১০:৫৭ পি.এম
খুলনায় একটি পরিত্যক্ত ঘরে থেকে অজ্ঞাতপরিচয়ধারী এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, তেঁতুলতলা এলাকার এক গৃহবধূ হারিয়ে যাওয়া হাঁস খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত টিনের বেড়া ঘেরা ঘরের মধ্যে দুর্গন্ধ অনুভব করেন। পরে ঘরের ভেতরে উঁকি দিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। এরপর এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের অর্ধ হাতা গেঞ্জি এবং কালো জিন্সের প্যান্ট ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন