ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির দাফনকে কেন্দ্র করে ট্রাম্পের দাবি, ‘ইরানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে’


খামেনির দাফনকে কেন্দ্র করে ট্রাম্পের দাবি, ‘ইরানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এছাড়া তিনি আরও উল্লেখ করেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শোকানুষ্ঠানের জন্য ওয়াশিংটন তেহরানকে ‘এক সপ্তাহ সময়’ দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে ট্রাম্প এই মন্তব্যগুলো করেন।

ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাবের কথা তুলে ধরে বলেন, ‘আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকেও কঠোরভাবে আঘাত করেছি। তারা এখন সমঝোতা করতে মরিয়া।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ট্রাম্প আরও দাবি করেন, ‘আমরা ভালো মানুষ বলেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।’ আজ শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ করা হয়েছে।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন তেহরানে খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সেখানে লাখ লাখ মানুষ উপস্থিত রয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত আছেন।

তবে ট্রাম্পের ‘ইরানকে এক সপ্তাহ সময় দেওয়া’ সংক্রান্ত দাবির ব্যাপারে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও এ বিষয়ে আলাদা কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশ করেনি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


দেশে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে বর্তমানে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।

তিনি শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সে সময় তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্ঘুম রাত কাটিয়ে দলের সংগঠন তৈরি করা সম্ভব হয়েছিল এবং অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটা পর্দার অন্তরালের কথা।'

তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, 'আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সকলকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।'

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে গণতান্ত্রিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, 'আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। তারা এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।'

শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে, এমন মন্তব্যও করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, 'জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি, চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে লাইফগার্ডের অভাব: সাগরে ডুবে মৃত্যু বৃদ্ধি পেয়েছে তবুও নিরাপত্তা বাড়েনি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


কক্সবাজারে লাইফগার্ডের অভাব: সাগরে ডুবে মৃত্যু বৃদ্ধি পেয়েছে তবুও নিরাপত্তা বাড়েনি

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমাচ্ছেন। কিন্তু যথেষ্ট লাইফগার্ড ও নিরাপত্তার অভাবে অনেকের আনন্দভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত হচ্ছে। সাগরের প্রবল স্রোতে প্রতি বছর মৃত্যু ও নিখোঁজের ঘটনা বাড়ছেই।

সী সেফ লাইফগার্ড সংস্থা জানাচ্ছে, ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতের মাত্র দুই কিলোমিটারে লাইফগার্ড সেবা রয়েছে। অন্যদিকে, বাকি অংশে নিরাপত্তা, সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা পতাকা নেই। এর ফলে জনপ্রিয় ১৫-২০টি পয়েন্টে সমুদ্রস্নানে নেমে চরম ঝুঁকিতে পড়ছেন পর্যটকরা।

সংস্থার তথ্য অনুযায়ী, গত ১২ বছরে সাগরে ডুবে ৭৬ জন পর্যটক মারা গেছেন। এর মধ্যে গত বছরই প্রাণ হারিয়েছেন ২৫ জন, তবে এ সময়ে এক হাজার ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টদের মতে, পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।

সরেজমিনে দেখা যায়, সৈকতের সি-গাল পয়েন্টে বিপজ্জনক এলাকা চিহ্নিত করে লাল পতাকা টাঙানো হলেও, পর্যাপ্ত সতর্কবার্তা, পর্যবেক্ষণ টাওয়ার বা দৃশ্যমান লাইফগার্ড দেখা যায় না। নিরাপত্তা ব্যবস্থার এমন ঘাটতির মধ্যেই অবাধে সমুদ্রে নামছেন পর্যটকরা। সী-সেফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, শুধুমাত্র গত বছরেই এ পয়েন্টে সমুদ্রস্নানে নেমে ১২ জন প্রাণ হারিয়েছেন।

লাল পতাকা থাকলেও এর গুরুত্ব সম্পর্কে অনেক পর্যটকের ধারণা নেই। ফলে বড় ঢেউ এবং তীব্র স্রোতের মধ্যেও ঝুঁকিপূর্ণ এলাকায় নারী-পুরুষ, এমনকি শিশু-কিশোররাও গোসল করছেন।

শরীয়তপুর থেকে আসা পর্যটক জীবন মোল্লা জানান, নিরাপদ ও ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। বান্দরবান ভ্রমণের পর কক্সবাজারে এসে গাড়ি থেকে নেমেই সরাসরি সমুদ্রে নেমে পড়েন তিনি।

মো. লিংকন নামের আরেক পর্যটক বলেন, ‘সৈকতে সতর্ক করার মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কোথায় নিরাপদ এবং কোথায় ঝুঁকিপূর্ণ, তা বোঝা যাচ্ছে না। লাল পতাকার অর্থ বিপজ্জনক এবং সমুদ্রে নামা নিষেধ জানলেও অনেকেই সেখানে নামছেন দেখে আমরাও নেমে পড়েছি।’

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৩২ কিলোমিটার দূরে ইনানী। মেরিন ড্রাইভ দিয়ে পর্যটকরা পাথুরে সৈকত, ইনানী জেটি বা পাতুয়ারটেকে নামেন। তাতে দেখা যায়, বালিয়াড়ি পেরিয়ে অনেকেই সমুদ্রস্নানে নেমে পড়েন, কিন্তু ইনানী সৈকতের তিনটি পয়েন্টে কোনো লাইফগার্ড সেবা নেই। সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা চিহ্নিত পতাকা তাও নেই।

ইনানীতে আসা পর্যটক শফিউল আলম জানান, কক্সবাজার থেকে আসার পথে কিছু সাইনবোর্ড চোখে পড়লেও ইনানী সৈকতের আশপাশে তেমন সতর্কবার্তা নেই। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সৈকতের বিভিন্ন স্থানে জোয়ার-ভাটা, ঝুঁকিপূর্ণ এলাকা এবং নিরাপদে সমুদ্রে নামার নির্দেশনা সংবলিত সাইনবোর্ড স্থাপন করা জরুরি বলে জানান তিনি।

গাজীপুর থেকে আসা তারিকুল ইসলাম বলেন, ‘সৈকতের এই অংশে আমরা কোথাও লাল-হলুদ সতর্কতামূলক পতাকা দেখতে পাইনি। কখন সমুদ্রে নামা নিরাপদ, আর কখন ঝুঁকিপূর্ণ এ ধরনের কোনো নির্দেশনাও চোখে পড়েনি।’

ঢাকার বনানী থেকে আসা পর্যটক রোকেয়া বেগম জানান, ‘সমুদ্রে নামার সময় কিছুটা ঝুঁকি অনুভব হয়। কেননা সমুদ্রের আচরণ সম্পর্কে আমাদের মতো অনেক পর্যটকেরই ধারণা থাকে না। পর্যটকদের সচেতন করতে সৈকতে দায়িত্বপ্রাপ্ত কর্মী বা লাইফগার্ড থাকা অত্যন্ত জরুরি।’

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক এলেও বিচকর্মী এবং দ্রুত উদ্ধার ব্যবস্থার ঘাটতি রয়েছে। ইনানী এলাকার পর্যটন ব্যবসায়ী সিয়াম আহমেদ বলেছেন, ‘সৈকতের বিভিন্ন স্থানে ২০০ থেকে ৩০০ মিটার পরপর বিচকর্মী বা লাইফগার্ড মোতায়েন থাকলে পর্যটকদের আগেই সতর্ক করা সম্ভব হতো। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসত।’

অন্য এক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেছেন, দুর্ঘটনা ঘটলে ট্যুরিস্ট পুলিশ বা ফায়ার সার্ভিসকে উদ্ধার অভিযানে অংশ নিতে দেখা যায়, তবে জরুরি মুহূর্তে দ্রুত উদ্ধার নিশ্চিত করা যায় কি না, সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়।

সী সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি বলেছেন, ‘আমাদের উদ্ধার সরঞ্জাম বলতে মূলত রেসকিউ টিউব এবং রেসকিউ বোর্ড রয়েছে, যা হাতে প্যাডেল করে পরিচালনা করতে হয়। সৈকতের বিস্তৃতি বেশি হওয়ার কারণে মাত্র কয়েকটি পয়েন্টে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে।’

তিনি আরও বলেছেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত লাইফগার্ড সদস্য ও আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রয়োজন। পাশাপাশি পর্যটকদেরও সচেতন হতে হবে।’

ইনানী ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান বলেছেন, ‘ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে হ্যান্ড মাইক ব্যবহার করে পর্যটকদের সতর্ক করা হয়। আমরা ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার জন্য বারবার অনুরোধ জানাই। তবে সৈকতটি অনেক বিস্তৃত হওয়ায় সার্বক্ষণিক নজরদারি সম্ভব হয় না। পর্যাপ্ত রেসকিউ টিম থাকলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা সহজ হতো।’

সার্বিক বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেছেন, ‘অনেক পর্যটক গোসল করতে নেমে নিরাপদ সীমার বাইরে চলে যান। জোয়ার-ভাটার স্রোতে পড়ে তারা বিপদের মুখে পড়েন। বর্তমানে একটি বিদেশি সংস্থার অর্থায়নে ২৭ সদস্যের লাইফগার্ড দল কাজ করছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ এবং আধুনিক উদ্ধার সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরও জানান, লাইফগার্ড সেবার মানোন্নয়নে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে এবং মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে লঘুচাপের ঘনত্ব, সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


সাগরে লঘুচাপের ঘনত্ব, সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হচ্ছে। এর ফলে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৯ জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত পূর্বাভাসে সকাল ৫টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এসব তথ্য প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মানের জন্য জুলাই স্মৃতি স্মারক প্রদান করেছেন।

শুক্রবার (৪ জুলাই) রাজধানী ঢাকা শহরের আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতদের স্মৃতি স্মারক প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।

এরপর শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।

এ সময় সঞ্চালক জানান, অনুষ্ঠানে উপস্থিত কিছু প্রতিনিধি স্মৃতি স্মারক গ্রহণ করলেও জুলাই স্মৃতি পরিবারের সব সদস্যের জন্য স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে এবং নির্ধারিত সময়ে সেগুলো প্রত্যেক শহীদ পরিবার ও জুলাই আন্দোলনের আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%