ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী


শিক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা নেওয়ার ইস্যুতে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনের একটি ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষার আয়োজন নিয়ে প্রতিবাদের অংশ হিসাবে এবং শিক্ষামন্ত্রীর ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের ফলস্বরূপ মঙ্গলবার সকালে সারা দেশে আন্দোলন শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে আজ সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং জাতির কাছে ক্ষমা চাইতে একটি চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন। বিকেলে পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন ঢাকা সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

শিক্ষার্থীদের পক্ষে মিরাজ হোসেন বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

তিনি আরও দাবি করেন, সোমবার(১৩ জুলাই) যে প্রতিকূল ও অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষায় অংশগ্রহণকারী এবং যারা প্রবল জলাবদ্ধতার কারণে অংশ নিতে পারেননি, তাদের সকলের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। একই সঙ্গে বুধবারের নির্ধারিত পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার জন্যও দাবি জানান তিনি।

এর আগে বেলা সাড়ে ১১টার পর থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে পৌনে ১২টার দিকে তারা সরাসরি সড়কে নেমে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী রাস্তা পুরোপুরি অবরোধ করেন। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘ সময় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’, ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার জন্য ইনসাফ নিশ্চিত করতে চাই: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


শেখ হাসিনার জন্য ইনসাফ নিশ্চিত করতে চাই: তথ্য উপদেষ্টা

সরকারের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এর ফলে সরকার শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানাবে, কারণ সরকার জাস্টিস ও ইনসাফ নিশ্চিত করতে চায়।

মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছেন।

জাহেদ উর রহমান এ সময় জানিয়ে দেন, সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য চেষ্টা করে আসছে এবং ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিসেম্বরে দেশে ফিরবেন’ বলে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন, আমরা তাকে স্বাগত জানাবো। আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘তার মৃত্যু দণ্ড হয়েছে আদালতে। তিনি আসলে আদালত বিচার করবে। আমরাও যদি প্রত্যর্পণ করে আনতে পারি, সেই চেষ্টাই করছি।’

জাহেদ উর রহমান বলেন, ‘উনি আসলে আমাদের সাথে দুইপক্ষে যোগাযোগ হয়ে আসেন, সেটা ফাইন। উনি মামলার মুখোমুখি হবেন। আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনার স্কোপও রয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ আইনজীবী তাকে ডিফেন্ড করতে পারেন। সেখানে অবজার্ভার রাখা যাবে, ভিডিও ক্যামেরা রাখা যাবে, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে।’

তিনি বলেন, দেশের জনগণ চায় যে তিনি যে অপরাধ করেছেন, সেই মৃত্যুদণ্ড যেন বহাল থাকে। জনগণ মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চায়।

জাহেদ উর রহমান বলেন, ‘আরও বলছি, আমরা তো আদালতে গেছি। আদালতে যদি তিনি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন। আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হবে।’

জাহেদ বলেন, তাই বলছি, তার আগমন আমাদের কাছে স্বাগত। কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। যে আমাদের রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকেও জাস্টিস দিতে চাই।

তিনি উল্লেখ করেন, জিওপলিটিক্যালি এটি কোনো ইস্যু নয়। সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, কাজেই বলার কিছু নেই।

তিনি বলেন, উনি কীভাবে আসবেন, প্রসেসটা ঠিক হয়ে যাবে। আমি জানি না, উনি কীভাবে কি করবেন। উনি যে রাষ্ট্রে আছেন, তারা জানেন। উনি যদি আসতে চান, সেই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে আলোচনা করে ব্যবস্থা করবেন। এটা প্রসিডিউরাল ব্যাপার আটকে থাকবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহকারী শিক্ষকদের জন্য নতুন সুখবর দিল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


সহকারী শিক্ষকদের জন্য নতুন সুখবর দিল সরকার

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশন নিষ্পত্তি হওয়ার ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম খুব দ্রুত শুরু হবে।

তিনি মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের লিখিত এক প্রশ্নের জবাবে এই তথ্য দেন।

মন্ত্রী উল্লেখ করেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আগের নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। কিন্তু নতুন নিয়োগ বিধিমালায় এই হার বৃদ্ধি পেয়ে ৮০ শতাংশ করা হয়েছে।

ড. মিলন জানান, যদিও নতুন নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হয়েছে, তবে হাইকোর্টে বিচারাধীন মামলার কারণে পদোন্নতির কার্যক্রম স্থগিত ছিল। এখন সেই মামলার নিষ্পত্তি হওয়ার ফলে নতুন বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশে বর্তমানে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৯ জন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৮৫৪ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আপডেট প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, বন্যাকবলিত জেলাগুলো হলো— খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বন্যাপ্লাবিত উপজেলা সংখ্যা ৫৯টি বলা হলেও, জেলাভিত্তিক তালিকার মোট হিসাবে ৫৭ উপজেলা উল্লেখ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ৩৩৪ এবং পৌরসভা ১২।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি কক্সবাজারে ঘটেছে। সেখানে ৩১ জন মারা গেছেন। এই মধ্যে ১৮ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। সেখানে ২৪ জন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। চট্টগ্রামে ১৫ জন মারা গেছেন এবং ১২ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনটি উল্লেখ করছে। বান্দরবানে ছয়জন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজন মারা গেছেন। খাগড়াছড়িতে একজন এবং বান্দরবানে দুজন আহত হয়েছেন।

বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চট্টগ্রামে ৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে তিন হাজার ১৪০ জন আশ্রয় নিয়েছেন। রাঙামাটির ৪০ কেন্দ্রে তিন হাজার ১৫৮ জন, বান্দরবান ৫৪ কেন্দ্রে দুই হাজার ৫৮৪ জন এবং মৌলভীবাজারের ১০ কেন্দ্রে এক হাজার ৭৪৫ জন অবস্থান করছেন।

খাগড়াছড়িতে তিনটি আশ্রয়কেন্দ্রে ৩৪ জন এবং কক্সবাজারে তিনটি কেন্দ্রে ১৯৩ জন আশ্রয় নিয়েছেন। হবিগঞ্জে দুটি আশ্রয়কেন্দ্র খোলার তথ্য দেয়া হয়েছে, কিন্তু সেখানে আশ্রিত মানুষের সংখ্যা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। জেলা-ভিত্তিক হিসাবে মোট ৩২৯ আশ্রয়কেন্দ্রে ১০ হাজার ৮৫৪ জন আশ্রয় নিয়েছেন।

প্রতিবেদনে যোগ করা হয়েছে যে, চট্টগ্রামের মহানগরসহ ১৬টি উপজেলায় আংশিক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলার ১২২ ইউনিয়ন বা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারের ১০ উপজেলার ৭১ ইউনিয়ন ও চারটি পৌরসভা, রাঙামাটির ৯ উপজেলার ৪৩ ইউনিয়ন ও দুটি পৌরসভা এবং বান্দরবানের সাত উপজেলার ৩৪ ইউনিয়ন ও দুটি পৌরসভা দুর্যোগের কবলে পড়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্যাকবলিত সাত জেলার জন্য মোট এক কোটি ৭৫ লাখ টাকা এবং তিন হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।

এর মধ্যে চট্টগ্রামের জন্য সর্বোচ্চ ৬৫ লাখ টাকা ও এক হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। কক্সবাজারে ৩০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল, রাঙামাটিতে ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, খাগড়াছড়ি ও বান্দরবানে পৃথকভাবে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ করা হয়েছে। মৌলভীবাজারে ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং হবিগঞ্জে পাঁচ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া দেশের অন্য ৫৭ জেলার জন্য জেলাপ্রতি পাঁচ লাখ টাকা এবং ১০০ মেট্রিক টন চালের সাধারণ বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে ৬৪ জেলার জন্য চার কোটি ৬০ লাখ টাকা এবং আট হাজার ৯৫০ মেট্রিক টন চালের বরাদ্দ দেয়া হয়েছে, এই তথ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে অবস্থান গ্রহণ করেছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে এ শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তারা সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হতে শুরু করে। এর আগে বিকেল সোয়া পাঁচটার সময় সাইন্সল্যাবে তিন দফা দাবি ঘোষণা দিয়ে সংসদের উদ্দেশ্যে তারা রওনা দেন। শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে।

এই আন্দোলনের আগে, বিকেল ৫টায় সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মো. মিরাজ হোসেন, যিনি সিটি কলেজের পরীক্ষার্থী, একটি ঘোষণা দেন। তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি আরও বলেন, গতকাল (১৩ জুলাই) যারা অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। একই সাথে আগামীকালের পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। এছাড়া, প্রশ্নপত্রের মানদণ্ড অবশ্যই শিক্ষার্থীবান্ধব হতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%