০৬:২৪ পি.এম
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।
কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে কর্মসূচি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের দিকে যাবার পথে পুলিশি বাঁধার মুখে পড়ে শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা বাধা উপেক্ষা করে বিক্ষোভ পালন করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এই বিক্ষোভে অংশগ্রহণ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করে জানান, দেশের সকল কলেজের শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো হলো দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষায় স্থগিত রাখতে হবে। যেসব শিক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে বলছেন তারা।
এ সময় কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার উপস্থিত ছিলেন এবং শিক্ষাবোর্ডের ফটকের সামনে বিক্ষুব্ধদের সাথে আলোচনা করেন।
পরে শিক্ষাবোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা পরীক্ষার্থীদের কথা শুনেছি। যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেগুলোর দায়িত্ব আমরা নেব। আর যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, শিক্ষার্থীরা যখন শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান করছিল, তখন সেখানে কোতোয়ালি থানার ওসি পুলিশের সদস্যদের মোতায়েন করেন। পরে শিক্ষা বোর্ডের সচিব শিক্ষার্থীদের সাথে কথা বলেন। যারা বিক্ষোভ করেছেন তাদের সংখ্যা ১০০ জনেরও কম ছিল। শিক্ষার্থীদের দাবি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে দুপুরে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন