাইরের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। এই বক্তব্যের সময় তিনি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা রোপণের জন্য আহ্বান জানান।
এর আগে, নির্বাচনী ইশতেহার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল সরকার। এই প্রতিযোগিতাগুলি উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ আজ প্রদান করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন