ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নজরুলের সংসদ সদস্য পদ ইস্যুতে জামায়াতের নির্দেশনা


নজরুলের সংসদ সদস্য পদ ইস্যুতে জামায়াতের নির্দেশনা

নীতিগত স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে, তাকে সংসদ সদস্য পদ ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে। দলটি জানিয়েছে, যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বুধবার (২২ জুলাই) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত নন। এতে তিনি জামায়াতের এমপি হিসেবেও গণ্য হবেন না। দলটি এ বিষয়ে আইনগত সকল ধরণের পদক্ষেপ নেবে।

এর আগে, বিকেল চারটায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিবৃতিতে বহিষ্কারের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে গাজী নজরুলের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এ কারণে দলের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাঁস খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলেছে এক যুবকের গলাকাটা মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


হাঁস খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলেছে এক যুবকের গলাকাটা মরদেহ

খুলনায় একটি পরিত্যক্ত ঘরে থেকে অজ্ঞাতপরিচয়ধারী এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, তেঁতুলতলা এলাকার এক গৃহবধূ হারিয়ে যাওয়া হাঁস খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত টিনের বেড়া ঘেরা ঘরের মধ্যে দুর্গন্ধ অনুভব করেন। পরে ঘরের ভেতরে উঁকি দিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। এরপর এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।

পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের অর্ধ হাতা গেঞ্জি এবং কালো জিন্সের প্যান্ট ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় নির্বাচন নিয়ে সময়সীমা জানালেন মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


স্থানীয় নির্বাচন নিয়ে সময়সীমা জানালেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, এ বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি উল্লেখ করেন যে, নির্বাচন হবে নিরপেক্ষ। জনগণের সমর্থন এবং ভালোবাসা নিয়েই নির্বাচিত হতে হবে প্রতিনিধিদের।

মন্ত্রী বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 'বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন' দ্বারা আয়োজিত একটি আলোচনা সভায় এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, 'রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করাটা জরুরি।' তিনি উল্লেখ করেন যে, সরকারী কর্মকর্তাদের ওপর নির্ভর না করে প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ এবং ক্ষমতায়ন বাড়াতে হবে।

তিনি জানান, জনপ্রতিনিধিদের সুযোগ-সুবিধা এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যান ও মেম্বারদের ভাতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি, যাতে সহজেই কোনো চেয়ারম্যানকে বরখাস্ত করা না যায়, সে লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধনের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় প্রতিনিধিদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, বরাদ্দের টাকা যেন কোনোভাবে তছরুপ না হয় এবং গরিব মানুষের হক যেন কেউ মারতে না পারে, সেবিষয়ে কঠোর সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, 'আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র শব্দটি মানায় না।'

দেশের উন্নয়ন এবং জনকল্যাণমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করার সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 'একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন।' নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। চলতি বছরের মধ্যেই ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, 'ধর্মের নাম নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে আমাদের মূল কথা হলো– ধর্ম যার যার, রাষ্ট্র সবার।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

. যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু প্রযুক্তি পাচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


. যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু প্রযুক্তি পাচ্ছে সৌদি আরব

ইরানের পরমাণু কর্মসূচির চরম বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্র সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দিচ্ছে। রিয়াদকে ওয়াশিংটন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা অর্জনে সহায়তা করবে। মার্কিন সংবাদমাধ্যমগুলোতে এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

সূত্রে জানা যায়, আনুষ্ঠানিক ঘোষণা বুধবার আসতে পারে। তবে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি না থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

সূত্রগুলোর তথ্যের ভিত্তিতে, প্রস্তাবিত চুক্তির মেয়াদ হবে প্রায় ৩০ বছর। এই চুক্তির অধীনে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি উন্নয়নে মার্কিন কোম্পানিগুলো যুক্ত হবে। যৌথ মার্কিন-সৌদি সমীক্ষার পরে সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের সুযোগ তৈরি হতে পারে।

চুক্তিটি মার্কিন কংগ্রেসে পর্যালোচনার জন্য প্রেরণ করা হবে। তবে সেখানে এটি বাধার সম্মুখীন হতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক আইনপ্রণেতা উদ্বিগ্ন, সৌদি আরবকে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দিলে মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে।

সৌদি আরব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএআইএ)-এর সদস্য। সংস্থাটি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির তদারকি করে এবং গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম আছে কি না, তা পরিদর্শনের মাধ্যমে নজরদারি করে।

তবে সূত্রগুলোর একজন বলেছেন, এই চুক্তিতে আইএইএর ‘অতিরিক্ত প্রোটোকল’ অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এই প্রোটোকল কার্যকর হলে আইএইএ আরও বিস্তৃত পরিদর্শন ও যাচাইয়ের ক্ষমতা পাবে।

চুক্তির সম্ভাব্য ঘোষণা এমন একটি সময় আসছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত অব্যাহত রয়েছে। ওয়াশিংটন এবং তেল আবিব দাবি করছে, তাদের অভিযানের অন্যতম লক্ষ্য হচ্ছে ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা।

ইরান বরাবরই দাবি করেছে, তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ। যদিও অতীতে দেশটি অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি ইউরেনিয়াম সমৃদ্ধ করার দাবি করেছিল। চুক্তি নিয়ে হোয়াইট হাউস এবং রিয়াদের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

এর আগে ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন উভয় প্রশাসনই সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির জন্য চেষ্টা করেছিলেন।

পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রিফিউজ স্থাপন করা হলে ভবিষ্যতে দেশটির জন্য পারমাণবিক অস্ত্র কর্মসূচির পথ প্রশস্ত হয়ে যেতে পারে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে ইঙ্গিত দিয়েছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তখন সৌদি আরবও সেই পথে হাঁটতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করলেই পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব নয়; এজন্য আরও জটিল প্রযুক্তিগত ধাপ অতিক্রম করতে হয়। তবুও সমৃদ্ধকরণ সক্ষমতা অর্জন অস্ত্র তৈরির সম্ভাবনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি প্রস্তুত করে।

এর আগে ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সৌদি আরব সফর করে দেশটির বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ার বিষয়ে আলোচনা করেছেন।

এদিকে ইসরাইলের হামলার পর সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। পরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রয়োজন হলে সৌদি আরবের জন্য পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ব্যবহার করা হবে। এই মন্তব্যকে অনেকে ইসরায়েলের প্রতি সতর্কবার্তা হিসেবে দেখছেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সঙ্গে তথাকথিত ‘১২৩ চুক্তি’ স্বাক্ষর করেছে এবং দক্ষিণ কোরিয়ার সহায়তায় বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। তবে দেশটি নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার দাবি করেনি।

পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ বিশেষজ্ঞরা এ মডেলটিকে বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে গণ্য করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদল দেশের মানুষের সেবায় কাজ করছে: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


ছাত্রদল দেশের মানুষের সেবায় কাজ করছে: ডিএনসিসি প্রশাসক

দীর্ঘ ১৭ বছরের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ও আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্রদল প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, এরকম মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২২ জুলাই) রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে এবং শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রশাসক আরও বলেন, আজকের ছাত্রদল একদিনে তৈরী হয়নি। দীর্ঘ ১৭ বছরে সংগঠনটির নেতাকর্মীদের আরও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সরকারের সময়ে নির্যাতনের কারণে বহু ছাত্রদল নেতা প্রাণ হারিয়েছেন। তাদের অবদান জাতির স্মরণে রাখা উচিত।

তিনি আরও উল্লেখ করেছেন, বিগত সরকারের আমলে আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়ে হাজার হাজার নেতাকর্মী নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আত্মত্যাগ সকল সময় স্মরণ করা হবে।

শফিকুল ইসলাম খান বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সে ধরনের হত্যাকাণ্ডের শিকার হননি।

তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্ম তার আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে এবং তাকে স্মরণ করতে পারবে।

ডিএনসিসি প্রশাসক বলেছেন, ছাত্রদল সবসময় দেশের মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাটা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অধ্যক্ষ, কলেজ ছাত্রদলের সভাপতি এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%