ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন


হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন

টানা তিন দিন বৃদ্ধির পর বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি নোটের ইল্ড বেড়ে যাওয়া এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার চাপেই মূলত মূল্যবান এই ধাতুর মূল্যে হঠাৎ পতন দেখা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা আউন্সপ্রতি সোনার দাম ০.৪ শতাংশ কমে ৪ হাজার ৩৯৭ দশমিক ৪২ ডলারে নেমে এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। একই সঙ্গে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে ফিউচার মার্কেটেও মার্কিন সোনার দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫২ দশমিক ৯০ ডলারে স্থির হয়।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মার্কিন ট্রেজারি ইল্ড বৃদ্ধি পাওয়ার কারণে সুদহীন সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও তেলের দাম বাড়ার প্রভাবে দীর্ঘমেয়াদে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার উঁচুতে রাখতে পারে—এমন শঙ্কা তৈরি হয়েছে। সুদের হার বেশি থাকলে সোনা ধরে রাখার খরচ বেড়ে যায়।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

আন্তর্জাতিক আর্থিক পরিষেবা সংস্থা এএনজেডের বিশ্লেষক সোনি কুমারী বলেন, ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তেলের বাজারের অস্থিরতা সোনার ওপর উল্টো চাপ সৃষ্টি করছে। তবে ফেডের নীতিগত সুদের হারের সিদ্ধান্ত এবং আগাম বার্তা কোন দিকে যায়, তার ওপরই সোনার পরবর্তী বাজারগতি নির্ভর করবে।

সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে। স্পট সিলভার বা রুপার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৩২ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৬ শতাংশ কমে ১ হাজার ৭৫৯ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৫ দশমিক ৪৭ ডলারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ২০০টি ইভি বাস কেনার পরিকল্পনা, নারীদের জন্য ১০০টি: সড়কমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


ঢাকায় ২০০টি ইভি বাস কেনার পরিকল্পনা, নারীদের জন্য ১০০টি: সড়কমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে নারীদের জন্য ১০০টি বাস পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বিভিন্ন রুটে চলবে। এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষত, মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব বিষয়ে আলোচনা করেন। সড়কমন্ত্রী আরও জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী এসব বাস সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কেনা হবে। প্রকল্পের মাধ্যমে বাস কেনার জন্য অনুমোদন, টেন্ডারসহ আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অন্তত দেড় বছর সময় লাগতে পারে।

পরিবেশবান্ধব গণপরিবহন দ্রুত চালুর লক্ষ্যেই সরাসরি ক্রয় প্রক্রিয়ায় যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইভি বাস এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকায় মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থার প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০০টি ইভি বাসের মধ্যে ১০০টি থাকবে নারীদের জন্য, যা বিভিন্ন রুটে প্রদান করা হবে। এর ফলে নারী যাত্রীদের জন্য বাসসেবার পরিধি ব্যাপকভাবে বাড়বে। বর্তমানে কয়েকটি জেলায় নারীবান্ধব বাসসেবা চালুর উদ্যোগ নেওয়া হলেও ভবিষ্যতে অন্যান্য বিভাগেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। সড়কমন্ত্রী বলেন, নারীদের জন্য ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে, যেখানে একটি বাস একতলা এবং বাকি নয়টি হচ্ছে দ্বিতল। চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চালানোর পরিকল্পনা রয়েছে। শেখ রবিউল আলম বলেন, নারী যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যেন শুধুমাত্র বাসে ওঠার পর নয়, অপেক্ষার সময় এবং বাস থেকে নামার সময়ও তারা নিরাপদে থাকেন। বাসে ওঠা-নামার সময়ে হয়রানি, অস্বস্তি অথবা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে নারীরা গণপরিবহন ব্যবহার করতে অনীহা প্রকাশ করে। তাই নারীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। রাষ্ট্র বিনির্মাণ ও অর্থনীতিতে নারীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নারীরা যাতে তাদের সক্ষমতা রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগাতে পারেন, সেই জন্য নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা প্রয়োজন।

বিআরটিসির বর্তমান ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং মোট বাসের সংখ্যা ১ হাজার ২০০-এর কাছাকাছি অথবা তারও বেশি। বর্তমানে বিআরটিসি লোকসানে নেই, বরং ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে। তবে সংস্থাটির ব্যবস্থাপনা, অপারেশন ও সেবার মানে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা রয়েছে। নারীদের জন্য চালু করা বাসসেবা যাতে অতীতের বিভিন্ন উদ্যোগের মতো কয়েক মাস পর বন্ধ হয়ে না যায় সে সম্পর্কে সতর্ক থাকার কথাও তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরো বলেন, আজ যে সেবা চালু হচ্ছে, দুই মাস পর এর মান আরও বাড়াতে হবে। প্রতিদিন ব্যবস্থাপনার উন্নতি করে সেবাকে আরও নিরাপদ ও যাত্রীবান্ধব করতে হবে। এই উদ্যোগকে উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না।

সেবাটি ধরে রাখা, টেকসই করা, সমৃদ্ধ করা এবং ভবিষ্যতে আরও বিস্তৃত করাই বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা আল আমিনকে দিয়েছে বড় শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


ফিফা আল আমিনকে দিয়েছে বড় শাস্তি

বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার আল আমিন ফিফা থেকে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এ ছাড়া মিরাজুলকেও নতুন করে শাস্তির আওতায় আনা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

জুনে মালদ্বীপে বাংলাদেশ চার জাতির টুর্নামেন্ট খেলেছিল। ওই টুর্নামেন্টে বাংলাদেশ এবং স্বাগতিক মালদ্বীপের খেলায় একটি পর্যায়ে উভয় দলের খেলোয়াড়রা মারামারিতে জড়িয়ে পড়েন। মালদ্বীপের কয়েকজন ফুটবলার মারমুখী আচরণ করে এবং বাংলাদেশের খেলোয়াড়দের শারীরিক আঘাতও করেন।

রেফারিং ছিল প্রশ্নবিদ্ধ। টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর ফিফা বাংলাদেশের ম্যানেজার এবং ফুটবলার মিরাজুলকে এক দফা শাস্তি দিয়েছিল অর্থনৈতিক জরিমানা করে। আর আল আমিনের বিষয়টি নজরদারিতে রেখে ফিফা ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করে। গত ৭ জুন রাতে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ অলিম্পিক দলের জন্য বাঁচা–মরার ম্যাচ ছিল। সেই ম্যাচটি যেন রণক্ষেত্রে রূপ নিয়েছিল।

রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে উত্তেজনা শুরু হয়, যা এরপর গড়ায় হাতাহাতি ও মারামারিতে। পরিস্থিতি এতটুকু উত্তপ্ত হয়ে যায় যে বাংলাদেশের আল-আমিন এবং মিরাজুল ইসলাম লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন। গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সূত্রপাত হয় যোগ করা সময়ে। বল দখলের লড়াইয়ে বাংলাদেশের পিয়াস আহমেদের সাথে সংঘর্ষে মাটিতে পড়ে যান মালদ্বীপের হাসান ইনাজ। রেফারি সেকারান সেন্থিলনাথন সঙ্গে সঙ্গে মালদ্বীপের পক্ষে ফ্রি-কিকের সিদ্ধান্ত দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশের খেলোয়াড়রা।

সাইড বেঞ্চ থেকে উঠে এসে প্রতিবাদ করায় প্রথমে লাল কার্ড দেখেন মিরাজুল ইসলাম। এরপর মাঠে রেফারির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে লাল কার্ড পান ফরোয়ার্ড আল-আমিন। কার্ড দেখার পর নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে তিনি রেফারিকে ধাক্কা দেন।

হট্টগোলে খেলা বন্ধ হলেও আবার শুরু হলে মাঠের পরিস্থিতি ছিল চরম উত্তপ্ত। কিছুক্ষণ পর বাংলাদেশের অর্ধে বল দখলের লড়াইয়ে মালদ্বীপের ইব্রাহিম নাসির এবং বাংলাদেশের মনজুরুর রহমান বাদানুবাদ করেন। মুহূর্তের মধ্যে দুই দলের খেলোয়াড়েরা সেখানে জড়ো হয়ে একে অপরের উপর চড়াও হন।

শুরু হয় তুমুল হাতাহাতি এবং মারামারি। মাঠের এই পরিস্থিতি দেখে গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত দুই দলের কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে

ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। রয়টার্স/ইপসোসের চার দিনব্যাপী সর্বশেষ যৌথ জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তার হার কমে বর্তমানে তার নির্বাচনী মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

সোমবার (১৭ আগস্ট) শেষ হওয়া ওই জরিপের ফলাফল বলছে, যুক্তরাষ্ট্রের মাত্র ৩৩ শতাংশ উত্তরদাতা হোয়াইট হাউসে ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে প্রায় ৬৪ শতাংশ নাগরিক তার সম্পর্কে স্পষ্ট অসন্তোষ জানিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে তার সমর্থনের হার ছিল ৩৫ শতাংশ। এই সময়ের মধ্যে বর্তমানে তার এই সর্বনিম্ন রেটিং ২০১৭ সালের ডিসেম্বরে ট্রাম্পের প্রথম মেয়াদের সর্বনিম্নের সমান।

জরিপে অংশগ্রহণকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় ৮০ শতাংশ আমেরিকান মনে করেন, ইরানের সঙ্গে আমেরিকার এই যুদ্ধ বা সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে পারে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার কারণে বিশ্বের জ্বালানি তেলের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট স্তব্ধ হয়ে পড়েছে, যার ফলে বিশ্বজুড়ে পেট্রোলের দাম বৃদ্ধির প্রভাবে সাধারণ মার্কিন পরিবারগুলো ওপর প্রত্যক্ষ প্রভাব পড়েছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই মূল্যস্ফীতি রিপাবলিকানদের রাজনৈতিকভাবে বেশ চাপের মুখে রেখেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, একটি বিপজ্জনক দেশকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখতে পেট্রোলের দাম কিছুটা বেশি দেওয়া যুক্তিসংগত। তবে জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজন মার্কিনির মধ্যে মাত্র একজন মনে করেন যে এই সংঘাত বা যুদ্ধের মূল্য চুকানো যৌক্তিকতা রয়েছে।

চলতি মাসে অর্থনৈতিক সক্ষমতার দিক দিয়েও ভোটারদের কাছে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটরা এগিয়ে গেছে। জরিপে ৩৮ শতাংশ ভোটার অর্থনৈতিক পরিচালনায় ডেমোক্র্যাটদের প্রতি আস্থা দেখিয়েছেন, যেখানে রিপাবলিকানদের ওপর আস্থা রয়েছে ৩৫ শতাংশের। এমনকি ট্রাম্পের প্রধান রাজনৈতিক অস্ত্র ‘কঠোর অভিবাসন নীতিতেও’ রিপাবলিকানদের জনসমর্থন পূর্বের তুলনায় নাটকীয়ভাবে কমে এসেছে।

অনলাইনে দেশজুড়ে পরিচালিত এই রয়টার্স/ইপসোস জরিপে ১,১৬৬ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। জরিপটির ফলাফলে ৩ শতাংশ পয়েন্টের সম্ভাব্য ভুল (মার্জিন অব এরর) থাকতে পারে বলে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীরবে বৃদ্ধি পায় ফুসফুসের ক্যান্সার, কারা করাবেন পরীক্ষা?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


নীরবে বৃদ্ধি পায় ফুসফুসের ক্যান্সার, কারা করাবেন পরীক্ষা?

ফুসফুসের ক্যান্সার হলো একটি মারাত্মক রোগ। সবচেয়ে বড় সমস্যা এটি যে, রোগটি শুরু হলেও অনেক সময় দীর্ঘদিন তেমন কোনো লক্ষণ দেখা যায় না। সাধারণ কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কিংবা হঠাৎ ওজন কমার মতো উপসর্গ দেখা দিলে, ততদিনে রোগ অনেকটাই ছড়িয়ে পড়তে পারে।

তাহলে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য রোগটি আগেভাগে শনাক্ত করতে নিয়মিত পরীক্ষা করতে হবে, এমনটাই মনে করছেন চিকিৎসকেরা। তবে, এই পরীক্ষা সবার জন্য নয়।

এখন প্রশ্ন হলো, কারা ফুসফুসের ক্যান্সার শনাক্তের পরীক্ষা করাবেন? চিকিৎসকদের মতে, যাদের বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছে এবং বর্তমানে ধূমপান করেন অথবা আগে দীর্ঘদিন ধরে ধূমপান করেছেন, তাদের ঝুঁকি বেশি থাকে।

বিশেষভাবে যাদের অন্তত ২০ প্যাক-ইয়ার ধূমপানের ইতিহাস রয়েছে এবং যারা এখনো ধূমপান করছেন অথবা গত ১৫ বছরের মধ্যে ধূমপান ছেড়েছেন, তাদের বছরে একবার কম মাত্রার সিটি স্ক্যান করানোর পরামর্শ দেওয়া হয়।

প্যাক-ইয়ার কিভাবে হিসাব করবেন? ধূমপানের পরিমাণ ও সময় হিসাব করার জন্য প্যাক-ইয়ার একটি পদ্ধতি রয়েছে। যেমন, যদি কেউ ২০ বছর ধরে প্রতিদিন একটি প্যাকেট সিগারেট পান করেন, তাহলে তার হিসাব হবে ২০ প্যাক-ইয়ার। আবার, যদি কেউ ১০ বছর ধরে প্রতিদিন দুই প্যাকেট সিগারেট পান করেন, তবে সেটি ২০ প্যাক-ইয়ার হিসাবেই ধরা হবে।

সাধারণ এক্স-রে নয় কেন? কারণ সাধারণ বুকের এক্স-রেকে ফুসফুসের ছোট বা প্রাথমিক পর্যায়ের টিউমার সনাক্ত করা কঠিন হতে পারে। কিন্তু, কম মাত্রার সিটি স্ক্যান তুলনামূলক কম তেজস্ক্রিয়তা প্রয়োগ করে ফুসফুসের আরও স্পষ্ট ছবি প্রদান করতে সক্ষম।

ফলে, কোনো লক্ষণ প্রকাশের আগেই ছোট টিউমার শনাক্ত হওয়ার সুযোগ তৈরি হয়। শুরুতেই রোগ ধরা পড়লে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়।

কিন্তু, ধূমপান না করলেও কি ফুসফুসের ক্যান্সার হতে পারে? হ্যাঁ, ফুসফুসের ক্যান্সার শুধু ধূমপায়ীদের মধ্যে হয়—এমন ধারণা সঠিক নয়। বায়ুদূষণ, কর্মক্ষেত্রে বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ এবং বংশগত কারণেও এই রোগ হতে পারে।

তবে, যারা কখনো ধূমপান করেননি, তাদের সবার নিয়মিত কম মাত্রার সিটি স্ক্যান করানোর প্রয়োজন নেই। যদি পারিবারিক ইতিহাস, বিশেষ ঝুঁকি, অথবা কোনো উপসর্গ থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ফুসফুসের ক্যান্সার অনেক সময় নীরবে শরীরে বৃদ্ধি পেতে পারে। তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য সময়মতো পরীক্ষা রোগটি আগেভাগে শনাক্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%