১০:৫৩ পি.এম
চট্টগ্রামের নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় একটি গ্যারেজে কিশোর শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটে। এই ঘটনা বুধবার (২২ জুলাই) দুপুরে ঘটে। নিহতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয়।
১২ বছর বয়সী নিহত কিশোরের নাম নুর খান। তিনি ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চৌমুহনী এলাকার মৃত নুর খালেকের সন্তান। গত দুই মাস ধরে নাজিরহাট নতুন রাস্তার পশ্চিম পাশে খোরশেদ মিস্ত্রির সিএনজি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করে আসছিল।
নিহতের মা নুর আশা অভিযোগ করেন, বুধবার দুপুরে গ্যারেজ মালিক খোরশেদ মিস্ত্রি তাকে ফোন করে জানান যে, তার ছেলের শরীর খারাপ লাগছে এবং সে বিদ্যুতের শট (শর্ট সার্কিট) খেয়েছে। এরপর তিনি দ্রুত নাজিরহাট মেডিকেল (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) আসতে বলেন। হাসপাতালে পৌঁছানোর পর জানা যায়, খোরশেদ তার ছেলের লাশ রেখে সেখান থেকে পালিয়ে গেছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নুর আশা আরও দাবি করেছেন, গ্যারেজ মালিকের কথাবার্তা এবং দ্রুত হাসপাতালে পালিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত সন্দেহজনক। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং খোরশেদ মিস্ত্রির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে, ঘটনার পর থেকে গ্যারেজ মালিক খোরশেদ মিস্ত্রি পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক গ্যারেজ মালিককে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন