০২:৪২ পি.এম
বাংলাদেশে বর্তমানে বায়ুদূষণ একটি বড় জনস্বাস্থ্য সংকটের রূপ নিয়ে উঠেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, সূক্ষ্ম ধূলিকণা বা পিএম-২.৫-এর কারণে দেশের ছয়টি প্রধান শহরে বছরে প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু ঘটছে। এর অর্থ হলো, বায়ু দূষণের কারণে প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জনের প্রাণহানি ঘটছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পাবলিক হেলথ বিভাগের আয়োজিত একটি সংবাদ সম্মেলনে গবেষক দলের প্রধান এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. মো. সাখাওয়াত হোসেন বিষয়টি তুলে ধরেন।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে, বায়ুদূষণের কারণে প্রতিবছর দেশের অর্থনীতিতে মোটামুটি ২৩ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে, যা প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকার সমান। এটি বাংলাদেশের মোট জিডিপির প্রায় ৫ শতাংশের সমান। বায়ু দূষণের কারণে মোট মৃত্যুর মধ্যে প্রতি বছর হৃদরোগে ৩৭ হাজার ৫১৯ জন, শ্বাসতন্ত্রের রোগে ৮৩৪৪ জন এবং ফুসফুস ক্যান্সারে ৮১১ জন মারা যান। শহরগুলোর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে, যেখানে প্রায় ৬৮ হাজার ৭০৩ জন মানুষের মৃত্যু হয়। অন্যদিকে, বরিশালে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম, সেখানে ১৩৯৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন