ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাশিয়ার সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে, সিউলে যুদ্ধবিমান মোতায়েন


রাশিয়ার সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে, সিউলে যুদ্ধবিমান মোতায়েন

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কেএডিআইজেড) রাশিয়ার একাধিক সামরিক বিমান প্রবেশ করার পর দেশটি যুদ্ধবিমান মোতায়েন করেছে। একই সঙ্গে, সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় কৌশলগত সামরিক তৎপরতাও শুরু করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিউলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, মঙ্গলবার ভোরে রাশিয়ার বেশ কিছু সামরিক বিমান ওই অঞ্চলে প্রবেশ করে। বিমানগুলো পূর্ব সাগর (জাপান সাগর) এলাকার ওপর দিয়ে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে এবং পরে সেখান থেকে বেরিয়ে যায়।

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর আলম সাময়িক বরখাস্ত

জয়েন্ট চিফস অব স্টাফের এক সংক্ষিপ্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘রাশিয়ার বিমানগুলো আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের পূর্বে আমাদের সামরিক বাহিনী সেগুলোর উপস্থিতি শনাক্ত করে। এরপর যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে বিমানবাহিনীর যুদ্ধবিমান মোতায়েন এবং প্রয়োজনীয় কৌশলগত ব্যবস্থা গ্রহণ করা হয়।’

আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোন দেশের সার্বভৌম আকাশসীমার অংশ নয়। এটি একটি নির্দিষ্ট এলাকা, যেখানে নিরাপত্তার স্বার্থে কোনো দেশের দিকে এগিয়ে আসা উড়োজাহাজের পরিচয় শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

সাধারণত, কোনো দেশের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে সামরিক বিমানের আগাম তথ্য দেওয়ার রীতি রয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের আগাম তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, রাশিয়ার সামরিক বিমানগুলো দেশটির সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি।

আরও পড়ুন: আবদুল মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

এর আগে গত জুনে, চীন ও রাশিয়ার ১০টির বেশি সামরিক উড়োজাহাজ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল। ওই ঘটনায়ও যুদ্ধবিমান মোতায়েন করেছিল সিউল। তবে সেবারও উড়োজাহাজগুলো দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি।

সে সময় বেইজিং জানিয়েছিল, জাপান সাগর, পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া ছিল একটি ‘কৌশলগত আকাশ টহল’। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই ছিল এ তৎপরতার উদ্দেশ্য।

তবে চীন তাদের ওই বক্তব্যে দক্ষিণ কোরিয়া বা দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি।

আরও পড়ুন: আশ্রয়প্রত্যাশীদের কেন রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করছে পাঁচটি ইউরোপের দেশ?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে সূর্যের দেখা নেই, শীতল আবহাওয়া বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


পঞ্চগড়ে সূর্যের দেখা নেই, শীতল আবহাওয়া বাড়ছে

পঞ্চগড় জেলার শীতের অনুভূতি ক্রমশ বাড়ছে। সকাল গড়িয়ে বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলায়ও ঠাণ্ডার অনুভূতি হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার পর শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন সোমবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে এক দিনের ব্যবধানে তাপমাত্রা ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

এদিকে গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় দিনভর আবহাওয়ায় শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বায়ুমণ্ডলের নিম্নস্তরে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি, আকাশের মেঘাচ্ছন্নতা এবং বাতাসের স্থিরতার কারণে এমন আবহাওয়া বিরাজ করছে। মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে ভূপৃষ্ঠ বা মাটি যথেষ্ট উত্তপ্ত হচ্ছে না। এ কারণে দিনের বেলায়ও ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয় ও নিষ্ক্রিয় অবস্থার পরিবর্তনশীল আচরণও আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এই পূর্বাভাসটি কেটে গেলে সারা দিন কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে না। তবে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ২টি বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ, টোকিওর যুদ্ধবিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


রাশিয়ার ২টি বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ, টোকিওর যুদ্ধবিমান মোতায়েন

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : জাপানের আকাশসীমায় সন্দেহভাজন রাশিয়ার দুটি বিমান প্রবেশ করার পর, দেশটি সেগুলোকে সতর্ক করার জন্য যুদ্ধবিমান মোতায়েন করেছে। একই সঙ্গে, এ ঘটনায় মস্কোর প্রতি ‘অত্যন্ত কঠোর প্রতিবাদ’ জানানো হয়েছে জাপান সরকারের পক্ষ থেকে।

মঙ্গলবার ভোর ৪টার কিছু পর, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা এলাকার ওকিনোশিমার কাছ দিয়ে বিমান দুটি জাপানের আকাশসীমায় প্রবেশ করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র মিনোরু কিহারা জানান, বিমান দুটিকে সতর্ক করার জন্য দেশটির আত্মরক্ষা বাহিনীর যুদ্ধবিমান পাঠানো হয়।

তিনি উল্লেখ করেন, ‘রাশিয়ার বিমানের জাপানের জাতীয় আকাশসীমা লঙ্ঘন শুধু আমাদের দেশের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘনই নয়, এটি আমাদের নিরাপত্তার জন্যও হুমকি। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

কিহারা আরও জানান, ‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়ার কাছে আমরা অত্যন্ত কঠোর প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও জোরালো দাবি জানিয়েছি।’

সাম্প্রতিক কয়েক সপ্তাহে, মস্কো ও টোকিওর মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটেছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি সাংবাদিককে গ্রেফতার এবং রাশিয়ায় জাপান টোব্যাকোর সম্পদ জব্দের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গাজীপুরের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভে অংশ নেন। এই বিক্ষোভের ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে দূরপাল্লার যাত্রী ও পথচারীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত চান্দনা চৌরাস্তার মহাসড়কে অবরোধ চলছিল।

এদিকে, আজ সকালে নতুন করে পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে গতকাল সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময় চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন এবং সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনা জেলা যুবদলের আংশিক কার্যকরী কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


বরগুনা জেলা যুবদলের আংশিক কার্যকরী কমিটি গঠন

বরগুনা, ১৭ নভেম্বর, ২০২৬ : সংগঠনটির কেন্দ্রীয় কমিটি বরগুনা জেলা যুবদলের একটি আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে জাবেদুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাড. ইশতিয়াক জলিল সোহাগের নাম উল্লেখ করা হয়েছে।

গতকাল সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া কর্তৃক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটিকে অনুমোদন দিয়েছেন।

এই কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাতে হবে।

এটি উল্লেখযোগ্য যে, দীর্ঘ ৯ বছর পর বরগুনা জেলা যুবদলের কার্যকরী কমিটি গঠন করা হলো। ২০১৮ সালে জেলা যুবদলের কমিটি ভেঙে দেয়ার পর থেকে আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

নতুন কমিটি ঘোষণার পর বরগুনা শহরে যুবদলের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%