প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকারের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এর ফলে সরকার শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানাবে, কারণ সরকার জাস্টিস ও ইনসাফ নিশ্চিত করতে চায়।
মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছেন।
জাহেদ উর রহমান এ সময় জানিয়ে দেন, সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য চেষ্টা করে আসছে এবং ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিসেম্বরে দেশে ফিরবেন’ বলে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন, আমরা তাকে স্বাগত জানাবো। আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘তার মৃত্যু দণ্ড হয়েছে আদালতে। তিনি আসলে আদালত বিচার করবে। আমরাও যদি প্রত্যর্পণ করে আনতে পারি, সেই চেষ্টাই করছি।’
জাহেদ উর রহমান বলেন, ‘উনি আসলে আমাদের সাথে দুইপক্ষে যোগাযোগ হয়ে আসেন, সেটা ফাইন। উনি মামলার মুখোমুখি হবেন। আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনার স্কোপও রয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ আইনজীবী তাকে ডিফেন্ড করতে পারেন। সেখানে অবজার্ভার রাখা যাবে, ভিডিও ক্যামেরা রাখা যাবে, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে।’
তিনি বলেন, দেশের জনগণ চায় যে তিনি যে অপরাধ করেছেন, সেই মৃত্যুদণ্ড যেন বহাল থাকে। জনগণ মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চায়।
জাহেদ উর রহমান বলেন, ‘আরও বলছি, আমরা তো আদালতে গেছি। আদালতে যদি তিনি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন। আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হবে।’
জাহেদ বলেন, তাই বলছি, তার আগমন আমাদের কাছে স্বাগত। কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। যে আমাদের রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকেও জাস্টিস দিতে চাই।
তিনি উল্লেখ করেন, জিওপলিটিক্যালি এটি কোনো ইস্যু নয়। সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, কাজেই বলার কিছু নেই।
তিনি বলেন, উনি কীভাবে আসবেন, প্রসেসটা ঠিক হয়ে যাবে। আমি জানি না, উনি কীভাবে কি করবেন। উনি যে রাষ্ট্রে আছেন, তারা জানেন। উনি যদি আসতে চান, সেই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে আলোচনা করে ব্যবস্থা করবেন। এটা প্রসিডিউরাল ব্যাপার আটকে থাকবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন